এক্সপ্লোর

সুশান্ত সিং রাজপুতের 'ফেভারিট স্ক্রিপ্ট' নিয়ে ছবি তৈরির পরিকল্পনা পরিচালক রুমি জাফরির

'কাই পো চে' অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর এক বছর পর 'চেহরে' পরিচালক রুমি জাফরি এক সাক্ষাৎকারে জানান তিনি সুশান্তের 'ফেভারিট স্ক্রিপ্ট' নিয়ে ছবি তৈরি করবেন। 

নয়াদিল্লি: ২০২০ সালের ১৪ জুন, হঠাৎই সমস্ত সংবাদমাধ্যম থেকে সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে যায় একটা সাংঘাতিক খবরে। বিখ্যাত বলি অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর খবর আসে। তাঁর পরিবার পরিজন হোক বা অনুরাগীরা, কেউই যেন এখনও বিশ্বাস করে উঠতে পারেননি যে সুশান্ত আর নেই। 'কাই পো চে' অভিনেতার মৃত্যুর এক বছর পর 'চেহরে' পরিচালক রুমি জাফরি এক সাক্ষাৎকারে জানান তিনি সুশান্তের 'ফেভারিট স্ক্রিপ্ট' নিয়ে ছবি তৈরি করবেন। 

সুশান্ত সিং রাজপুত তাঁর হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির ৭ বছরের যাত্রায় 'কাই পো চে', 'এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি', 'ছিঁছোরে' ইত্যাদির মতো বেশ কিছু সুপারহিট ছবি উপহার দিয়েছেন। সুশান্ত সিং রাজপুত তাঁর বিভিন্ন সাক্ষাৎকারে একাধিকবার জানিয়েছেন যে কোনও ছবির ভাল স্ক্রিপ্ট হলে সেই ছবিতে অভিনয় করতে তিনি বেশি পছন্দ করেন। সেই 'ভাল স্ক্রিপ্ট'-এর তালিকায় অন্যতম একটি রুমি জাফরির লেখা। অভিনেতার মৃত্যুর পর পরিচালক জানান যে তিনি সুশান্তের সঙ্গে একটি সিনেমা করবেন বলে ঠিক করেছিলেন যা আর করা হয়ে ওঠেনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক জানান যে সুশান্তের সেই পছন্দের স্ক্রিপ্টে নিয়ে ছবি তৈরি করবেন তিনি। রুমি জাফরি জানিয়েছেন, 'এখন কার সঙ্গে আর কখন সিনেমাটা তৈরি করব সেটাই ভাববার বিষয়। যখনই আমি স্ক্রিপ্টটা দেখতাম আমার সুশান্তের কথাই মনে পড়ত। ফলে আমি আবার সেটা শেলফে তুলে রাখতাম। তবে এখন এক বছরের বেশি সময় কেটে গেছে এবং এটা ওর প্রিয় স্ক্রিপ্ট ছিল, তাই আমি নিশ্চয়ই সিনেমাটা তৈরি করব।' পরিচালক জানিয়েছেন  তাঁর 'চেহরে' ছবিটি মুক্তি পাওয়ার পরে এখন তিনি সময় পেয়েছেন। এবার তিনি মন দিচ্ছেন সুশান্তের পছন্দের স্ক্রিপ্টে। যে চরিত্রের জন্য পরিচালক মনে মনে সুশান্ত সিং রাজপুতকে ভেবে রেখেছিলেন, সেই শূন্যস্থান কে পূরণ করে সেটাই দেখার। 

প্রসঙ্গত, রুমি জাফরির 'চেহরে' ছবিটি গত ২৭ অগাস্ট মুক্তি পেয়েছে। ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন অমিতাভ বচ্চন, ইমরান হাশমি, রিয়া চক্রবর্তী, ক্রিস্টল ডি'সুজা প্রমুখ।

সেরা শিরোনাম

Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Mukesh Khanna: 'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
Toxic-Yash: 'টক্সিক' মুক্তির আগেই বিপত্তি! যশকে দেখতে গিয়ে অনুষ্ঠানে বিশৃঙ্খলা, আহত ২ পড়ুয়া
'টক্সিক' মুক্তির আগেই বিপত্তি! যশকে দেখতে গিয়ে অনুষ্ঠানে বিশৃঙ্খলা, আহত ২ পড়ুয়া
Rahul-Moumita Controversy: 'একটা প্রায় ডুবে যাওয়া কেরিয়ারকে..', নাম না করে রাহুলের সঙ্গে সম্পর্ক বিতর্কে মৌমিতাকে কটাক্ষ আরেক পরিচালকের
'একটা প্রায় ডুবে যাওয়া কেরিয়ারকে..', নাম না করে রাহুলের সঙ্গে সম্পর্ক বিতর্কে মৌমিতাকে কটাক্ষ আরেক পরিচালকের

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Mukesh Khanna: 'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
Pizza Delivery Boy Death: পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
Cooch Behar: গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
Embed widget