এক্সপ্লোর

Prajapoti: এক ছবিতে দেব ও মিঠুন চক্রবর্তী, শুরু হল শ্যুটিং

New Bengali Film: এই ছবিতে দেব, মিঠুন চক্রবর্তী ছাড়াও দেখা যাবে মমতা শঙ্করকে। মৃণাল সেনের ছবি 'মৃগয়া'র পর ৪৬ বছর বাদে ফের একসঙ্গে দেখা যাবে মিঠুন ও মমতা শঙ্করকে।

কলকাতা: জল্পনা শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরে। অবশেষে জল্পনার অবসান হল। এক ছবিতে অভিনয় করতে চলেছেন দেব (Dev) এবং মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। পরিচালক অভিজিৎ সেনের ছবি 'প্রজাপতি'তে (Prajapoti) দুই তারকাকে একসঙ্গে দেখা যাবে। আজ সল্টলেকের আইএ ব্লকে শুরু হল ছবির শ্যুটিং। এই ছবিতে দেব, মিঠুন চক্রবর্তী ছাড়াও দেখা যাবে মমতা শঙ্করকে। মৃণাল সেনের ছবি 'মৃগয়া'র পর ৪৬ বছর বাদে ফের একসঙ্গে দেখা যাবে মিঠুন ও মমতা শঙ্করকে।

শ্যুটিং শুরু দেব ও মিঠুন চক্রবর্তীর ছবি 'প্রজাপতি'র-

চলতি বছরের শুরুতেই আগামী ছবি 'প্রজাপতি'র ঘোষণা করেন টলিউড সুপারস্টার দেব। সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে দেব অনুরাগীদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে লেখেন, 'প্রত্যেককে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আমরা ফের আসছি ২০২২-এর ২৩ ডিসেম্বর আমাদের স্বপ্নের প্রোজেক্ট নিয়ে।' সেই ছবিরই এবার শ্যুটিং শুরু হল। দেব নিজে তৃণমূল কংগ্রেসের সাংসদ। অন্যদিকে মিঠুন চক্রবর্তী বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্য। দুজন দুটো আলাদা রাজনৈতিক দলের কর্মী হওয়ার ফলে কি ছবিতে তার কোনও প্রভাব পড়বে? এই প্রশ্ন একেবারেই মানতে নারাজ 'মহাগুরু'। তাঁর কথায়, রাজনীতি আলাদা জায়গায়। অভিনয় আলাদা জায়গায়। পেশাদার মানুষদের কাছে কোনওভাবেই দুটো এক হতে পারে না।

আরও পড়ুন - Galliyan Returns: পুরনোকে কি টেক্কা দিতে পারল 'গলিয়াঁ রিটার্নস'? কী বলছেন নেটিজেনরা?

প্রসঙ্গত, গত বছরের শেষের দিক থেকে একের পর এক হিট ছবি উপহার দিয়েই চলেছেন টলিউড অভিনেতা দেব। গতবছর তাঁর জন্মদিনের আগেই মুক্তি পায় 'টনিক'। যে ছবিতে পরাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্কের রসায়ন মাতিয়ে রাখে বাংলা ছবির দর্শকদের। ছবিটি শুধুমাত্র প্রশংসিতই হয়নি, তার সঙ্গে বক্স অফিসেও সাফল্য পেয়েছে। করোনা পরিস্থিতির পর সিনেমা হল খোলায় সংক্রমণের আশঙ্কায় দর্শক কতটা সিনেমা হলে আসবেন, তা নিয়ে একটা সংশয় দেখা গিয়েছিল। সিনেমা হলে দর্শক ফেরাতে সমর্থ হয় 'টনিক'। চলতি বছর মুক্তি পায় তাঁর ছবি 'কিশমিশ'। এই ছবিটিও বক্স অফিসে যেমন সাফল্য পেয়েছে, তেমনই প্রশংসিতও হয়েছে। এখন দেখার মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেবের জুটি দর্শককে কতটা মাতিয়ে রাখতে পারে।

সেরা শিরোনাম

Govinda Sunita Divorce News: বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget