এক্সপ্লোর

Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?

Dakshineswar Kali Temple: শুক্রবার সকাল সকাল বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কাজল (Kajol) পৌঁছে গেলেন দক্ষিণেশ্বরে মা ভবতারিণী মন্দিরে।

কলকাতা: বলিউড তারকাদের অনেকেই কলকাতা (Kolkata) সফরে এলে যেমন রসগোল্লা, মিষ্টি দই এর খোঁজ করেন, তেমনই আবার কেউ কেউ তিলোত্তমায় এলে পৌঁছে যান দক্ষিণেশ্বরে, মা ভবতারিণীর দর্শনের জন্য। সেই চেনা ছবিই আবারও একবার ধরা পড়ল। কলকাতায় পা রেখে শুক্রবার সকাল সকাল বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কাজল (Kajol) পৌঁছে গেলেন দক্ষিণেশ্বরে মা ভবতারিণী মন্দিরে (Dakshineswar Kali Temple)। সেখানে তিনি দিলেন মায়ের পুজোও।

জানা গিয়েছে, একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দিতেই শহরে এসেছেন বলিউডের এই অভিনেত্রী। তবে নিজের পেশাদার ব্যস্ততার মাঝে ঢোকার আগেই একটু সময় বের করে পৌঁছে গেলেন মা ভবতারিণীর কাছে। এদিন দক্ষিণেশ্বর মন্দিরে পৌঁছে মা ভবতারিণীর গর্ভগৃহে গিয়ে পুজো দেন কাজল। তাঁর পরনে ছিল লাল রঙের কো-অর্ড ড্রেস। আর চোখে ছিল সানগ্লাস। মন্দির চত্বরে কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে পুজো দেন কাজল। মায়ের পুজোর জন্য কাজলের হাতে ডালা ও শাড়িও দেখা যায়।  

প্রসঙ্গত, কলকাতার সঙ্গে কাজলের যোগসূত্র দীর্ঘদিনের। এর আগেও একাধিকবার কাজের সূত্রে এই শহরে এসেছেন তিনি। এ ছাড়া কাজলের জন্ম ও বেড়ে ওঠা মুম্বইতে হলেও, তিনি আদ্যোপান্ত এক বাঙালি। তাঁর বাবা প্রয়াত শমু মুখোপাধ্যায় ছিলেন কলকাতার বিখ্যাত মুখোপাধ্যায় পরিবারের সন্তান। কাজলের মা হলেন প্রখ্যাত অভিনেত্রী তনুজা। তনুজা তাঁর অভিনয় জীবনে বহু কালজয়ী বাংলা সিনেমায় কাজ করেছেন। 

উল্লেখ্য, এর আগে 'মা' সিনেমার শুটিংয়ের জন্য কাজল কিছুদিন আগে পশ্চিমবঙ্গে ছিলেন। সেই সময় তিনি শান্তিনিকেতন ও কলকাতাতে সময় কাটান। ৫১ বছর বয়সী কাজল ১৯৯২ সাল থেকে অভিনয়ের সঙ্গে যুক্ত। ১৯৯২ সালে 'বেখুদি' সিনেমায় তাঁর ডেবিউ হয়। 

টলিউডে যেমন উত্তম-সুচিত্রা জুটির জনপ্রিয়তা তুঙ্গে। তেমনই বলিউডের অন্যতম সেরা জুটি শাহরুখ খান ও কাজলের জুটি। দর্শকরা এই জুটিকে সিলভার স্ক্রিনে একসঙ্গে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। তাঁরা দু'জন একসঙ্গে ৭টি বলিউড সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন। 

সেই সিনেমাগুলি হল -

১. বাজিগর (Baazigar) - ১৯৯৩
২. করণ অর্জুন (Karan Arjun) - ১৯৯৫
৩. দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে (Dilwale Dulhania Le Jayenge) - ১৯৯৫
৪. কুছ কুছ হোতা হ্যায় (Kuch Kuch Hota Hai) - ১৯৯৮
৫. কভি খুশি কভি গম (Kabhi Khushi Kabhie Gham...) - ২০০১
৬. মাই নেম ইজ খান (My Name Is Khan) - ২০১০
৭. দিলওয়ালে (Dilwale) - ২০১৫

Advertisement

সেরা শিরোনাম

Shyamoupti Mudly: নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
Imran Khan: 'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
Nushrratt Bharuccha: অস্ত্রোপচার সফল, এখন কেমন আছেন নুসরত ভারুচা? কী জানানো হল টিমের তরফে?
অস্ত্রোপচার সফল, এখন কেমন আছেন নুসরত ভারুচা? কী জানানো হল টিমের তরফে?
Rajpaal Yadav: চেক বাউন্স মামলায় সামান্য স্বস্তি রাজপাল যাদবের, পেলেন বিশেষ অনুমতি
চেক বাউন্স মামলায় সামান্য স্বস্তি রাজপাল যাদবের, পেলেন বিশেষ অনুমতি
Advertisement

ভিডিও

Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE
Rajdanga Naba Uday Sangha | হারিয়ে যেতে থাকা প্রকৃতিকে ফিরিয়ে আনাই এই পুজোর থিম | ABP ANANDA LIVE
Shiv Mandir | ভিন্ন সংস্কৃতি প্রয়োগে সেরার পুজো শিরোপা জিতে নিল শিবমন্দির | ABP ANANDA
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget