এক্সপ্লোর

কাশ্মীরে গরু ব্যবসায়ীর মৃত্যু, এফআইআর দায়ের, আক্রান্ত হয়েই গুলি, দাবি সেনার

বানিহাল ও জম্মু: জম্মু ও কাশ্মীরের রামবনে সেনাবাহিনীর গুলিতে এক গরু ব্যবসায়ীর নিহত ও আরেকজনের জখম হওয়ার অভিযোগ উঠল। ঘটনায় জড়িত সন্দেহে সেনা জওয়ানদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। যদিও সেনাবাহিনীর দাবি, এলাকায় কয়েকজনকে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে চ্যালেঞ্জ করে আক্রান্ত হওয়ার পরই গুলি চালায় জওয়ানরা। এক পুলিশ অফিসার জানান, মহম্মদ রফিক গুজ্জর ও শাকিল আহমেদ নামে দুই যুবককে গুলি করার অভিযোগ উঠেছে ৫৮ রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ানদের বিরুদ্ধে। ভোর ৪টের সময় গুল এলাকার বাসিন্দা ওই দুজন কোহলি গ্রাম থেকে বেরচ্ছিলেন। গুলিতে গুজ্জরের ঘটনাস্থলেই মৃত্যু হয়, জখম আহমেদকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক তদন্ত উদ্ধৃত করে পুলিশকর্তাটি জানান, দুজনেই গরু ব্যবসায়ী, ব্যবসা সংক্রান্ত ব্যাপারেই ওই গ্রামে এসেছিলেন। রণবীর পেনাল কোডের ৩০২ (খুন) ও ৩০৭ (খুনের চেষ্টা) ধারা ও অস্ত্র আইনের নানা ধারায় সেনা জওয়ানদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। প্রতিরক্ষা বাহিনীর জনৈক মুখপত্র অবশ্য দাবি করেন, গুল তহসিলের কোহলি এলাকায় গোয়েন্দা সূত্রে পাওয়া সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে সেনাবাহিনী অপারেশন শুরু করে। ভোর পৌনে চারটে নাগাদ কয়েকজনের সন্দেহজনক গতিবিধি নজরে পড়ে সেনা জওয়ানদের। প্রচলিত অভিযান পদ্ধতি অনুসারে তাদের চ্যালেঞ্জ করে তারা। সঙ্গে সঙ্গে ওই সন্দেহভাজন লোকজন সেনা দলের ওপর গুলি চালায়। তখনই পাল্টা গুলি করা তারা। যদিও ঘটনাস্থল থেকে বা নিহত লোকটির কাছ থেকে কোনও অস্ত্র মেলেনি বলে জানান পুলিশকর্তাটি। এদিকে একটি স্থানীয় সংগঠন ঘটনার নিন্দা করে বিচারবিভাগীয় তদন্ত চেয়েছে। তারা বলেছে, গোপালকের হত্যা ও আরেকজনের জখম হওয়া নিন্দাজনক ঘটনা, যার বিস্তারিত তদন্ত হওয়া উচিত। দোষীদের আইনানুসারে শাস্তি চেয়ে প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামনকে ই মেল পাঠানো হয়েছে বলে তারা এক বিবৃতিতে জানিয়েছে।

সেরা শিরোনাম

Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget