এক্সপ্লোর

গুরুতর অসুস্থ অভিনেতা অনুপম শ্যাম, অর্থ সাহায্য চেয়ে আবেদন পরিবারের, এগিয়ে এলেন সোনু সুদ

হিন্দি সিরিয়াল ও সিনেমায় নানা ডার্ক শেডের চরিত্রে পাওয়া গিয়েছে অনুপমকে। ফিল্মে তাঁর অভিষেক হয় শ্যাম বেনেগাল পরিচালিত 'সরদারি বেগমে' ছবিতে। এরপর ‘সত্য’ ‘দিল সে’, ‘দস্তক’, ‘কাচ্চে ধাগে’, ‘পাপ’, ‘জখম’, ‘দুশমন’, ‘গোলমাল’, ‘হল্লা-বোল’, ‘ওয়ান্টেড’ , ‘নায়ক- দ্য রিয়েল হিরো’ ইত্যাদি ছবিতে তাঁকে দেখা গিয়েছে। উল্লেখ্য, ‘ব্যান্ডিট ক্যুইন’, ‘লগান’, অস্কারজয়ী ‘স্লামডগ মিলিয়নিয়ার’-এর মতো বহু আলোচিত ছবিতেও তাঁকে পাওয়া গিয়েছে।

মুম্বই: গুরুতর অসুস্থ সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা অনুপম শ্যাম। তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। অবস্থা আশঙ্কাজনক। কিডনিতে সংক্রমণ হয়েছে তাঁর। কিন্তু পরিবারের আর্থিক অবস্থাও অত্যন্ত খারাপ। ডায়ালিসিস সহ-অন্যান্য চিকিৎসার খরচ তাঁদের পক্ষে চালানো প্রায় অসম্ভব। পরিবারের তরফে ইন্ডাস্ট্রির নামী অভিনেতা সহ বিভিন্ন মহলে আর্থিক সাহায্য চাওয়া হয়েছে। করোনা ভাইরাসের জেরে গোটা পৃথিবীর অর্থনীতি বেসামাল৷ তার ধাক্কা মুম্বইতেও। ইন্ডাস্ট্রির ফিল্ম ও সিরিয়ালের অভিনেতা ও কলাকুশলীদের সমস্যা তীব্র হচ্ছে। কখনও জানা যাচ্ছে অক্ষয় কুমারের সহ-অভিনেতা সবজি বিক্রি করছেন, কখনও শোনা যাচ্ছে জনপ্রিয় সিরিয়াল অভিনেত্রী রাখি বানাচ্ছেন। কখনও বা সিরিয়াল অভিনেতা আর্থিক সাহায্য চেয়ে ফেসবুকে পোস্ট দিচ্ছেন। আর এবার অনুপম শ্যামের খবর। অনুপম শ্যামের দাদা অনুরাগ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দাদাকে ডায়ালিসিসের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ভর্তির পরই অবনতি হতে শুরু করে অবস্থার। তাঁকে আইসিইউতে নেওয়া হয়। ৬২ বছর বয়সি এই অভিনেতাকে আইসিইউতে ভর্তির পরই সলমন খানের সংস্থা বিয়িং হিউম্যানের সঙ্গে যোগাযোগ করা হয়। খবর পেয়ে সাহায্যের আশ্বাস দেন মনোজ বাজপেয়ী। বিষয়টি জানানো হয়েছে আমির খান এবং সোনু সুদকেও। সোনু ইতিমধ্যেই অসুস্থ অভিনেতার পরিবারের পাশে থাকার বার্তা দিয়ে এক শুভানুধ্যায়ীর ট্যুইটের জবাবে লিখেছেন, ওদের সঙ্গে যোগাযোগ রাখছি! হিন্দি সিরিয়াল ও সিনেমায় নানা ডার্ক শেডের চরিত্রে পাওয়া গিয়েছে অনুপমকে। ফিল্মে তাঁর অভিষেক হয় শ্যাম বেনেগাল পরিচালিত 'সরদারি বেগমে' ছবিতে। এরপর ‘সত্য’ ‘দিল সে’, ‘দস্তক’, ‘কাচ্চে ধাগে’, ‘পাপ’, ‘জখম’, ‘দুশমন’, ‘গোলমাল’, ‘হল্লা-বোল’, ‘ওয়ান্টেড’ , ‘নায়ক- দ্য রিয়েল হিরো’ ইত্যাদি ছবিতে তাঁকে দেখা গিয়েছে। উল্লেখ্য, ‘ব্যান্ডিট ক্যুইন’, ‘লগান’, অস্কারজয়ী ‘স্লামডগ মিলিয়নিয়ার’-এর মতো বহু আলোচিত ছবিতেও তাঁকে পাওয়া গিয়েছে। বহু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন অনুপম শ্যাম। এর মধ্যে ‘কিউকি’, ‘জিনা ইসিকা নাম হ্যায়’, ‘মন কি আওয়াজ প্রতিজ্ঞা’, ‘ডোলি আরমানো কি’ বিশেষভাবে উল্লেখ্য। ‘মন কি আওয়াজ প্রতিজ্ঞা’য় সজ্জন সিংয়ের চরিত্রে অভিনয় তাঁকে আলাদা প্রতিষ্ঠা দেয়। টিভিতে তিনি শ্যাম বেনেগালের পরিচালনায় ‘অমরাবতি কি কথা’-তেও কাজ করেছেন একসময়ে। এহেন নামী, পরিচিত, প্রতিষ্ঠিত সিনিয়র অভিনেতা আইসিইউতে ভর্তি রয়েছেন কিডনির সংক্রমণ নিয়ে, আর তাঁর পরিবারকে দোরে দোরে ঘুরতে হচ্ছে চিকিৎসার খরচ যোগাড় করার জন্য, এই চিত্র আরও একবার টিনসেল টাউনের প্রকৃত অবস্থাটা সামনে নিয়ে এল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget