এক্সপ্লোর

Bonny Sengupta: 'নিজেও তো টলিউড ইন্ডাস্ট্রিতেই ছিলেন, তৃণমূলেও ছিলেন, তাহলে?' হিরণের অভিযোগের পাল্টা বনি সেনগুপ্ত

Bonny Sengupta Answers: 'বিজেপি ছেড়েছেন বলেই আক্রমণ করা হচ্ছে। বহুদিন গ্ল্যামার ওয়ার্ল্ডে নেই, তাই ক্যামেরার সামনে আসতে চাইছেন। নিজেও তো টলিউড ইন্ডাস্ট্রিতেই ছিলেন, তৃণমূলেও ছিলেন।'

কলকাতা: তৃণমূলে দুর্নীতি ইস্যুতে অভিনেতা ও বিজেপি নেতা হিরণ চট্টোপাধ্যায়ের নিশানায় গতকালই নাম আসে দেব, বনি সেনগুপ্ত ও সায়নী ঘোষের। এবার সেই মন্তব্যের পাল্টা জবাব ছুড়ে দিলেন অভিনেতা বনি সেনগুপ্ত। কী বললেন তিনি?

হিরণের মন্তব্যের পাল্টা বনির জবাব

হিরণের টলিউডে দুর্নীতির বিস্ফোরক অভিযোগের জবাব দিলেন অভিনেতা বনি সেনগুপ্ত। তাঁর কথায়, 'বিজেপি ছেড়েছেন বলেই আক্রমণ করা হচ্ছে আমাকে। বহুদিন গ্ল্যামার ওয়ার্ল্ডে নেই, তাই ক্যামেরার সামনে আসতে চাইছেন। নিজেও তো টলিউড ইন্ডাস্ট্রিতেই ছিলেন, তৃণমূলেও ছিলেন, তাহলে তিনিও কি দুর্নীতিগ্রস্ত?' বিজেপি নেতা হিরণকে এভাবেই পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন অভিনেতা বনি সেনগুপ্ত।

বনি সেনগুপ্ত ফোনে বলেছেন, 'প্রথমত, এই মুহূর্তে ওঁর কথায় আমাদের ইন্ডাস্ট্রিতে কোনও প্রভাব পড়ে না। দ্বিতীয়ত, আগেরবারও এরকম কথা বলে অনেকদিন পর ক্যামেরার সামনে আসতে পেরেছিলেন। ক্যামেরা থেকে অনেকটা দূরে চলে গেছেন তো আমার মনে সেই কারণেই এই মন্তব্যগুলো করছেন। নিজেও তো উনি গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত ছিলেন, নিজেও তৃণমূল করেছেন। তাহলে উনি নিজেও কি একজন চোর? যদি তৃণমূলের সঙ্গে যোগ দেওয়া মানেই চোর হয়, তাহলে উনি নিজেও তো তাই। সেটা কি অস্বীকার করতে পারবেন? আমি বিজেপি ছেড়ে দিয়েছি মানেই এখন আমি চোর, এটা খুবই অদ্ভুত কথাবার্তা। বুঝতে পারছি না কেন বলছেন। আমার যা করণীয় ছিল তা তো করে দিয়েছি এখনও কেন আমার নাম টানছে কোনও আইডিয়া নেই।'

এরপর বনি আরও বলেন, 'এগুলো বিজেপির তরফ থেকেই করা হচ্ছে। তৃণমূলের তরফ থেকে কেউ করেনি। বিজেপিই উঠে পড়ে লেগেছে কেন জানি না। আমার মনে হয় হিরণ এসব কিছুর থেকে অনেক ভাল কাজ করতে পারেন, কেন এগুলো করছেন কে জানে। কারও বিরুদ্ধে কোনও প্রমাণ ছাড়া কেন অভিযোগ তুলছেন, এগুলো করা উচিত না। কথাবার্তার থেকে কাজ করে দেখানোটা বেশি জরুরি মনে করি। ফলে এসব না করে কাজটা বেশি করলে তাতে বেশি সুখ্যাতি পাবেন।'

আরও পড়ুন: Legal Notice Against Netflix: 'দ্য বিগ ব্যাং থিওরি'তে মাধুরী দীক্ষিত প্রসঙ্গে 'অপমানজনক' ঠাট্টা, নেটফ্লিক্সের বিরুদ্ধে আইনি নোটিস অনুরাগীর

'টলিউড ইন্ডাস্ট্রিতে ৯৯ শতাংশই দুর্নীতিগ্রস্ত, বনিও সেই দুর্নীতিতে সামিল'। গতকালই এমন বিস্ফোরক অভিযোগ করেন বিজেপি নেতা তথা অভিনেতা হিরণ। তিনি গতকাল বলেন, 'ঘাটালের সাংসদ দীপক অধিকারী দুর্নীতিতে জড়িত।  ৫ কোটি টাকা এনামুলের থেকে নিয়েছেন। বনি সেনগুপ্তর মতো একটা বাচ্চা ছেলে দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। আদালতে বিচারক পর্যন্ত বলছেন, একটার পর একটা ফ্ল্যাট বানিয়েছেন সায়নী ঘোষ। মানুষ বুঝেছেন তৃণমূল মানে চোর। টলিউডের ৯০ শতাংশ প্রযোজক, পরিচালক, অভিনেতা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে চোরেদের সঙ্গে জড়িত।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonam Wangchuk Health Condition: সোনম ওয়াংচুক মাল্টি অর্গান ফেলিওরের দিকে এগোচ্ছেন? দেখা করলেন অরবিন্দ কেজরিওয়াল, ‘ফালতু লোকজনের জন্য প্রাণ দেবেন না’, বললেন রাখী সাওয়ন্ত
সোনম ওয়াংচুক মাল্টি অর্গান ফেলিওরের দিকে এগোচ্ছেন? দেখা করলেন অরবিন্দ কেজরিওয়াল, ‘ফালতু লোকজনের জন্য প্রাণ দেবেন না’, বললেন রাখী সাওয়ন্ত
Koel Mallick: বিজেপিতে কোয়েল মল্লিক? রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েই দেখা করলেন BJP নেতার সঙ্গে
বিজেপিতে কোয়েল মল্লিক? রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েই দেখা করলেন BJP নেতার সঙ্গে
Lionel Messi: গান বাঁধলেন শিলাজিৎ, কলম ধরলেন সাহানা-ঋদ্ধিরা... মেসি-ম্যাজিকে বুঁদ বাংলার বিনোদন দুনিয়া
গান বাঁধলেন শিলাজিৎ, কলম ধরলেন সাহানা-ঋদ্ধিরা... মেসি-ম্যাজিকে বুঁদ বাংলার বিনোদন দুনিয়া
Tollywood News: আপাতত শ্যুটিং থেকে বিরতি, সন্তানের অপেক্ষায় দিন গুনছেন টলিউডের এই নায়িকা
আপাতত শ্যুটিং থেকে বিরতি, সন্তানের অপেক্ষায় দিন গুনছেন টলিউডের এই নায়িকা

ভিডিও

Mamata Banerjee on Abhishek Banerjee | 'অভিষেক একটা বাহানা, অভিষেক লড়ছে বাঘের মতো' | ABP ANANDA LIVE
Mamata Banerjee News | 'যাঁদের যাওয়ার তাঁরা ২১ জুলাইয়ের আগে চলে যান' | ABP ANANDA LIVE
Puri Rath Yatra News | রথযাত্রা উপলক্ষে সেজে উঠছে পুরীর জগন্নাথ মন্দির | ABP ANANDA LIVE
TMC Meeting News | মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে '২১ জুলাই' সমাবেশ | ABP ANANDA LIVE
Koel Mallick News | এবার তৃণমূলের সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিকও | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NEET Results 2026: প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
Argentina Football Team: সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
Best SUV in Kolkata: বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
England vs India Live: অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Embed widget