এক্সপ্লোর

Katrik Aryan With Dogs: পাঁচ-পাঁচটি কুকুর ঘিরে ধরল কার্তিক আরিয়ানকে! তারপর? ভাইরাল ভিডিও

নতুন প্রজন্মের বলিউড অভিনেতাদের মধ্যে কার্তিক আরিয়ানের জনপ্রিয়তা চোখে পড়ার মতো। 'পেয়ার কা পঞ্চনামা টু' ছবিটি তাঁকে এনে দিয়েছে একাধিক পুরস্কারও।তাঁকেই ঘিরে ধরল পাঁচ-পাঁচটি কুকুর। কী হল তারপর?

মুম্বই: বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। 'পেয়ার কা পঞ্চনামা' ছবি দিয়ে যাঁর বলিউডে ডেবিউ হয়। প্রথম ছবি থেকেই দর্শকদের সুনজরে পড়ে যান অভিনেতা। এরপর একে একে অভিনয় করেন 'পেয়ার কা পঞ্চনামা টু', 'সোনু কি টিটু কি সুইটি', 'লুকা ছুপি', 'পতি পত্নী অউর উও', 'লভ আজ কল টু' এবং আরও অনেক ছবিতে। নতুন প্রজন্মের বলিউড অভিনেতাদের মধ্যে কার্তিক আরিয়ানের জনপ্রিয়তা চোখে পড়ার মতো। পাশাপাশি 'পেয়ার কা পঞ্চনামা টু' ছবিটি তাঁকে এনে দিয়েছে একাধিক পুরস্কারও। সেই কার্তিক আরিয়ানকেই ঘিরে ধরল পাঁচ-পাঁচটি কুকুর। কী হল তারপর? কী করলেন অভিনেতা?

আরও পড়ুন - Big Boss 15: কাচের ঘরের রানি বলে কটাক্ষ সলমনের, কী উত্তর দিলেন ক্ষুব্ধ শমিতা?

অভিনয়ের পাশাপাশি বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের পশু প্রেমের কথা অজানা নয় অনুরাগীদের। অভিনেতার ইনস্টাগ্রাম হ্যান্ডলে চোখ রাখলে সেখানে প্রায়শই কুকুরদের সঙ্গে তাঁর নানান ছবি এবং ভিডিও দেখতে পাওয়া যায়। কখনও তিনি প্রিয় পোষ্যকে কোলে নিয়ে আদর করার ছবি পোস্ট করেন। তো কখনও পোষ্যর সঙ্গে খেলার ছবি। এবারও তেমনই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে তাঁর প্রিয় পোষ্যদের সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন কার্তিক আরিয়ান। যে ভিডিওতে দেখা যাচ্ছে সোফার সামনে বসে রয়েছেন কার্তিক আরিয়ান। আর সোফার উপরে পাঁচটি কুকুর তাঁকে ঘিরে ধরে রয়েছে। খেলাচ্ছলে আদরে ভরিয়ে দিচ্ছেন অভিনেতাকে। আর এমন একটি মিষ্টি ভিডিও পোস্ট করে 'লুকা ছুপি' অভিনেতা কার্তিক আরিয়ান ক্যাপশনে লিখেছেন, 'আসল ভালোবাসা'। ভিডিওটি দেখেই বোঝা যাচ্ছে পোষ্যদের সঙ্গ কতটা উপভোগ করছেন অভিনেতা। অভিনেতার পোস্ট করা মজাদার এই ভিডিও দেখে কমেন্টে ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। 

প্রসঙ্গত, এই মুহূর্তে একাধিক ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন কার্তিক আরিয়ান। খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে তাঁর আগামী ছবি 'ভুলভুলাইয়া টু'। এছাড়াও তাঁর হাতে রয়েছে একাধিক ছবির কাজ। তাঁকে দেখা যাবে 'ধামাকা', 'ফ্রেডি', 'শেহজাদা'-র মতো বেশ কয়েকটি ছবিতে।

সেরা শিরোনাম

Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget