এক্সপ্লোর

বাড়ির বউ হওয়ার জন্যে আদর্শ দীপিকা, সেরা শাশুড়ি কে বলুনতো কর্ণ জোহরের বিচারে?

মুম্বই:  পরিচালক-প্রযোজক কর্ণ জোহর এখন সম্পর্ক বিশেষজ্ঞে পরিণত হয়েছেন। বর্তমানে তিনি বড় এবং ছোটপর্দা থেকে খানিক বিরতি নিয়ে রেডিওয়ে নিজের প্রতিভা দেখাচ্ছেন। এফএম চ্যানেল ১০৪.৮ ইশক এফএম-এ কলিং কর্ণ বলে একটি অনুষ্ঠান সঞ্চালনাও করছেন। সেখানে সম্পর্ক এবং তার জটিলতা নিয়ে নিজের নানা বিশেষজ্ঞ মতামতও দেন কর্ণ। তাঁর এ সপ্তাহের পর্বের বিষয় ছিল সম্পর্কের মধ্যে পরিবারের সদস্যদের অহেতুক নাক গলানো এবং হোয়াটাসঅ্যাপে কিছু বিরক্তিকর পারিবারিক গ্রুপ থাকে, যা সম্পর্ক নষ্ট করে দেওয়ার জন্যে একেবারেই আদর্শ। এসপ্তাহে সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করেন কর্ণ। সেই শোতেই কর্ণকে এক কলার প্রশ্ন করেন বলিউডের সবচেয়ে দুষ্টু শাশুড়ি তাঁর বিচারে কে?  কর্ণ স্বাভাবিকভাবেই প্রশ্নটি এড়িয়ে যান। তবে সবচেয়ে ভাল শাশুড়ির নাম বলতে বললে, তিনি একটুও সময় নষ্ট না করে বলেন জয়া বচ্চন। এদিকে আবার কর্ণের বিচার সেরা পুত্রবধূর হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন দীপিকা পাড়ুকোন। প্রসঙ্গত, কোনও এক সাক্ষাতকারে রণবীর সিংহও বলেছিলেন দীপিকা বিয়ে করে সংসার করার মতো একজন মানুষ। ওই শোতেই এক কলার কর্ণকে ফোন করে জানান, কীভাবে তাঁর প্রেমিকের বাড়ির লোক তাঁর পেশাকে কীভাবে নীচু করেছেন। মেয়েটি পেশায় একজন হেয়ার স্টাইলিস্ট। এই কথা শুনে মারাত্মক চোটে যান কর্ণ। তিনি বলেন, তাঁদের বসিয়ে বোঝানো উচিত স্কুল শিক্ষিকা হওয়াটাই একমাত্র সম্মানীয় চাকরি নয় মহিলাদের জন্যে। যেকোনও কাজই ভাল, শুধু প্রত্যেকের সেটা ভালবেসে করা উচিত। দ্বিতীয় কলার ফোন করে জানান, তাঁর পারিবারিক হোয়াটসঅ্যাপ গ্রুপে কীভাবে তাঁর বান্ধবীর সঙ্গে ছেলেটির একটি ছবি শেয়ার করে তাঁকে হেনস্থা করেছেন ছেলেটির কাকা। কর্ণের পরামর্শ এসমস্ত বাজে বিষয়কে পাত্তা না দিতে। প্রসঙ্গত, এফএম-এ কলিং কর্ণ-এ মাধ্যমে পরিচালক-প্রযোজক বিভিন্ন মানুষকে এভাবে সম্পর্কের বিষয় নানা পরামর্শ দিচ্ছেন।

সেরা শিরোনাম

Dev-Jeet: স্বাধীনতা দিবসে বড়পর্দায় জিৎ, জেনেই ছবির মুক্তি পিছিয়ে দিলেন দেব!
স্বাধীনতা দিবসে বড়পর্দায় জিৎ, জেনেই ছবির মুক্তি পিছিয়ে দিলেন দেব!
Jeet New Film: জট কাটিয়ে, অবশেষে মুক্তি পাচ্ছে জিতের নতুন সিনেমা
জট কাটিয়ে, অবশেষে মুক্তি পাচ্ছে জিতের নতুন সিনেমা
Rajesh Sharma Health Update: সেটেই বিষাক্ত পোকার কামড়, মিলেছিল প্রাথমিক চিকিৎসা? কেন কলকাতা ফিরে ভর্তি হলেন হাসপাতালে? রাজেশ শর্মার অসুস্থতায় একাধিক প্রশ্ন
সেটেই বিষাক্ত পোকার কামড়, মিলেছিল প্রাথমিক চিকিৎসা? কেন কলকাতা ফিরে ভর্তি হলেন হাসপাতালে? রাজেশ শর্মার অসুস্থতায় একাধিক প্রশ্ন
Rajesh Sharma: শ্যুটিংয়ে বিষাক্ত পোকার কামড়, শরীরে ছড়াচ্ছে বিষক্রিয়া! কিছুতেই বিপদ কাটছে না রাজেশ শর্মার!
শ্যুটিংয়ে বিষাক্ত পোকার কামড়, শরীরে ছড়াচ্ছে বিষক্রিয়া! কিছুতেই বিপদ কাটছে না রাজেশ শর্মার!

ভিডিও

Chingrighata Flyover: শুক্র রাত ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ চিংড়িঘাটা উড়ালপুল
Prosenjit Chatterjee:
TMC News: কোন কোন খাতে TMC-র ৩ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে 'কালীঘাট তৃণমূল'?
TMC News:
TMC News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Embed widget