এক্সপ্লোর

Gourab-Riddhima: দুর্গাপুজোয় একরত্তি ছেলের ছবি প্রকাশ্যে আনলেন গৌরব-ঋদ্ধিমা

Gourab-Riddhima's Son: অষ্টমীর দিন সোশ্যাল মিডিয়ায় একটি মিষ্টি ছবি শেয়ার করে নিয়েছেন গৌরব ও ঋদ্ধিমা। সেখানে দেখা যাচ্ছে, একটি লাল-সাদা সালোয়ার কামিজ পরেছেন ঋদ্ধিমা

কলকাতা: সদ্য বাবা-মা হয়েছেন অভিনেতা গৌরব চক্রবর্তী (Gourav Chakraborty) ও ঋদ্ধিমা ঘোষ (Riddhima Ghosh)। আর পুজোর মধ্যেই, একরত্তির প্রথম ছবি ভাগ করে নিলেন এই তারকা দম্পতি। মহাষ্টমীর দিন সোশ্যাল মিডিয়ায় ছোট্ট ধীরের ছবি শেয়ার করে নিলেন তাঁরা। 

অষ্টমীর দিন সোশ্যাল মিডিয়ায় একটি মিষ্টি ছবি শেয়ার করে নিয়েছেন গৌরব ও ঋদ্ধিমা। সেখানে দেখা যাচ্ছে, একটি লাল-সাদা সালোয়ার কামিজ পরেছেন ঋদ্ধিমা। তাঁর কোলে, চেক শার্ট পরে ঘুমিয়ে পরেছে একরত্তি ধীর। তাঁর মুখ অবশ্য দেখা যাচ্ছে না। পাশে দাঁড়িয়ে গৌরব। তিনি ধরে রয়েছেন ঋদ্ধিমাকে। ক্যাপশনে তাঁরা লিখেছেন, 'আমাদের তরফ থেকে আপনাদের শুভ অষ্টমী। অনুরাগীরে এই ছবিতে শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের। তবে একটাই আফশোস... খুদের মুখ দেখা গেল না। 

১৬ সেপ্টেম্বর সকালের দিকে, শহরের এক বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ। অধীর আগ্রহে এই মুহূর্তের অপেক্ষা করছিলেন দম্পতি। তাঁরা নিজেরা প্রথমে না শেয়ার করলেও, খুশির খবর ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। 

তারকা দম্পতির সোশ্যাল মিডিয়ার পাতা ঘুরে দেখলেই বোঝা যাচ্ছিল যে এই প্রেগন্যান্সি পিরিয়ডের প্রত্যেক মুহূর্ত প্রচণ্ডভাবে উপভোগ করেছেন তাঁরা। কিছুদিন আগে সাধের অনুষ্ঠানের আয়োজন করা হয় ঋদ্ধিমার। প্রায়ই নানা পোশাকে প্রেগন্যান্সি ফটোশ্যুটের ছবি পোস্ট করতেন তাঁরা। জীবনে ধীর আসার পরে  এই প্রথম প্রকাশ্যে এলেন ঋদ্ধিমাও।

সোশ্যাল মিডিয়ায় গৌরব ও ঋদ্ধিমা একইসঙ্গে তাঁদের বাবা-মা হওয়ার খবর জানিয়েছিলেন। সেই সঙ্গে জানিয়েছেন তাঁদের পুত্রসন্তানের নাম। 'ধীর'। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাঁরা লিখেছিলেন, ‘গতকাল আমার জীবনে একটা নতুন আলো এসেছে। আর এসেছে অনেকটা আনন্দ। আশা করব ওর সফরটা আনন্দময় হবে। পৃথিবীতে ও একটা ছাপ রেখে যাবে... এটাই কামনা। আমরা তোমায় ভালবাসি ধীর।'

আপাতত, সন্তানের জন্য কাজ থেকে দূরে রয়েছেন ঋদ্ধিমা। সময় কাটছে ছোট্ট ধীরের সঙ্গেই। তবে যথারীতি কাজে ব্যস্ত গৌরব। তবে কাজের সঙ্গে সঙ্গে সময় দিচ্ছেন পরিবারকেও।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ridhima Ghosh (@ridhima.ghosh)

আরও পড়ুন: Vivek Agnihotri: 'মহাভারত ইতিহাস না পুরাণ?' প্রশ্ন ছুড়ে নতুন ছবির ঘোষণা 'দ্য কাশ্মীর ফাইলস' পরিচালকের

 

সেরা শিরোনাম

Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget