এক্সপ্লোর

Shah Rukh Khan: 'এই প্রথম, এই শেষ', দুবাইয়ে ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে কী নিয়ে এমন বললেন শাহরুখ খান?

Jawan: বৃহস্পতিবার 'রেড চিলিজ এন্টারটেনমেন্ট'-এর ইউটিউব চ্যানেলে 'জওয়ান' ট্রেলার মুক্তির পর দুবাইয়ের বুর্জ খলিফায় ট্রেলার প্রদর্শিত হয়। হাজির ছিলেন শাহরুখ খান স্বয়ং, সঙ্গী পরিচালক অ্যাটলি।

নয়াদিল্লি: অনুরাগীদের উত্তেজনার পারদ যখন একেবারে তুঙ্গে, তখন, ঠিক ছবি মুক্তির এক সপ্তাহ আগে বৃহস্পতিবার প্রকাশ্যে আসে 'জওয়ান' ছবির ট্রেলার (Jawan Trailer Out)। 'প্রিভিউ'তে (Prevue) যে ঝলক মেলে তাই খানিক বিস্তারে দেখা গেল ট্রেলারে, অর্থাৎ নজরে পড়ল শাহরুখের (Shah Rukh Khan) একাধিক লুক। তার মধ্যে যেটা সবচেয়ে বেশি চর্চায়, তাঁর মুণ্ডিত মস্তক, ন্যাড়া মাথা (Bald Look)। আর তাঁর এই বিশেষ 'অদেখা' লুক নিয়ে কী বললেন কিং খান?

'জওয়ান'-এই শুরু ও শেষ, মুণ্ডিত মস্তক নিয়ে কী বললেন শাহরুখ খান?

বৃহস্পতিবার 'রেড চিলিজ এন্টারটেনমেন্ট'-এর ইউটিউব চ্যানেলে 'জওয়ান' ট্রেলার মুক্তির পর দুবাইয়ের বুর্জ খলিফায় ট্রেলার প্রদর্শিত হয়। হাজির ছিলেন শাহরুখ খান স্বয়ং, সঙ্গী পরিচালক অ্যাটলি। এদিন নিজের একাধিক অবতার সম্পর্কেও কথা বলেন কিং খান। প্রসঙ্গ ওঠে ছবিতে তাঁর 'ন্যাড়া মাথা'র লুক নিয়েও। 

'জওয়ান' ছবির প্রয়োজনে তিনি মাথার চুল পুরোপুরি কামিয়ে ফেলেন, সেই প্রসঙ্গে এদিন বলেন, 'এবার তো আপনাদের জন্য আমি ন্যাড়াও হয়ে গেলাম তো সেটার সম্মান রাখতেই না হয় গিয়ে দেখে আসবেন।' 

একইসঙ্গে তিনি এও জানান যে এই একবারই যথেষ্ট, আর তিনি ন্যাড়া হবেন না কখনও। ইন্টারনেটে ভাইরাল হওয়া ভিডিওয় শোনা যাচ্ছে শাহরুখ খান বলছেন, 'এই ছবিতে প্রত্যেকের জন্যই কিছু না কিছু আছে। সব রয়েছে এই সিনেমায়, তাই তো আমাকে ৬ থেকে ৭টা সাজ করতে হয়েছে ছবির জন্য। এবং ছবিতে আমি ন্যাড়াও হয়েছি এবং সেটা আমি জীবনে আর কখনও হচ্ছি না। এটাই প্রথম এবং এটাই শেষবার।'

 

আরও পড়ুন: Telly Masala: স্বপ্নপূরণের গল্প নিয়ে আসছে 'তোমাদের রাণী', ক্রমেই বাড়ছে আলো ও অভির মধ্যে দূরত্ব, একঝলকে টেলি মশালা

এদিন শাহরুখ খান তাঁর অভিনীত, অ্যাটলি পরিচালিত 'জওয়ান' ছবির প্রসঙ্গে বলেন, যে ছবির মূল বার্তা 'নারীর ক্ষমতায়ন'। তিনি বলেন, 'আমাদের এই বিশ্বের সবচেয়ে বড় শক্তিকে ক্ষমতায়ন করতে হবে, যা নারী, তাই আমাদের তাদের ক্ষমতায়ন করতে হবে। সুতরাং, এই সিনেমাটি তাদের সম্পর্কে বটেই, তবে এখানে প্রচুর ভালবাসা, সুখ, অ্যাকশন, নাটক, আবেগ, সবকিছুই থাকবে।' এদিন 'জিন্দা বন্দা' গানেও নাচ করেন অভিনেতা। ৭ সেপ্টেম্বর এই ছবি, দেশে ও বিদেশের প্রেক্ষাগৃহে, হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাচ্ছে। এই ছবির হাত ধরে বলিউডে পা রাখছেন 'লেডি সুপারস্টার' নয়নতারা। প্রথমবার বড়পর্দায় কিং খান ও নয়নতারা জুটিকে দেখতেও উৎসুক অনুরগীরা। ছবিতে খলনায়কের চরিত্রে রয়েছেন বিজয় সেতুপতি। এছাড়া সানিয়া মলহোত্র, ঋধি ডোগরা, প্রিয়মণিকে দেখা যাবে ছবিতে। ক্যামিও চরিত্রে রয়েছেন দীপিকা পাড়ুকোন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
Jaayjeet Banerjee: গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget