এক্সপ্লোর

Bollywood News: বলা নেই, কওয়া নেই, হঠাৎই বিয়ে, সকলকে চমকে দিলেন ‘দঙ্গল’ কন্যা জায়রা ওয়াসিম

Zaira Wasim: ইনস্টাগ্রামে জায়রার পোস্ট দেখেই তাঁর বিবাহের খবর পেয়েছেন অনুরাগীরা।

মুম্বই: অভিনয় জগতে পা রেখেই সাড়া ফেলে দিয়েছিলেন। সব ছেড়ে অন্তরালে যাওয়া ঘিরেও বিস্তর জলঘোলা হয়। ‘দঙ্গল’ খ্যাত একদা অভিনেত্রী জায়রা ওয়াসিম ফের খবরের শিরোনামে উঠে এলেন। এবার চর্চায় তাঁর ব্যক্তিগত জীবন। কারণ ২৪ বছর বয়সি জায়রা বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বলে খবর। (Zaira Wasim)

ইনস্টাগ্রামে জায়রার পোস্ট দেখেই তাঁর বিবাহের খবর পেয়েছেন অনুরাগীরা। ইনস্টাগ্রামে দু’টি ছবি পোস্ট করেছেন জায়রা। একটি ছবি বিবাহের আইন নথিতে স্বাক্ষর করার। হাতের গাঢ় মেহেন্দি, আংটি চোখে পড়ছে তাতে। অন্য ছবিটি চাঁদ দেখার, যেখানে লাল ওড়নায় মাথা ঢাকা রয়েছে কনে। ক্রিম রংয়ের শেরওয়ানি-শাল গায়ে পাশে এক পুরুষ। (Bollywood News)

ছবি দু’টি পোস্ট করে বিশেষ কিছু লেখেননি জায়রা। সংক্ষিপ্ত ক্যাপশনে শুধু লেখেন, ‘কবুল হ্যায় x3’. ইসলামে জীবনসঙ্গীকে গ্রহণ করার মুহূর্তে তিন বার ‘কবুল হ্যায়’ বলতে হয়, সেই নিরিখেই। ওই ছবি সামনে আসতেই জায়রাকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন তাঁর অনুরাগীরা। একজন লেখেন, ‘আল্লাহ্-র জন্য সব কিছু ত্যাগ করতে শক্তি লাগে। আপনি খুব সুন্দর ভাবে তা করে দেখিয়েছেন। আপনি আমাকে অনুপ্রেরণা জোগান। জীবনের নতুন অধ্যায়ে শান্তি পান আপনি, সব মনোকামনা পূর্ণ হোক’।

জায়রা জীবনসঙ্গী হিসেবে কাকে বেছে নিয়েছেন, তা যদিও স্পষ্ট নয়। তবে অনুরাগীরা শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন জায়রাকে। যদিও ২৪ বছর বয়সে বিয়ের কী তাড়া ছিল, সেই প্রশ্নও তুলেছেন কেউ কেউ। তবে জায়রা বিষয়টি নিয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি। 

২০১৬ সালে আমির খানের সঙ্গে ‘দঙ্গল’ ছবিতে অভিনয় করে বলিউডে সাড়া ফেলে দেন জায়রা। ছোট্ট বয়সে তাঁর অভিনয় ক্ষমতা দেখে চমকে যান সকলেই। এর পরও ‘সিক্রেট সুপারস্টার’, ‘দ্য স্কাই ইজ পিঙ্কে’র মতো ছবিতে জায়রার অভিনয় প্রশংসিত হয়। কিন্তু ২০১৯ সালে সকলকে অবাক করে অভিনয় থেকে সরে দাঁড়ান জায়রা। 

মাত্র ১৮ বছর বয়সেই অভিনয় জীবন থেকে অবসর নেন জায়রা। কেন এমন সিদ্ধান্ত তা খোলসা করে লেখেন, ‘এই পেশা আমাকে অনেক ভালবাসা দিয়েছে। মানুষের কাছ থেকে সমর্থন, প্রশংসা পেয়েছি। কিন্তু এই পেশা আমাকে অজ্ঞতার দিকেও ঠেলে দিয়েছে। না বুঝেই ইমান থেকে সরে এসেছি আমি’। অভিনয়কে পেশা হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্তের সঙ্গে তাঁর ধর্মবিশ্বাসের সংঘাত বাধছিল বলেও সেই সময় জানান জায়রা।

সেরা শিরোনাম

News Update: সম্পর্ক-বিবাহ নিয়ে চূড়ান্ত কটাক্ষের মুখে তারকা জুটি! তার মধ্যেই স্ত্রীকে দেখে স্বামী বললেন..
সম্পর্ক-বিবাহ নিয়ে চূড়ান্ত কটাক্ষের মুখে তারকা জুটি! তার মধ্যেই স্ত্রীকে দেখে স্বামী বললেন..
Jeetu-Srijla: সৃজলার সঙ্গে বিদেশ সফরের আবদার জিতুর, সবসময় পাশাপাশি ২জন.. বিগ বসের বাড়িতে নতুন সমীকরণ
সৃজলার সঙ্গে বিদেশ সফরের আবদার জিতুর, সবসময় পাশাপাশি ২জন.. বিগ বসের বাড়িতে নতুন সমীকরণ
Bollywood News: বিদেশে স্বপ্নের বিয়ে, ৪ বছরের সম্পর্কের পরে বিচ্ছেদের ঘোষণা করলেন জনপ্রিয় তারকা!
বিদেশে স্বপ্নের বিয়ে, ৪ বছরের সম্পর্কের পরে বিচ্ছেদের ঘোষণা করলেন জনপ্রিয় তারকা!
Sourav Ganguly Exclusive: উঠে এল জিতু-রাজবীর প্রসঙ্গ, 'বিগ বস বাংলা'য় হোস্ট হিসেবে কেমন অভিজ্ঞতা, কী বলছেন সৌরভ?
উঠে এল জিতু-রাজবীর প্রসঙ্গ, 'বিগ বস বাংলা'য় হোস্ট হিসেবে কেমন অভিজ্ঞতা, কী বলছেন সৌরভ?

ভিডিও

NCPI in Municipal Corporation Election | পুরভোটে NCPI-কে আসন ছাড়বে বিজেপি? কী বললেন কাকলি?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (০৩.১১.২০২৬)।
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (০৩.১১.২০২৬)। বাম-কংগ্রেস-তৃণমূল, পুরভোটে বিজেপি-বিরোধী সবদলকে একসঙ্গে লড়ার ডাক কংগ্রেসের
Kakoli Ghosh Dastidar | আমরা NDA-র সবচেয়ে বড় শরিক, পুরভোটে ফের BJP-NCPI জোটের সওয়াল কাকলি ঘোষ দস্তিদারের | ABP Ananda
Kakoli Ghosh Dastidar : কিছু কিছু জায়গায় নিশ্চিতভাবে প্রার্থী দাঁড় করাতে এবং জেতাতে চাই : কাকলি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget