এক্সপ্লোর

ট্রাম্প জেতায় হতবাক সানি, আলিয়া, রাধিকারা

মুম্বই: মার্কিন মুলুকে বাজিমাত করেছেন ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান প্রার্থী ট্রাম্প কড়া টক্করে প্রেসিডেন্ট নির্বাচনে হারিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টনকে। কিন্তু ট্রাম্পের জয়ে হতাশ ভারতের সিনে-জগত। কবির খান, জাভেদ আখতার, রাধিকা আপ্তের পাশাপাশি সানি লিওনের মতো বলিউড তারকা ট্রাম্পের জয়ে অসন্তোষ ব্যক্ত করেছেন। প্রাক্তন রিয়েলিটি স্টার ট্রাম্পের জয় খুব একটা ভালো চোখে দেখছেন না তাঁরা। কবীর খানের ট্যুইট, আইনস্টাইনের একটা উদ্ধৃতি এখনও প্রাসঙ্গিক-দুটি জিনিস অনন্তকালের, একটা মহাবিশ্ব, অন্যটি মানুষের বোকামি। দুটির মধ্যে আমি আগেরটির ব্যাপারে অবশ্য নিশ্চিত নই। সুরকার জাভেদ আখতার লিখেছেন, ‘ট্রাম্পের মতো নেতা আর হীনতা সমার্থক। তিনি আমাদের বলেন, অপরাধবোধে ভোগার দরকার নেই, তোমার মতো অনেক বিষাক্ত মানুষ রয়েছে’। ট্যুইঙ্কল খান্না ডোনাল্ড ট্রাম্পকে ‘ডোনাল্ড ডাক’ বলে কটাক্ষ করেছেন। আলিয়া ভট্ট বলেছেন, ‘এখন আগের চেয়ে অনেক বেশি উত্কন্ঠায় থাকতে হবে'। রাধিকা আপ্তের প্রতিক্রিয়া, 'দুঃখজনক ও ভীতিপ্রদ..ভাবছি আমাদের জন্য কী অপেক্ষা করে রয়েছে...’। হুমা কুরেশির প্রতিক্রিয়া, ‘হে আমেরিকাবাসী, অতিরিক্ত রিয়েলিটি শো দেখার পরিণতি ট্রাম্প’। দিয়া মির্জা বিস্ময় প্রকাশ করে ট্যুইট করেছেন, ‘যে লোকটা জলবায়ূর পরিবর্তন বিষয়টা মানেন না, তিনিই এখন বিশ্বকে নেতৃত্ব দেবেন’! সানি লিওন বলেছেন, ‘সবচেয়ে আশ্চর্যের ব্যাপার পুরো সরকারি ব্যবস্থাটাই লাল হয়ে গেল! যা চাইবেন তা করতে ট্রাম্পকে খুব একটা বাধার মুখে পড়তে হবে না’! রাম গোপাল ভার্মার ট্যুইট, ‘ট্রাম্পের জয় থেকে একটা বড় শিক্ষা পাওয়া গেল যে, সমস্ত রাজনৈতিক শুদ্ধতাকে খুন করেও মহান রাজনৈতিক নেতা হওয়া যায়’।

সেরা শিরোনাম

Tollywood News: টলিউডে শুরু হচ্ছে নতুন সিনেমার শ্যুটিং, লোকেশন শুনলে চমকে যাবেন!
টলিউডে শুরু হচ্ছে নতুন সিনেমার শ্যুটিং, লোকেশন শুনলে চমকে যাবেন!
Shah Rukh Khan: ফের বিতর্কে দীপিকার গেরুয়া পোশাক! 'কিংগ' শাহরুখকে বিঁধলেন বিজেপি বিধায়ক
ফের বিতর্কে দীপিকার গেরুয়া পোশাক! 'কিংগ' শাহরুখকে বিঁধলেন বিজেপি বিধায়ক
Ramayana Controversy: রামের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করছেন সীতা! 'রামায়ণ' মুক্তি পেতেই দৃশ্য নিয়ে বিতর্ক
রামের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করছেন সীতা! 'রামায়ণ' মুক্তি পেতেই দৃশ্য নিয়ে বিতর্ক
Ramayana OTT release: আজ বড়পর্দায় মুক্তি, কবে ওটিটিতে মুক্তি পাবে 'রামায়ণ'? রইল হদিশ
আজ বড়পর্দায় মুক্তি, কবে ওটিটিতে মুক্তি পাবে 'রামায়ণ'? রইল হদিশ

ভিডিও

TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম
Humayun Kabir:
Indranil Sen Arrested:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget