এক্সপ্লোর

Shah Rukh Khan: শ্রীনগর বিমানবন্দরে ঘিরে ধরলেন অনুরাগীরা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শাহরুখ খানের ভিডিও

Viral Video: ট্যুইটারে একটি ছোট্ট ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে শ্রীনগর বিমানবন্দরে অনুরাগীদের ভিড়ে দিশাহারা কিং খান। রীতিমতো হুড়োহুড়ি পড়ে গেছে তাঁকে ঘিরে।

নয়াদিল্লি: শ্রীনগর বিমানবন্দরে (Srinagar Airport) পৌঁছতেই ছেঁকে ধরলেন অনুরাগীরা। 'ডাঙ্কি'র (Dunki) শ্যুটিং সেরে কাশ্মীর (Kashmir) থেকে ফিরছিলেন কিং খান (King Khan)। সেখানেই শাহরুখ খানের (Shah Rukh Khan) অনুরাগীরা ঘিরে ধরলেন তাঁকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। 

শ্রীনগর বিমানবন্দরে অনুরাগীদের ভিড়ে শাহরুখ খান

রাজকুমার হিরানির পরিচালনায় এই প্রথম কাজ করতে চলেছেন শাহরুখ খান। ছবির নাম 'ডাঙ্কি'। তাঁর বিপরীতে দেখা যাবে বলিউড অভিনেত্রী তাপসী পান্নুকে। ছবিতে রয়েছেন ভিকি কৌশলও। 

ট্যুইটারে একটি ছোট্ট ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে শ্রীনগর বিমানবন্দরে অনুরাগীদের ভিড়ে দিশাহারা কিং খান। রীতিমতো হুড়োহুড়ি পড়ে গেছে তাঁকে ঘিরে। ভিড় থেকে তাঁকে রীতিমতো টেনে বের করতে হচ্ছে অভিনেতার নিরাপত্তারক্ষীদের। তারই মধ্যে অনেকে মোবাইল বের করে সেলফি তোলার চেষ্টা চালাচ্ছেন। সঙ্গে দেখা যাচ্ছে বাদশাহের ম্যানেজার পূজা দাদলানিকেও। 

 

শুক্রবার বিকেলেই কাশ্মীর থেকে শ্যুটিং সেরে ফিরতে দেখা যায় তাঁকে। মুম্বইয়ের কালিনা বিমানবন্দরের উদ্দেশে পাড়ি দেন তিনি। কালো ট্রাউজার, সাদা টি-শার্ট, কালো চামড়ার জ্যাকেট, চোখে সানগ্লাস, নজরকাড়া লুকে অভিনেতা। 

 

এর আগে কাশ্মীরে 'ডাঙ্কি'র শ্যুটিং সেট থেকেও একাধিক ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কিং খান ও তাঁর টিমকে সোনমার্গে দেখা যায়। একটি ভিডিও শেয়ার করে তাতে লেখা হয়, 'সর্বশেষ আপডেট: শাহরুখ খান, তাপসী পান্নু, ভিকি কৌশল কাশ্মীরের সোনমার্গে 'ডাঙ্কি'র শ্যুটিং শেষ করলেন।'

 

গত  ২৫ এপ্রিল যে ভিডিও ভাইরাল হয়, সেখানে দেখা যায়, কাশ্মীরে কিং খানকে সাদর অভ্যর্থনা জানানো হয়েছে। ট্যুইটারে শাহরুখ খানের একটি ফ্যানপেজ থেকে যে ভিডিও শেয়ার করা হয়েছে তাতে দেখা যাচ্ছে ম্যানেজার পূজা দাদলানির সঙ্গে হেঁটে যাচ্ছেন শাহরুখ। আপাদমস্তক কালো পোশাকে নজরকাড়া বাদশাহ। অপর একটি ভিডিওয় শাহরুখের 'ডাঙ্কি' লুকেরও ঝলক মেলে। একটি ভিডিওয় দেখা যায় কাশ্মীরে ফুল, উত্তরীয় দিয়ে সাদরে অভ্যর্থনা জানানো হচ্ছে শাহরুখ খানকে। ভালবাসায় আপ্লুত কিং খান। 

আরও পড়ুন: Diet Tips: মাছ খান না? ডিমে অ্যালার্জি? প্রোটিন মিলবে কীভাবে?

'ডাঙ্কি' ছবিতে আর্মি অফিসারের চরিত্রে দেখা যাবে বাদশাহকে। ঘনিষ্ঠ সূত্রে খবর, অভিনেতা 'ফের ওই ইউনিফর্ম' পরতে খুবই উত্তেজিত। ছবির অ্যানাউন্সমেন্ট টিজারেও আর্মি লুকের ঝলক ছিল। এর আগে শাহরুখকে 'ফৌজি', 'যব তক হ্যায় জান', 'ম্যায় হুঁ না' ছবিতে আর্মি অফিসারের চরিত্রে দেখা গিয়েছিল। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget