এক্সপ্লোর

Chaava: সম্ভাজিকে নিয়ে 'আপত্তিকর' তথ্য প্রচার, উইকিপিডিয়ার ৪ সম্পাদকের বিরুদ্ধে মামলা দায়ের

Sambhaji Maharaj: এর আগে উইকিপিডিয়ার মূল সংস্থা উইকিমিডিয়া ফাউন্ডেশনকে উদ্দেশ্য করে একটি নোটিশ পাঠিয়ে মহারাষ্ট্র পুলিশ সম্ভাজি মহারাজ সম্পর্কে বিতর্কিত কনটেন্ট সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল।

Sambhaji Maharaj: ছত্রপতি সম্ভাজি মহারাজ সম্পর্কে আপত্তিকর তথ্য ছড়ানোর দায়ে উইকিপিডিয়াকে কিছুদিন আগেই মহারাষ্ট্র পুলিশের পক্ষ থেকে নোটিশ পাঠানো হয়েছিল, এবার উইকিপিডিয়ার ৪ সম্পাদকের বিরুদ্ধে মামলা দায়ের করল মহারাষ্ট্র সাইবার সেলের (Maharashtra Cyber Cell) পুলিশ। আগের নোটিশে বলা হয়েছিল ওয়েবসাইট থেকে সেই আপত্তিকর কনটেন্ট (Objectionable Content) সরিয়ে ফেলতে হবে এবং এখনও পর্যন্ত তা না করায় শুক্রবারে মহারাষ্ট্র সাইবার সেলের পুলিশ এই সংস্থার ৪ সম্পাদকের (Sambhaji Maharaj) বিরুদ্ধে মামলা রুজু করেছে।

এর আগে উইকিপিডিয়ার মূল সংস্থা স্বেচ্ছ্বাসেবী প্রতিষ্ঠান উইকিমিডিয়া ফাউন্ডেশনকে উদ্দেশ্য করে একটি নোটিশ পাঠিয়ে মহারাষ্ট্র পুলিশ সম্ভাজি মহারাজ (Sambhaji Maharaj) সম্পর্কে বিতর্কিত কনটেন্ট সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল। এই নোটিশে বলা হয়েছিল যে তথ্য সম্ভাজি মহারাজ সম্পর্কে দেওয়া হয়েছে অনলাইন উইকিপিডিয়াতে তা ভ্রান্ত এবং এই তথ্যের কারণে দেশে বিশৃঙ্খলা, সাম্প্রদায়িক বিদ্বেষ (Objectionable Content) দেখা দিতে পারে। কারণ ভারতের ইতিহাসে মারাঠা নেতা ছত্রপতি শিবাজী মহারাজের পুত্র সম্ভাজি মহারাজের ঐতিহাসিক ও সাংস্কৃতিক তাৎপর্য অনেক বড়।

আধিকারিকদের মতে, সম্ভাজি মহারাজকে নিয়ে যে প্রশ্ন তোলা হয়েছে তাতে বিশ্বাসযোগ্য রেফারেন্সের অভাব রয়েছে এবং তা সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে ছিন্ন করতে পারে, সমাজে সাম্প্রদায়িক বিদ্বেষ জাগিয়ে তুলতে পারে। এমনকী এই ধরনের ভুল তথ্যের কারণে দেশে ল-অ্যান্ড-অর্ডার পরিস্থিতি তৈরি হতে পারে। আর তাই উইকিমিডিয়ার সম্পাদকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে তৎপর হয়েছে মহারাষ্ট্র সাইবার পুলিশ। এর আগে নোটিশের মাধ্যমে উইকিমিডিয়াকে সেই কনটেন্ট সরিয়ে নেওয়ার কথা বলা হলেও তাদের তরফে কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি, এমনকী জানা গিয়েছে উইকিমিডিয়াকে ১৫টি ইমেল পাঠিয়েছিল মহারাষ্ট্র সাইবার পুলিশ। এর ফলেই দেশের তথ্য প্রযুক্তি আইনের ৬৯ ও ৭৯ নং ধারার অধীনে সাইবার পুলিশ মামলা দায়ের করেছে উইকিপিডিয়ার ৪ সম্পাদকের বিরুদ্ধে।

বিরোধিতা করেছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশও। তিনি স্পষ্ট জানিয়েছিলেন যে এই ধরনের ঐতিহাসিক তথ্যের বিকৃতিকে প্রশ্রয় দেওয়া হবে না। আর তাই তিনি মহারাষ্ট্র সাইবার সেলের ইনস্পেক্টর জেনারেলকে নির্দেশ দেন উইকিমিডিয়ার সঙ্গে কথা বলে সেই আপত্তিকর কনটেন্ট যেন সরিয়ে নেওয়া হয়।

আরও পড়ুন: Ideas Of India Summit 2025: বলিউডে কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন ? আইডিয়াজ অব ইন্ডিয়ায় মুখ খুললেন ভূমি

সেরা শিরোনাম

Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Imran Khan: আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
Soumya Mukherjee: নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
Shyamoupti Mudly: নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget