এক্সপ্লোর

Car Accident: গাড়ি দুর্ঘটনার কবলে 'বিগ বস' জয়ী বলিউড অভিনেত্রী

Urvashi Dholakia Car Accident: 'বিগ বস সিজন ৬'-র বিজয়ীও তিনিই হন। শনিবার এক গাড়ি দুর্ঘটনার কবলে তিনি পড়েন।

মুম্বই: গাড়ি দুর্ঘটনার (Car Accident) কবলে পড়লেন হিন্দি ধারাবাহিকের পরিচিত মুখ ঊর্বশী ঢোলাকিয়া (Urvashi Dholakia)। জনপ্রিয় 'কসৌটি জিন্দেগি কে' (Kasautii Zindagii Kay) ধারাবাহিকে কমলিকা চরিত্রে অভিনয়ের জন্য তিনি দর্শকদের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন। এছাড়াও তাঁকে দেখা গিয়েছে জনপ্রিয় রিয়েলিটি শো 'বিগ বস'-এ (Bigg Boss)। 'বিগ বস সিজন ৬'-র (Bigg Boss 6) বিজয়ীও তিনিই হন। শনিবার এক গাড়ি দুর্ঘটনার কবলে তিনি পড়েন। জানা যাচ্ছে, দুর্ঘটনার কবলে পড়লেও তাঁর কোনও চোট আঘাত লাগেনি। 

দুর্ঘটনার কবলে 'বিগ বস ৬' জয়ী ঊর্বশী ঢোলাকিয়া-

জানা গিয়েছে, শনিবার মুম্বইয়ে শ্যুটিংয়ের জন্য যাওয়ার পথেই দুর্ঘটনার কবলে পড়েন অভিনেত্রী ঊর্বশী ঢোলাকিয়া। তাঁর গাড়িতে ধাক্কা মারে অন্য একটি গাড়ি। ঘটনাটি ঘটেছে যখন ঊর্বশী শ্যুটিংয়ের জন্য মীরা রোড ফিল্ম স্টুডিওর দিকে যাচ্ছিলেন। সূত্রের খবর, সেই সময়ই আচমকা একটি স্কুল বাস ঊর্বশীর গাড়িটিকে পিছন থেকে ধাক্কা মারে। বাসটিতে স্কুলের বাচ্চারাও ছিল বলে জানা যাচ্ছে। যদিও ঘটনাটি তেমন গুরুতর নয়। ঘটনাস্থল থেকে নিরাপদে বেরিয়ে যান ঊর্বশী। 

সূত্রের খবর, গাড়ি দুর্ঘটনার কবলে পড়লেও ওই স্কুল বাস এবং তার চালকের বিরুদ্ধে থানায় কোনও অভিযোগ দায়ের করেননি ঊর্বশী ঢোলাকিয়া। ঘটনাটিকে নিতান্তই দুর্ঘটনা বলে উল্লেখ করেছেন। যদিও অভিনেত্রীর গাড়ির চালকের বয়ান রেকর্ড করেছে কাশিমীরা পুলিশ। 

আরও পড়ুন - Abhishek Bachchan Birthday: বলিউডে আসার আগে কী করতেন অভিষেক? রইল অনেক চমকদার তথ্য

প্রসঙ্গত, হিন্দি ধারাবাহিকের অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয় মুখ ঊর্বশী ঢোলাকিয়া। 'কসৌটি জিন্দেগি কে' ছাড়াও তিনি অভিনয় করেন বহু ধারাবাহিকে। 'দেখ ভাই দেখ', 'শক্তিমান', 'কভি সওতন কভি সহেলি', 'তুম বিন যাউ কাঁহা', 'কহিঁ তো হোগা', 'বেতাব দিল কে তামান্না হ্যায়', 'চন্দ্রকান্ত - এক মায়াবি প্রেম গাথা' ও আরও অনেক ধারাবাহিকে তাঁকে দেখা গিয়েছে। অভিনয় থেকে বেশ কিছুদিন বিরতি নিয়ে ফের পর্দায় ফেরেন ঊর্বশী। 'নাগিন ৬' তে ফের তাঁকে দেখা যায়। শুধু ধারাবাহিকে অভিনয়ই নয়। ছোট পর্দার অনেক শোতেও প্রতিযোগী হিসেবে দেখা গিয়েছে তাঁকে। ঊর্বশীর গাড়ি দুর্ঘনার কবলে পড়ার খবরে উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা। 

ধারাবাহিকের পাশাপাশি ছবিতেও অভিনয় করেছেন ঊর্বশী ঢোলাকিয়া। বেশ কিছু হিন্দি ও মালায়লম ছবিতে তাঁকে দেখা যায়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonam Wangchuk: 'এমন অবস্থা নয় যে ২-৪ দিনেই মরে যাব', সাফ বললেন সোনম ওয়াংচুক! ছাত্রছাত্রীদের জন্য দিলেন বিশেষ বার্তা
'এমন অবস্থা নয় যে ২-৪ দিনেই মরে যাব', সাফ বললেন সোনম ওয়াংচুক! ছাত্রছাত্রীদের জন্য দিলেন বিশেষ বার্তা
Prosenjit Chatterjee: প্রসেনজিতের সঙ্গে হঠাৎ সাক্ষাৎ অগ্নিমিত্রা-রাহুলের, সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট! উদ্দেশ্য কী?
প্রসেনজিতের সঙ্গে হঠাৎ সাক্ষাৎ অগ্নিমিত্রা-রাহুলের, সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট! উদ্দেশ্য কী?
Aamir Khan : তিনটি বিয়েই ভিনধর্মে, 'আমিরের লাভ জিহাদ'? ধর্ম বদলেছেন স্ত্রী-রা? উত্তর দিলেন অভিনেতা নিজেই
তিনটি বিয়েই ভিনধর্মে, 'আমিরের লাভ জিহাদ'? ধর্ম বদলেছেন স্ত্রী-রা? উত্তর দিলেন অভিনেতা নিজেই
Sonam Wangchuk: আরও খারাপ হচ্ছে শরীর, গুরুতর অবস্থা সোনম ওয়াংচুকের! দেখা করতে যন্তর-মন্তরে ছুটে গেলেন স্বরা ভাস্কর
আরও খারাপ হচ্ছে শরীর, গুরুতর অবস্থা সোনম ওয়াংচুকের! দেখা করতে যন্তর-মন্তরে ছুটে গেলেন স্বরা ভাস্কর

ভিডিও

Abhishek Banerjee : অবশেষে ডিজে মামলায় কণ্ঠস্বরের নমুনা অভিষেকের
Madan Mitra Joins Ritabrata Faction : মমতার শিবিরে 'দমবন্ধ' আবহ, ঘর বদল করে বললেন মদন
CM Suvendu Adhikari : চোখে প্রত্যাশা! কামদুনি-কাণ্ডের বিচার চেয়ে জনতার দরবারে নির্যাতিতার পরিবার
Ekushe July Controversy | জট কাটিয়ে শর্তসাপেক্ষ অনুমোদন! অবশেষে হচ্ছে Mamata-র শিবিরের শহিদ-স্মরণ
Anubrata Mondal : অভিষেকের জন্য জেলে যেতে হয়েছে, ঋতব্রত শিবিরে গিয়ে বিস্ফোরক কেষ্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Hydrogen Train: ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
Maruti Brezza Facelift : প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার, কেমন দেখতে , নতুন কী থাকছে গাড়িতে ?
প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার, কেমন দেখতে , নতুন কী থাকছে গাড়িতে ?
US Navy Cadet: ১৭ বছর বয়সেই ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব, আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ঋদ্ধি চৌহানের
১৭ বছর বয়সেই ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব, আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ঋদ্ধি চৌহানের
IRCTC New Website : IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট নিয়ে এল রেল, এবার সুপারফাস্ট টিকিট বুকিং, কী কী নতুন সুবিধা যাত্রীদের ?
IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট নিয়ে এল রেল, এবার সুপারফাস্ট টিকিট বুকিং, কী কী নতুন সুবিধা যাত্রীদের ?
TMC News: ‘শুভেন্দু যে জায়গায় যাচ্ছে, ও ভস্মীভূত হয়ে যাবে’, মমতাকে তীব্র আক্রমণ মদনের, তুলনা সাদ্দাম হুসেনের সঙ্গে
‘শুভেন্দু যে জায়গায় যাচ্ছে, ও ভস্মীভূত হয়ে যাবে’, মমতাকে তীব্র আক্রমণ মদনের, তুলনা সাদ্দাম হুসেনের সঙ্গে
Madan Mitra Exclusive : 'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
Fairfax IDBI Acquisition: সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে
সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে
Madan Mitra on Abhishek Banerjee: 'ওর ব্যবহারে, অহঙ্কারে দম বন্ধ হয়ে আসছিল, ছ্যাবলামি হয়েছে পার্টিটাকে নিয়ে', কটাক্ষ করলেন মদন মিত্র
'ওর ব্যবহারে, অহঙ্কারে দম বন্ধ হয়ে আসছিল, ছ্যাবলামি হয়েছে পার্টিটাকে নিয়ে', কটাক্ষ করলেন মদন মিত্র
Embed widget