এক্সপ্লোর

Sonu Sood corona Negative: করোনা নেগেটিভ সোনু, শুভেচ্ছাবার্তা নেটাগরিকদের

করোনা নেগেটিভ সোনু সুদ। আজ সোশ্যাল মিডিয়ায় নিজেই ট্যুইট করে সুস্থতার খবর জানান তিনি। সেই সঙ্গে ট্যুইট করেন নিজের একটি মন ভালো করা ছবি। হাসি মুখে সেখানে ভিকট্রি ও নেগেটিভ চিহ্ন হাত দিয়ে দেখাচ্ছেন তিনি। সোনুর সুস্থতার খবরে সোশ্যাল মিডিয়ায় উপচে পড়ল শুভকামনায়, শুভেচ্ছাবার্তায়।

মুম্বই: করোনা নেগেটিভ সোনু সুদ। আজ সোশ্যাল মিডিয়ায় নিজেই ট্যুইট করে সুস্থতার খবর জানান তিনি। সেই সঙ্গে ট্যুইট করেন নিজের একটি মন ভালো করা ছবি। হাসি মুখে সেখানে ভিকট্রি ও নেগেটিভ চিহ্ন হাত দিয়ে দেখাচ্ছেন তিনি। সোনুর সুস্থতার খবরে সোশ্যাল মিডিয়ায় উপচে পড়ল শুভকামনায়, শুভেচ্ছাবার্তায়।

গত ১৭ এপ্রিল করোনা আক্রান্ত হয়েছিলেন সোনু সুদ। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছিলেন সেই খবরও। একটি বিবৃতি দিয়ে তিনি লেখেন, 'করোনা পজিটিভ। মেজাজ আর প্রাণশক্তি সুপার পজিটিভ।' সেই সঙ্গে তিনি আরও লেখেন, ' আজ সকালে আমার কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। নিয়ম অনুযায়ী আমি ইতিমধ্যেই নিভৃতবাসে রয়েছি সবার থেকে আলাদা হয়ে। পর্যাপ্ত দেখাশোনার মধ্যেই রয়েছি। কিন্তু আপনারা চিন্তা করবেন না। এর ফলে আমি আপনাদের সবাইকে সাহায্য করার আরও বেশি করে সময় ও সুযোগ পাব। আপনাদের সবার সমস্যার আরও বেশি করে সমাধান করার চেষ্টা করব আমি। মনে রাখবেন, আমি সবসময় আপনাদের পাশে রয়েছি।'

আক্ষরিক অর্থেই পাশে ছিলেন সোনু। করোনা আক্রান্ত হয়েও থেমে থাকেনি সাহায্য। গোটা দিন জুড়ে হাসপাতালে বেড, রেমডেসিভির ও অক্সিজেন যোগাতে ব্যস্ত থেকেছেন তিনি। কখনও প্রয়োজন মত যোগান দিতে না পারার হতাশা ঝরে পড়েছে তাঁর লেখায়। ট্যুইট করে লিখেছেন, 'আজকে হাসপাতালের বেডের প্রয়োজন ছিল ৫৭০টা। আমি মাত্র ১১২টি বেডের ব্যবস্থা করতে পেরেছি। আজ ১৪৭৭ রেমডেসিভির প্রয়োজন ছিল। আমি মাত্র ১৮টা জোগাড় করে দিতে পেরেছি।  হ্যাঁ, আমরা হেরে গিয়েছি। আর আমাদের স্বাস্থ্যব্যবস্থাও।' আবার কখনও তাঁর ট্যুইটেই শোনা গিয়েছে আশার কথা। সোনু গতকালই একটি ট্যুইট করে লিখেছেন,  'অক্সিজেন, রেমডিসিভির আর বেড। সকাল থেকে রাত পর্যন্ত ব্যবস্থা চলছে। কখনও আমি জিতি, কখনও হেরে যাই। আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করছি। সবসময় পাশে রয়েছি।'

সোনুর করোনা নেগেটিভ হওয়ার খবর পেয়ে সোশ্যাল মিডিয়া উপচে পড়েছে শুভেচ্ছাবার্তায়। অনেকেই লিখেছেন, 'ভালো মানুষদের সঙ্গে খারাপ কিছু হয় না।' অনেকে আবার তাঁকে শুভেচ্ছাবার্তা ও ভালোবাসা জানিয়েছেন। 

সেরা শিরোনাম

SRFTI Chaos: 'অশিক্ষিত, গুন্ডা', ক্ষোভে ফেটে পড়লেন অভিনেতা ঋত্বিক, ইন্ডাস্ট্রি নীরব কেন, প্রশ্ন ঊষসীর
'অশিক্ষিত, গুন্ডা', ক্ষোভে ফেটে পড়লেন অভিনেতা ঋত্বিক, ইন্ডাস্ট্রি নীরব কেন, প্রশ্ন ঊষসীর
Sushant Singh Rajput: ফ্ল্যাটে একাই ছিলেন কিন্তু সুশান্তের মৃতদেহে একাধিক ক্ষতচিহ্ন! পা ভাঙা, চোখে আঘাত কী করে? প্রশ্ন তুলছেন দিদি
ফ্ল্যাটে একাই ছিলেন কিন্তু সুশান্তের মৃতদেহে একাধিক ক্ষতচিহ্ন! পা ভাঙা, চোখে আঘাত কী করে? প্রশ্ন তুলছেন দিদি
Bonny Sengupta: নতুন ভূমিকায় বনি সেনগুপ্ত! সিনেমা নয় এবার কী করবেন তিনি?
নতুন ভূমিকায় বনি সেনগুপ্ত! সিনেমা নয় এবার কী করবেন তিনি?
Sabitri Chatterjee: ছবি মুক্তির আগে, 'বিশেষ কারণে' সাবিত্রী চট্টোপাধ্যায়ের বাড়িতে শিবপ্রসাদ! কী বললেন বর্ষীয়ান অভিনেত্রী?
ছবি মুক্তির আগে, 'বিশেষ কারণে' সাবিত্রী চট্টোপাধ্যায়ের বাড়িতে শিবপ্রসাদ! কী বললেন বর্ষীয়ান অভিনেত্রী?

ভিডিও

Bikash Bhaban Abhijan: চাকরি স্থায়ীকরণের দাবিতে সল্টলেকে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ
omputer Teachers Agitation | সল্টলেকে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ
CPM News LIVE | ভগৎ সিংয়ের জন্মবার্ষিকী পালন উপলক্ষে মিন্টো পার্কে উত্তেজনা | ABP Ananda LIVE
Coochbehar News: দিনহাটায় কংগ্রেসের মিছিল থেকে হামলার অভিযোগ, আক্রান্ত বিজেপির বুথ সভাপতি
Singhi Park | ৮৫তে পা দিল সিংহি পার্কের পুজো, মণ্ডপজুড়ে ছত্তীসগঢ়ের বস্তারের লোক শিল্পের ছোয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget