এক্সপ্লোর

Bhumi Pednekar Birthday: 'দম লাগাকে হাইসা' ছবির জন্য আড়াই মাস ধরে অডিশন, প্রথম রোজগারের টাকায় কী করেছিলেন ভূমি?

Actress Bhumi Pednekar Birthday: অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করার আগে 'যশরাজ ফিল্মস'-এ কাজ করতেন ভূমি। তবে ক্যামেরার পিছনে।

মুম্বই: 'দম লাগাকে হাইসা' (Dum Laga Ke Haisha) ছবির হাত ধরে তাঁর প্রথম বড়পর্দায় পা রাখা। সেই ছবিতে বলিউড দেখেছিল ৯০-কেজির এর অভিনেত্রীকে। ছবির চিত্রনাট্যের জন্য দরকার ছিল এমনই এক অভিনেত্রীর। তারপর সময় পেরিয়েছে, ছবিও পেরিয়ে গিয়েছে। ৬ বছর আর ১২টা ছবি পেরিয়ে সেই নায়িকা এখন ছিপছিপে, তন্বী। একের পর এর সেরা অভিনেত্রীর পুরস্কারে ভারি তাঁর ঝুলি। ভূমি পেডনেকর (Bhumi Pednekar)। আজ তাঁর জন্মদিন। 

২০১৫ সালে 'দম লাগাকে হাইসা' ছবির হাত ধরে প্রথম বড়পর্দায় আসেন ভূমি। কিন্তু বড়পর্দার সঙ্গে তাঁর যোগাযোগ বহুদিনের। অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করার আগে 'যশরাজ ফিল্মস'-এ কাজ করতেন ভূমি। তবে ক্যামেরার পিছনে। চক দে ইন্ডিয়া (Chak De! India), রকেট সিং (Rocket Singh: Salesman of The Year)-এর মতো ছবিতে কাস্টিং পরিচালক অভিমুন্য রায় (Abhimanyu Ray)-এর সহকারী হিসেবে কাজ করেছিলেন ভূমি পেডনেকর।

আরও পড়ুন: Box Office Collection: সৃজিতের 'শাবাশ মিতু' নাকি রাজকুমারের 'হিট', বক্স অফিসে লক্ষ্মীলাভ কার?

ক্যামেরার পিছন থেকে সামনের পথটা কিন্তু নেহাত সহজ ছিল না ভূমির। রূপোলি পর্দার সঙ্গে যোগাযোগ থাকলেও ভূমিকে দীর্ঘ অডিশন দিতে হয়েছিল 'দম লাগাকে হাইসা'-র জন্য। শোনা যায়, প্রায় আড়াই মাস ধরে অডিশন দিয়েছিলেন ভূমি। প্রথম অডিশনে মনোনীত হয়েছিলেন তিনি। কিন্তু তারপরের অডিশন চলে প্রায় আড়াই মাস ধরে। বার বার বিভিন্নরকম পরীক্ষা দিতে হয়েছিল ভূমিকে। 

'দম লাগাকে হাইসা' ছবির জন্য নিজের ওজন ৯০ কিলো করেছিলেন ভূমি। তার কারণ, ছবির প্রয়োজন। কিন্তু এরপরে কড়া ডায়েট মেনে ওজন ঝরিয়ে ফেলেন ভূমি। নিজের প্রথম ছবি বড়পর্দায় ৪৫ বার দেখেছিলেন ভূমি, আর সবই ছিল স্থানীয় প্রেক্ষাগৃহে। 

নিজের প্রথম ছবির উপার্জন দিয়ে ভূমি কী করেছিলেন জানেন কী? তিনি তাঁর বোনকে পড়াশোনার জন্য দিয়ে দিয়েছিলেন প্রায় সমস্ত অর্থই। কেরিয়ারের শুরু থেকেই ভূমি চাইতেন, তিনি তাঁর বোনের পড়াশোনায় অর্থসাহায্য করুন।

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget