এক্সপ্লোর

Bipasha Basu: দেবীর দেবী-দর্শন, বিপাশা মেয়েকে চেনালেন দূর্গা, লক্ষ্মী, সরস্বতী...

Bipasha Basu at Durga Puja: কর্ণের কোলে রয়েছে ছোট্ট দেবী। আর বিপাশা উচ্ছ্বসিত হয়ে দেবীকে চেনাচ্ছেন দেবী দূর্গা, কার্তিক, গণেশ আর তাদের বাহনদের।

কলকাতা: দেবীর দেবী-দর্শন। একরত্তি মেয়েকে নিয়ে দুর্গাপুজোর মণ্ডপে অভিনেত্রী বিপাশা বসু (Bipasha Basu) ও কর্ণ সিংহ গ্রোভার (Karan Singh Grover)। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। মেয়েকে উচ্ছ্বাসের সঙ্গে তিনি চেনাচ্ছেন, মেয়েকে আলাপ করাচ্ছেন বাঙালিয়ানার সঙ্গে। 

সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি শেয়ার করে নিয়েছেন বিপাশা। সঙ্গে শেয়ার করে নিয়েছেন সেই ভিডিওটি। একটি সবুজ-সোনালি শাড়িতে সেজেছিলেন বিপাশা। টানটান করে বাঁধা খোঁপা, তাতে জুঁই ফুলের মাথা জড়ানো। কপালে টিপ ও কানে ভারি ঝুমকো। অন্যদিকে কর্ণ সেজেছিলেন সাদা পাজামা পাঞ্জাবিতে। ছোট্ট মেয়েকেও বেনারসি ফ্রক পরিয়ে মণ্ডপে নিয়ে এসেছিলেন বিপাশা। সেই ভিডিওতে দেখা গেল, কর্ণের কোলে রয়েছে ছোট্ট দেবী। আর বিপাশা উচ্ছ্বসিত হয়ে দেবীকে চেনাচ্ছেন দেবী দূর্গা, কার্তিক, গণেশ আর তাদের বাহনদের। বিপাশা বাঙালি। আর তাই, দুর্গাপুজো তাঁর কাছে ভীষণ বিশেষ। সেই সংস্কৃতি, উপাচারের সঙ্গে ছোট্ট দেবীকে আলাপ করিয়ে দিতে চান তিনি। আপাতত মুম্বাইবাসী হলেও, বিপাশা চান, তাঁর একরত্তি মেয়ে একাত্ম হোক বাঙালিয়ানার সঙ্গে। 

সম্প্রতি, ছোট্ট দেবীর মুখেভাতেরও আয়োজন করেছিলেন বিপাশা। সেও এক্কেবারে বাঙালি রীতিতে। ছোট্ট দেবীকে সাজানো হয়েছিল লাল-সোনালি বেনারসিতে। পায়ে সোনার নূপূর, কপালে চন্দন। গায়ে সোনার গয়না, মাথায় শোলার মুকুট। মেয়েকে কোলে নিয়ে নিয়ে হাসিতে ঝলমলিয়ে উঠছেন নতুন মা। হাজির ছিলেন কর্ণও। কুর্তা, কোটে সেজেছিলেন তিনি। মেয়েকে কোলে বসিয়ে পালন করলেন যাবতীয় রীতি। 

বাঙালিদের মুখেভাতে বেশ কিছু রীতি পালন করা হয়। যেমন একটি থালায় রাখা হয়, বই (সাধারণত গীতা রাখা হয়), পেন, টাকা, ধান, মাটি ও অন্যান্য জিনিস। শিশুর সামনে সেই থালা ধরা হয়, এর মধ্যে শিশু কোনও একটা বেছে নেয়। আর প্রত্যেকটিরই থাকে আলাদা আলাদা অর্থ। বিপাশার দেওয়া ভিডিওর কমেন্টে এক অনুরাগী প্রশ্ন করেছেন, দেবী কী ধরল ওই থালা থেকে?  উত্তরে বিপাশা জানান, বই ধরেছে দেবী।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Bipasha Basu (@bipashabasu)

আরও পড়ুন: Gourab-Riddhima: দুর্গাপুজোয় একরত্তি ছেলের ছবি প্রকাশ্যে আনলেন গৌরব-ঋদ্ধিমা

                                          

সেরা শিরোনাম

Bollywood Actor: দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
Sandip Roy: সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget