এক্সপ্লোর

Bonny-Priyanka: ফের জুটি বনি-প্রিয়ঙ্কার, এবার গল্প মায়ের হাতের রান্না নিয়ে!

Robin's Kitchen: সামনেই মুক্তি পাবে বনি ও প্রিয়ঙ্কার অন্য আরও একটি ছবি, 'অহল্যা'। এই ছবিতে আরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন পায়েল সরকার

কলকাতা: সাইকোলজিক্যাল থ্রিলারের পরে নতুন ছবিতে জুটি বাঁধছেন বনি সেনগুপ্ত (Bonny Sengupta) ও প্রিয়ঙ্কা সরকার (Priyanka Sarkar)। ছবির নাম 'রবিন'স কিচেন' (Robin's Kitchen)। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে ছবির শ্যুটিং, সামনেই মুক্তি পাবে 'বাপ্পা' পরিচালিত এই ছবি।

এই ছবির গল্প একটি ক্যাফে ঘিরে। ছবিতে বনির চরিত্রের নাম রবিন। নিজস্ব একটি ব্যবসা করতে চায় সে। মায়ের হাতের একটি বিশেষ চিকেনের ডিশ সে সবাইকে খাওয়াতে চায় সে। আর সেই উদ্দেশেই খোলা এই ক্যাফে। ক্যাফে খুলে নিয়মিত এই ডিশ বানাতে শুরু করে সে.. জনপ্রিয়ও হয়। ডিশটির নাম, চিজি তন্দুরি চিকেন। তবে রবিনের এই উন্নতি নজরে পড়ে যায় পাড়ার এক নেতা, অরিত্রর। ক্রমশ সে রবিনকে বিভিন্নভাবে চাপ দিতে থাকে। 

ইতিমধ্যে, একটি কাজে রবিনকে চলে যেতে হয় ব্যাঙ্গালোরে। সেই সুযোগে অরিত্র চেষ্টা করে ক্যাফের ওপর নিজের অধিকার জাহির করার। রবিনের প্রেমিকার ভূমিকায় দেখা যাবে প্রিয়ঙ্কাকে। তাঁর চরিত্রের নাম নীহারিকা। ক্যাফে দখল করার জন্য এই নীহারিকাকে অপহরণ করে অরিত্র। রবিন কিভাবে এই ঘটনার বদলা নেবে, কীভাবে ফিরে পাবে তার এই ক্যাফে, সেই ঘটনাই তুলে ধরবে এই ছবি। 'পান্ডে মোশান পিকচার্স'-এর ব্যানারে মুক্তি পাবে এই ছবি। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে ছবির শ্যুটিং, চলতি বছরেই মুক্তি পাবে এই ছবি। এই ছবিতে বনি ও প্রিয়ঙ্কা ছাড়াও আরও দুটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে শান্তনু নাথ ও সাশ্রীক গঙ্গোপাধ্যায়কে। 

প্রসঙ্গত, সামনেই মুক্তি পাবে বনি ও প্রিয়ঙ্কার অন্য আরও একটি ছবি, 'অহল্যা'। এই ছবিতে আরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন পায়েল সরকার (Payel Sarkar)-ও।অভিমন্যু মুখোপাধ্যায়ের পরিচালনায় আসছে নতুন ছবি 'অহল্যা'। মুখ্য ভূমিকায় দেখা যাবে বনি সেনগুপ্ত, পায়েল সরকার ও প্রিয়ঙ্কা সরকারকে। প্রযোজনার দায়িত্ব সামলাচ্ছেন পিয়া সেনগুপ্ত। সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২৩ ফেব্রুয়ারি। ছবির গল্প লিখেছেন, 'পরিণীতা', 'কাছের মানুষ'-এর লেখক অর্ণব ভৌমিক। ক্রিয়েটিভ হেড বর্ষীয়ান পরিচালক ও প্রযোজক অনুপ সেনগুপ্ত। 

আরও পড়ুন: Suhani Bhatnagar Demise: ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া? কোন রোগে আক্রান্ত ছিলেন 'দঙ্গল' অভিনেত্রী সুহানি ভাটনগর?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
P. C. Sorcar Jr.: জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
Taslima Nasrin: 'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
Taslima Nasrin: কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও

ভিডিও

Militant Arrest | বর্ধমানের রেনেসাঁ টাউনশিপ থেকে STF-এর হাতে গ্রেফতার পাকিস্তানের জঙ্গি হামিম মণ্ডল
Militant Arrest | বর্ধমান শহর লাগোয়া রেনেসাঁ টাউনশিপ থেকে STF-এর জালে ধরা পড়েছে কুখ্যাত জঙ্গি হামিম মণ্ডল
Suvendu Adhikari: 'আশা করি বিরোধীরা মুখ বন্ধ রাখবেন, আপনারা হিংসার রিপুটা দমন করবেন', বললেন শুভেন্দু
LPG Gas Price LIVE: মাসের শুরুতেই বড় সুখবর, দাম কমল বাণিজ্যিক LPG সিলিন্ডারের
Blood Bank Scam: ভিনরাজ্যে রক্ত পাচারকাণ্ডের তদন্তে নজিরবিহীন পদক্ষেপ Swasthya Bhawan-র | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget