এক্সপ্লোর

Sumana Das tests Positive: করোনা আক্রান্ত, আইসোলেশনে 'টুম্পা' খ্যাত সুমনা

করোনার থাবা থেকে বাঁচতে পারলেন না টুম্পাও! করোনা আক্রান্ত অভিনেত্রী সুমনা দাস। নিজের বাড়িতেই আইসোলেশানে রয়েছেন তিনি। সদ্য একটি বাংলাদেশের ছবির শ্যুটিং শেষ করেছেন সুমনা। কিন্তু শ্যুটিং ফ্লোর থেকে সংক্রমিত হননি বলেই মনে করছেন তিনি। 

কলকাতা: করোনার থাবা থেকে বাঁচতে পারলেন না টুম্পাও! করোনা আক্রান্ত অভিনেত্রী সুমনা দাস। নিজের বাড়িতেই আইসোলেশানে রয়েছেন তিনি। সদ্য একটি বাংলাদেশের ছবির শ্যুটিং শেষ করেছেন সুমনা। কিন্তু শ্যুটিং ফ্লোর থেকে সংক্রমিত হননি বলেই মনে করছেন তিনি। 

আপাতত কলকাতার ঠিকানা ছেড়ে বাবা-মায়ের কাছেই ফিরেছেন সুমনা। এবিপি লাইভকে অভিনেত্রী বললেন, 'কলকাতায় থাকতেই হঠাৎ অসুস্থবোধ করছিলাম। চারিদিকের পরিস্থিতি খুব একটা ভালো নয়, তাই বাড়ি ফিরে আসার সিদ্ধান্ত নিই। প্রথমে ভেবেছিলাম, বৃষ্টি হয়েছে, সাধারণ জ্বর হয়ত। ঠাণ্ডা লেগে। কিন্তু বাড়িতে এসেও যখন শরীরের উন্নতি হল না আমি আইসোলেশনে চলে গেলাম। বাড়িতে বয়স্ক মা-বাবা রয়েছেন। মায়ের হার্টের সমস্যা রয়েছে। তাই প্রথম থেকেই ঝুঁকি নিই নি। তারপর টেস্ট করালাম। টেস্ট রিপোর্ট পজিটিভ আসল.. ব্যাস!' 

আপাতত ঘরবন্দি হয়েই দিন কাটছে অভিনেত্রীর। সঙ্গী মোবাইল ফোন। সুমনা বলছেন, 'আপাতত জ্বর নেই, কিন্তু খুব দুর্বল। স্বাদ-গন্ধের কোনও অনুভূতিই নেই। এর পর আরও কী কী হবে জানি না। তবে এখনও পর্যন্ত শ্বাসকষ্টের সমস্যা হয়নি।' সম্প্রতি সামিম আহমেদের পরিচালনায় 'অগ্নিবীণা' ছবির শ্যুটিং শেষ করেছেন সুমনা। কিন্তু শ্যুটিং ফ্লোর থেকে সংক্রমিত হননি বলেই জানিয়েছেন অভিনেত্রী। কারণ শ্যুটিং শেষ করার বেশ কিছুদিন পরে অসুস্থবোধ করেন তিনি। অন্যদিকে শ্যুটিং ফ্লোরেও কড়াভাবে মানা হয়েছিল কোভিডবিধি।

করোনার কোপ পড়েছে 'টুম্পা'-র কাজে? সুমনা বললেন, 'নতুন কিছু কাজের কথা চলছিল। তবে সেগুলো আপাতত মুলতুবি। হয়তো পিছিয়ে যাবে। আগে তো সুস্থ হই।'

রেস্ট ইন প্রেম অ্যালবামের একটি গান ‘টুম্পা’। গানটি প্রথমে ব্যবহার করা হয়েছিল প্রোমোশনের জন্য। কিন্তু সেই গানটাই যে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যাবে সেটা ভাবতে পারেননি খোদ সুমনাও। পরিবারের সঙ্গে অভিনয়ের কোনও যোগ নেই। তিনিই প্রথম পা রেখেছেন গ্ল্যামার দুনিয়ায়। টুম্পার জনপ্রিয়তাই পায়ের তলার মাটি শক্ত করেছে তাঁর। আপাতত বন্দিদশায় বসে শরীর সারিয়ে কাজে ফেরার অপেক্ষা করছেন সুমনা।

 

সেরা শিরোনাম

Nana Patekar: 'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
Dipendu Biswas Exclusive: বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
Tota Roy Choudhury: ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
Arijit Singh: 'হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কি পারি?' হঠাৎ রহস্যময় পোস্ট অরিজিৎ সিংহের!
'হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কি পারি?' হঠাৎ রহস্যময় পোস্ট অরিজিৎ সিংহের!

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget