এক্সপ্লোর

Cruise Ship Case: 'আরিয়ানের কাছে কোনও মাদক মেলেনি', দাবি আইনজীবী সতীশ মানশিন্ডের

এনসিবির আইনজীবী এবং ধৃতদের আইনজীবীদের মধ্যে বেশ কয়েক ঘণ্টার উত্তপ্ত বাক্য বিনিময়ের পরে আদালত ৩ ধৃতের জামিনের আর্জি খারিজ করে দেয়। বদলে ধৃতদের আরও তিনদিনের এনসিবি হেফাজত দেওয়া হয়েছে।

মুম্বই: মাদককাণ্ডে ৭ অক্টোবর পর্যন্ত এনসিবি হেফাজতের নির্দেশ দেওয়া হল সুপারস্টার শাহরুখ খান ও প্রযোজক গৌরী খানের পুত্র আরিয়ান খানকে। সোমবার এই নির্দেশ দেয় মুম্বইয়ের এসপ্ল্যানেড কোর্ট। জামিনের অভিযোগ খারিজ করে দেয় আদালত। সোমবারের শুনানিতে ৭ তারিখ পর্যন্ত এনসিবি হেফাজতে পাঠানো হয়েছে মুনমুন ধামেচা ও আরবাজ মার্চেন্টকেও। ২ অক্টোবর মুম্বই থেকে গোয়াগামী এক প্রমোদতরীতে  মাদক-সহ আটজনকে আটক করে এনসিবি। 

এনসিবির আইনজীবী এবং ধৃতদের আইনজীবীদের মধ্যে বেশ কয়েক ঘণ্টার উত্তপ্ত বাক্য বিনিময়ের পরে আদালত ৩ ধৃতের জামিনের আর্জি খারিজ করে দেয়। বদলে ধৃতদের আরও তিনদিনের এনসিবি হেফাজত দেওয়া হয়েছে। যদিও শুনানিতে আদালতের অ্যাডিশনাল চিফ আর. এম. নার্লিকর জানিয়েছেন, অভিযুক্ত আরিয়ান খান অপর অভিযুক্ত আরবাজ মার্চেন্টের সঙ্গ দিয়েছিলেন যাঁর থেকে মাদক উদ্ধার করা হয়েছে। 

অভিযুক্ত তিনজনের ১১ অক্টোবর পর্যন্ত বর্ধিত হেফাজত চেয়ে অতিরিক্ত সলিসিটর জেনারেল অনিল সিংহ যুক্তি দিয়েছিলেন যে আরিয়ান খানের হোয়াটসঅ্যাপ চ্যাটে পাওয়া লিঙ্কগুলি একটি আন্তর্জাতিক র‍্যাকেট দিকে নির্দেশ করে।

অন্যদিকে শনিবারের প্রমোদতরী থেকে যে ৮ জনকে আটক করা হয়েছিল, তাদের মধ্যে থেকে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন অনিল সিংহ। তাকে জুহু থেকে গ্রেফতার করেছে এনসিবি এবং তার কাছ থেকে মাদকও উদ্ধার করা হয়েছে। 

জামিনের আর্জি জোরদার করে আরিয়ান খানের আইনজীবী সতীশ মানশিন্ডে জানান, শাহরুখ-পুত্রকে ওই পার্টিতে আমন্ত্রণ জানানো হয়েছিল, জাহাজের সবচেয়ে ভাল স্যুট দেওয়া হয়েছিল। সতীশ মানশিন্ডের আরও দাবি, আরিয়ানের কাছ থেকে কোনও মাদক পাওয়া যায়নি, কিন্তু খুব অল্প পরিমাণে মাত্র ৬ গ্রাম চরস মেলে আরবাজ মার্চেন্টের কাছে। 

আরবাজ মার্চেন্টের আইনজীবী তারক কে. সইদের দাবি কার থেকে ঠিক কত পরিমাণ মাদক উদ্ধার হয়েছে সেই ব্যাপারে কিছুই বলেনি এনসিবি। এর উত্তরে, এজেন্সিকে প্রশ্ন করা হলে তারা জানায়, মার্চেন্ট ও ধামেচার কাছ থেকে যথাক্রমে ৬ গ্রাম ও ৫ গ্রাম মাদক মেলে। ৫ গ্রাম এমডিএমএ ও ১০ গ্রাম কোকেন পাওয়া গেছে অপর অভিযুক্ত বিক্রান্ত চোকরের থেকে। কিন্তু আরিয়ান খানের নাম মেলেনি এই তালিকায়।

অন্যদিকে, এনসিবি সূত্রে খবর, পার্টিতে মাদকের ব্যবহার হতে পারে বলে আগে থেকে খবর ছিল তাঁদের কাছে। সেই মতো যাত্রীর ছদ্মবেশে এনসিবির দুঁদে অফিসারেরা ক্রুজে সওয়ার হন। পার্টি শুরু হতেই রেড শুরু করেন তদন্তকারীরা। এনসিবি সূত্রের খবর, ক্রুজে তল্লাশি চালিয়ে ২১ গ্রাম চরস, ১৩ গ্রাম কোকেন, ২২টি MDMA ট্যাবলেট, ৫ গ্রাম MD ড্রাগ ও ১ লক্ষ ৩৩ হাজার টাকা উদ্ধার করা হয়।

মাদক-যোগের অভিযোগে ক্রুজ থেকে মোট ৮ জনকে আটক করেছে NCB। শনিবার রাত থেকে রবিবার দুপুর অবধি প্রায় ১৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরে, শাহরুখ খানের ছেলে আরিয়ান, আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচা নামে ৩ জনকে গ্রেফতার করা হয়।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget