এক্সপ্লোর

Darlings Teaser: 'ব্যাং আর বিছে কি বন্ধু হতে পারে?', আলিয়ার ডার্ক কমেডি 'ডার্লিংস'-এর টিজার তুলল অনেক প্রশ্ন

Darlings: এই ছবিতে আলিয়ার সঙ্গে দেখা যাবে শেফালি শাহ, বিজয় ভার্মা এবং রোশন ম্যাথিউকে।

মুম্বই: অভিনেত্রীর বাইরে গিয়ে নতুন জার্নি শুরু হল আলিয়া ভট্টের (Alia Bhatt)। এতদিন তিনি বহু প্রযোজকের প্রযোজনা ছবি করে এসেছেন। এবার তিনি নিজে প্রযোজকের ভূমিকায়। আর তাঁর প্রথম প্রযোজিত ছবির টিজার প্রকাশ্যে এল। 'ডার্লিংস' (Darlings)। এই ছবিতে আলিয়ার সঙ্গে দেখা যাবে শেফালি শাহ, বিজয় ভার্মা এবং রোশন ম্যাথিউকে। 

'ডার্লিংস' ছবির টিজার-

এদিন নেট মাধ্যমে মুক্তি পেল 'ডার্লিংস' ছবির টিজার। আগামী ৫ অগাস্ট মুক্তি পাবে এই ছবি। যদিও ছবিটি সিনেমা হলে নয়, মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে। জানা গিয়েছে স্ট্রিমিং জায়েন্ট নেটফ্লিক্সে মুক্তি পাবে এই ছবি। এদিন 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' অভিনেত্রী তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'ডার্লিংস' ছবির টিজার শেয়ার করেছেন। মাত্র দেড় মিনিটের টিজারে ডার্ক কমেডি এই ছবির বেশ কিছু মুহূর্ত তুলে ধরা হয়েছে। তার সঙ্গে প্রশ্ন তোলা হয়েছে বেশ কিছু দিকের। স্ট্রিমিং জায়েন্ট নেটফ্লিক্সের পক্ষ থেকে 'ডার্লিংস' ছবির টিজার শেয়ার করে বলা হয়েছে, 'ব্যাং আর বিছে কি কখনও বন্ধু হতে পারে'? পাশাপাশি ছবির টিজারে ব্যাং ও বিছের গল্পও বলা হয়েছে ব্যাকগ্রাউন্ডে। বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, 'ডার্লিংস' ছবির সত্ত্ব ইতিমধ্যেই নেটফ্লিক্স কিনে নিয়েছে ৭৫ কোটি টাকার বিনিময়ে। ছবির গানে সুর দিয়েছেন বিখ্যাত সুরকার বিশাল ভরদ্বাজ। এবং গানের কথা লিখেছেন গুলজার।

আরও পড়ুন - Prajapoti: এক ছবিতে দেব ও মিঠুন চক্রবর্তী, শুরু হল শ্যুটিং

প্রসঙ্গত, এই মুহূর্তে কেরিয়ার এবং ব্যক্তিগত জীবন, উভয়েরই মধ্যগগনে রয়েছেন আলিয়া ভট্ট। চলতি বছরই তিনি বিয়ে সেরেছেন রণবীর কপূরের সঙ্গে। সদ্যই নিজে সুখবরটা শেয়ার করে জানিয়েছেন যে, তাঁদের সংসারে নতুন সদস্য আসতে চলেছে। ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাগত জীবনেও দারুণ মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছেন অভিনেত্রী। চলতি বছর তাঁর একের পর এক ছবি ১০০ কোটির ক্লাবে জায়গা করে নিয়েছে। মুক্তি পেয়েছে 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'। যা খুব কম সময়ের মধ্যেই ১০০ কোটির ক্লাবে পৌঁছে যায়। অন্যদিকে, তাঁর অভিনীত 'আরআরআর' ছবিটিও দারুণ ব্যবসা করে। চলতি বছরই মুক্তি পাবে তাঁর এবং রণবীর কপূরের প্রথমবার পর্দায় জুটি বাঁধা ছবি 'ব্রহ্মাস্ত্র'। জানা গিয়েছে, সেপ্টেম্বরে মুক্তি পেতে পারে এই ছবি। এছাড়াও একাধিক ছবি রয়েছে তাঁর হাতে। বর্তমানে বিদেশে রয়েছেন তিনি হলিউড ছবিতে কাজের জন্য। আর অভিনয়ের সঙ্গে সঙ্গে প্রযোজক হিসেবেও শুরুটা হয়ে গেল আলিয়া ভট্টের।

সেরা শিরোনাম

Dev-Jeet: স্বাধীনতা দিবসে বড়পর্দায় জিৎ, জেনেই ছবির মুক্তি পিছিয়ে দিলেন দেব!
স্বাধীনতা দিবসে বড়পর্দায় জিৎ, জেনেই ছবির মুক্তি পিছিয়ে দিলেন দেব!
Jeet New Film: জট কাটিয়ে, অবশেষে মুক্তি পাচ্ছে জিতের নতুন সিনেমা
জট কাটিয়ে, অবশেষে মুক্তি পাচ্ছে জিতের নতুন সিনেমা
Rajesh Sharma Health Update: সেটেই বিষাক্ত পোকার কামড়, মিলেছিল প্রাথমিক চিকিৎসা? কেন কলকাতা ফিরে ভর্তি হলেন হাসপাতালে? রাজেশ শর্মার অসুস্থতায় একাধিক প্রশ্ন
সেটেই বিষাক্ত পোকার কামড়, মিলেছিল প্রাথমিক চিকিৎসা? কেন কলকাতা ফিরে ভর্তি হলেন হাসপাতালে? রাজেশ শর্মার অসুস্থতায় একাধিক প্রশ্ন
Rajesh Sharma: শ্যুটিংয়ে বিষাক্ত পোকার কামড়, শরীরে ছড়াচ্ছে বিষক্রিয়া! কিছুতেই বিপদ কাটছে না রাজেশ শর্মার!
শ্যুটিংয়ে বিষাক্ত পোকার কামড়, শরীরে ছড়াচ্ছে বিষক্রিয়া! কিছুতেই বিপদ কাটছে না রাজেশ শর্মার!

ভিডিও

Chingrighata Flyover: শুক্র রাত ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ চিংড়িঘাটা উড়ালপুল
Prosenjit Chatterjee:
TMC News: কোন কোন খাতে TMC-র ৩ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে 'কালীঘাট তৃণমূল'?
TMC News:
TMC News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Embed widget