এক্সপ্লোর

Bigg Boss 16: শালিন-টিনার 'গেম প্ল্যান' কী? 'বিগ বস'-এর ঘর থেকে বেরিয়ে ফাঁস করলন সৃজিতা

Sreejita De: জনপ্রিয় এই রিয়েলিটি শো থেকে বাদ পড়ার প্রসঙ্গে সম্প্রতি মুখ খুলেছেন সৃজিতা। 'বিগ বস'-এর ঘরের অন্য দুই প্রতিযোগী শালিন ভানোত এবং টিনা দত্তর 'গেম প্ল্যান'ও ফাঁস করেছেন।

মুম্বই: 'বিগ বস সিজন ১৬'র (Bigg Boss 16) প্রথম এলিমিনেশন হয়ে গিয়েছে। শনিবার 'বিগ বস'-এর ঘর থেকে বেরিয়ে গিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সৃজিতা দে (Sreejita De)। 'বিগ বস'-এর ঘর থেকে এলিমিনেট হয়ে যাওয়ায় তিনি নিজে খুব আশ্চর্য হয়েছেন। নিজেকে ফাইনালিস্ট ভেবেছিলেন সৃজিতা। কিন্তু বাস্তবে তেমনটা হল না। বরং, তিনিই প্রথম প্রতিযোগী যিনি এই সিজন থেকে বাদ পড়লেন। জনপ্রিয় এই রিয়েলিটি শো থেকে বাদ পড়ার প্রসঙ্গে সম্প্রতি মুখ খুলেছেন সৃজিতা। নিজের প্রতিক্রিয়া দিয়েছেন। তার সঙ্গে 'বিগ বস'-এর ঘরের অন্য দুই প্রতিযোগী শালিন ভানোত (Shalin Bhanot) এবং টিনা দত্তর (Tina Dutta) 'গেম প্ল্যান'ও ফাঁস করেছেন।

'বিগ বস'-এর ঘর থেকে বাদ পড়ার প্রসঙ্গে সৃজিতা-

সম্প্রতি এক সাক্ষাৎকারে 'বিগ বস'-এর ঘর থেকে বাদ পড়ার প্রসঙ্গে সৃজিতা দে জানিয়েছেন যে, তাঁর এই এলিমিনেশন তিনি এখনও ভাবতে পারছেন না। 'উত্তরণ', 'পিয়া রংরেজ', 'লেডিস স্পেশাল', 'মিলে যব হম তুম'-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের কাছে অত্যন্ত পরিচিত মুখ বাঙালি কন্যা সৃজিতা। মুম্বইয়ে টেলিভিশন ইন্ডাস্ট্রিতে নিজের পায়ের তলার মাটি শক্ত করে নিয়েছেন বেশ কিছু বছরে। সলমন খানের শো 'বিগ বস'-এ তিনি নিজেকে ফাইনালিস্ট মনে করেন। কিন্তু তিনিই প্রথম প্রতিযোগী যিনি 'বিগ বস'-এর এই সিজন থেকে বাদ পড়লেন। সেই প্রসঙ্গে সৃজিতা বলছেন, 'ফাইনালে ওঠা প্রতিযোগীদের তালিকায় নিজেকে দেখেছিলাম। 'বিগ বস'-এর ঘরেও তেমনই আলোচনা হত। এত তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার জন্য আমি ওখানে যাইনি। শেষ পর্যন্ত একটা দারুণ অভিজ্ঞতা নিয়ে বেরোতে চেয়েছিলাম।' এর পাশাপাশি ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে ফের 'বিগ বস'-এর ঘরে ফিরে যাওয়ার প্রত্যাশা রয়েছে তাঁর।

আরও পড়ুন - Bollywood Celebrity Updates: 'মা হয়েছো, বাড়িতে থাকো, বাড়ির দেখাশোনা করো', কোন জনপ্রিয় বলি নায়িকাকে শুনতে হয়েছিল?

শালিন - টিনার 'গেম প্ল্যান' প্রসঙ্গে সৃজিতা-

'বিগ বস'-এর ঘর থেকে বেরিয়েই অন্য দুই প্রতিযোগী শালিন ভানোত এবং টিনা দত্তর গেম প্ল্যান কী তা ফাঁস করলেন সৃজিতা। বললেন, 'আমার পিছনে টিনারা কী যড়যন্ত্র করছে, তা দেখার জন্য আর ফাঁস করার জন্য় আমি অবশ্যই ফের ফিরে যেতে চাই। আমার পিছনে ও (টিনা দত্ত) যা করছে, তা মেনে নেওয়া যায় না।' এরইসঙ্গে শালিন ও টিনাকে সবথেকে নোংরা খেলোয়াড় বলে উল্লেখ করলেন সৃজিতা। বললেন, 'ওরা অত্যন্ত খারাপ। ওরা মুখোশ পরা। আমি নিশ্চিত দর্শক বোকা নয়। দর্শক ঠিকই ওদের এই নোংরা খেলা ধরে ফেলবে। ওদের এই মুখোশ খুব শীঘ্রই দর্শক টেনে খুলে ফেলবে। আমার মতে শালিন এই সিজনের সবথেকে নোংরা খেলাটা খেলছে।' এরইসঙ্গে আবদু রোজিককে সবথেকে শক্তিশালী খেলোয়াড় হিসেবে মনে করেন সৃজিতা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget