এক্সপ্লোর

Mahapeeth Tarapeeth Update: জনপ্রিয় ধারাবাহিক 'মহাপীঠ তারাপীঠ'-এ বিশেষ চরিত্রে এবার বিপ্লব চট্টোপাধ্যায়

Mahapeeth Tarapeeth Update: জনপ্রিয় ধারাবাহিক 'মহাপীঠ তারাপীঠ'-এ এবার বিশেষ একটি ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বিপ্লব চট্টোপাধ্যায়কে। বামাক্ষ্যাপার এক ভক্তের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে।

কলকাতা: স্টার জলসা চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক 'মহাপীঠ তারাপীঠ' (Mahapeeth Tarapeeth)। বামাক্ষ্যাপার একাধিক অত্যাশ্চর্য গল্প শোনায় ও দেখায় এই ধারাবাহিক আমাদের। এবার সেই ধারাবাহিকেই বিশেষ একটি চরিত্রে দেখা যাবে বর্ষীয়ান অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়কে (Biplab Chatterjee)। 

বামা চিরকাল তাঁর ভক্তদের সঙ্গে একাত্ম থাকে। তাঁদের প্রত্যেকের জীবনের প্রতি পদক্ষেপের খবর সে ঠিকই পেয়ে যায়। তাঁদের সুখ-দুঃখের হিসেব থাকে বামার কাছে। তেমনই সে হঠাৎ বুঝতে পারে যে তাঁর অন্যতম ভক্ত প্রবল পরিমাণে সমস্যার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। সেই ভক্তের নাম বিষ্ণুদাস। সে এক গরিব কীর্তনিয়া। প্রতিভা থাকা সত্ত্বেও কোনও কীর্তন দলের অংশ নয় সে। প্রবল অভাব অনটনে কাটে দিন। 

আরও পড়ুন: Mukti Web Series: ওয়েব সিরিজে ঋত্বিক-অর্জুন জুটি, আসছে রোহন ঘোষের 'মুক্তি'

হাতে তেমন কাজ নেই বিষ্ণুদাসের। নেই টাকা পয়সাও। এদিকে বাড়িতে বাবা-মা হারা নাতনি, রাধারানি রয়েছে। ফলে বিষ্ণুদাস চায় তাড়াতাড়ি নাতনির বিয়ে দিয়ে দিতে। কিন্তু তার বিয়েও দিতে পারছে না সে, টাকার যে বড়ই অভাব। এমনই এক পরিস্থিতিতে গল্পের শুরু। তখনই বিষ্ণুদাসের গ্রামে পৌঁছন বামা। এরপর কী ঘটে সেটা জানা যাবে 'মহাপীঠ তারাপীঠ' ধারাবাহিকে। 

বামার ভক্ত বিষ্ণুদাসের চরিত্রে দেখা যাবে প্রবীণ অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়কে। শ্য়ুটিং ফ্লোরে কাজ চলাকালীন ক্যামেরাবন্দি হলেন তিনি। শোনা যাচ্ছে বিপ্লব চট্টোপাধ্যায়ের পর্ব দুটি দেখতে পাওয়া যেতে পারে ৭ ও ৮ ডিসেম্বর তারিখে। 

ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করেন অভিনেতা সব্যসাচী চৌধুরী। সোশ্যাল মিডিয়ায় প্রবলভাবে সক্রিয় এই অভিনেতা। প্রায়ই বান্ধবী ঐন্দ্রিলা শর্মার হেল্থ আপডেট দেন তিনি। বলা ভাল তাঁর পোস্ট দেখেই অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার যাবতীয় আপডেটের সিংহভাগ জানতে পারেন অনুরাগীরা। কিছুদিন আগেই সব্যসাচী পোস্ট করে লেখেন,  'ঐন্দ্রিলাকে নিয়ে এটাই আমার শেষ লেখা। আর এটাই হল ওর চিকিৎসার শেষ মাস'। 

সেরা শিরোনাম

Actor Imran Khan Detained: ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান
ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান
Nana Patekar: 'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
Dipendu Biswas Exclusive: বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
Tota Roy Choudhury: ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী

ভিডিও

Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |
Narendra Modi |
Durga Puja 2026 | আদিশক্তির পরম রূপ মা দুর্গা হলেন সেই শাশ্বত শক্তি...: রাজ্যপাল
Mahalaya Event in Kolkata | মহালয়ায় 'মেগা ইভেন্ট', উপস্থিত রয়েছে মুখ্যসচিব Manoj Agarwal
Gyanesh Kumar | CJP-র আন্দোলনের সমর্থনে পথে নামলেন নেহা বোরা, সঙ্গে আইসার সদস্য-সমর্থকরা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget