এক্সপ্লোর

Bhaswar Chatterjee: 'সোনার হরিণ' ধারাবাহিকের শ্যুটিংয়ে ভাস্বরের মজার অভিজ্ঞতা, জেনে হেসে খুন নেটিজেনরা

এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে সমতা দাস ও সাবিত্রী চট্টোপাধ্যায়ের সঙ্গে পুরনো একটি ছবি পোস্ট করেছেন ভাস্বর চট্টোপাধ্যায় (Bhaswar Chatterjee)। সঙ্গে শেয়ার করলেন মজার অভিজ্ঞতা।

কলকাতা: বেশ কিছু বছর আগে ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক ছিল 'সোনার হরিণ'। ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছে ভাস্বর চট্টোপাধ্যায় (Bhaswar Chatterjee), সমতা দাসকে (Samata Das)। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে সেই ধারাবাহিকের শ্যুটিং চলাকালীন নানা মজার অভিজ্ঞতার স্মৃতিচারণা করলেন ভাস্বর। যা পড়ে হাসি চেপে রাখতে পারলেন না নেট নাগরিকরা।

'সোনার হরিণ'-এর শ্যুটিংয়ের স্মৃতিচারণা ভাস্বর চট্টোপাধ্যায়ের-

এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে সমতা দাস ও সাবিত্রী চট্টোপাধ্যায়ের (Sabitri Chatterjee) সঙ্গে পুরনো একটি ছবি পোস্ট করেছেন ভাস্বর চট্টোপাধ্যায়। ছবি পোস্ট করে তিনি লেখেন, 'দুদিন আগে আমার আর সমতার একটা ছবি পোস্ট করেছিলাম। প্রায় সবাই তাতে 'সোনার হরিণ'-এর কথা বলেছেন। একটা নয় একাদিক মজার ঘটনা মনে পড়ে যাচ্ছে এই সিরিয়ালকে কেন্দ্র করে। লীনা গঙ্গোপাধ্যায়ের লেখনীর জোরে 'সোনার হরিণ' তখন অসম্ভব জনপ্রিয়। ঠিক সেই সময় (২০০৫) সিরিয়ালে আমার আর সমতার বিয়ে হয়। টালিগঞ্জের এক স্টুডিওতে এলাহি বিয়ের সেট পড়েছে। এমনকি ফুড স্টল যেমন ফুচকা, আইসক্রিমও রাখা হয়েছে। পুরোহিত মশাইও আসল। বিয়ের সিনে অনেক শিল্পীর মধ্যে ছিলেন গীতা দে ও সাবিত্রী আন্টি। বিয়ের সিন শ্যুট শুরু করলেন শৈবাল বন্দ্যোপাধ্যায়। পুরোহিত এত সিরিয়াস যে তিনি বিয়ের আসল মন্ত্র পড়তে শুরু করলেন। শটের মাঝে মাঝে ব্রেক হচ্ছে। আমি আর সমতা সেই সময় রোল খাচ্ছিলাম। তা দেখে পুরোহিত রেগে আগুন। বলেছিলেন, ছি ছি। বিয়ের সময় উপোস না করে এগ রোল খাচ্ছেন। আর এদিকে বিয়ে দেব বলে আমি উপোস করে বসে আছি। কিছুতেই ওনাকে বোঝাতে পারলাম না এটা নকল বিয়ে।'

আরও পড়ুন - Top Entertainment News Today: টলিউড থেকে বলিউড, একনজরে দিনের সেরা বিনোদনের খবর

ভাস্বর চট্টোপাধ্যায় আরও লেখেন, 'এরপর গল্পে দেখান হচ্ছে আমরা বিয়ের পর হনিমুন করতে গিয়ে সমুদ্রে ডুবে আমি মারা যাই। টেলিকাস্ট হওয়ার পর সে আর এক বিপত্তি। একদিন এটিএম থেকে টাকা তুলে বেরচ্ছি। গার্ড আমায় দেখে ভিরমি খেয়ে বলল - আপনি মারা যাননি? আমার সামনে মেয়েকে ফোন করে বললেন, ওরে শম্পার বর মারা যায়নি। এটিএমে এসেছে।' অভিনেতার এমন স্মৃতিচারণায় হেসে খুন নেট নাগরিকরা।

সেরা শিরোনাম

Bollywood News: অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
Tollywood News: বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
Srijit Mukherji: গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়
গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়
Imran Khan in CJP Protest: CJP-র আন্দোলনে গিয়ে পুলিশের হাতে আটক, ছাড়া পাওয়ার পরেও ইমরান এবং লেখার বিরুদ্ধে FIR দায়ের
CJP-র আন্দোলনে গিয়ে পুলিশের হাতে আটক, ছাড়া পাওয়ার পরেও ইমরান এবং লেখার বিরুদ্ধে FIR দায়ের

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget