এক্সপ্লোর

Dating Rumours: সিদ্ধার্থের সঙ্গে সম্পর্কের গুঞ্জন, তারইমাঝে এই বলি তারকার সৌন্দর্যে অভিভূত কিয়ারা

Bollywood Gossip: সিদ্ধার্থ কিংবা কিয়ারা কখনও নিজেদের প্রেমের কথা প্রকাশ্যে স্বীকার করেননি। সম্প্রতি বলিউডেরই এক নায়ককের সৌন্দর্যের প্রশংসা করলেন কিয়ারা।

মুম্বই: কেরিয়ারের শুরু থেকে একের পর এক হিট ছবি উপহার দিচ্ছেন কিয়ারা আডবাণী (Kiara Advani)। বলিউডের নামকরা অভিনেতাদের বিপরীতে তাঁকে দেখা যাচ্ছে পর্দায়। কখনও অক্ষয় কুমারের (Akshay Kumar) বিপরীতে তো কখনও স্ক্রিন শেয়ার করছেন অনিল কপূর, নীতু কপূরদের সঙ্গে। এই মুহূর্তে কেরিয়ারের মধ্যগগনে রয়েছেন অভিনেত্রী। তাঁর ছবি বক্স অফিসে যেমন সাফল্য পাচ্ছে, তেমনই অভিনয় দক্ষতার জন্য দর্শকের কাছ থেকে প্রশংসাও পাচ্ছেন। বেশ কয়েক বছর ধরে কিয়ারা আডবাণী সম্পর্কে রয়েছেন বলিউডের আর এক জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ মলহোত্রর সঙ্গে। যদিও সিদ্ধার্থ কিংবা কিয়ারা কখনও নিজেদের প্রেমের কথা প্রকাশ্যে স্বীকার করেননি। সম্প্রতি বলিউডেরই এক নায়ককের সৌন্দর্যের প্রশংসা করলেন কিয়ারা।

কিয়ারার প্রশংসা-

সম্প্রতি এক সাক্ষাৎকারে এক বলি তারকাকে প্রশংসায় ভরালেন কিয়ারা আডবাণী। আগামী ২৪ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'যুগ যুগ জিও'। এই ছবিতে বরুণ ধবনের বিপরীতে অভিনয় করছেন কিয়ারা। সঙ্গে রয়েছেন আরও দুই তারকা। অনিল কপূর এবং নীতু কপূরকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। তারই প্রচারে এসে সাক্ষাৎকার দেওয়ার সময়ে বি টাউনের জনপ্রিয় তারকার সৌন্দর্যের প্রশংসা করলেন অভিনেত্রী। আর সেই অভিনেতা আর কেউ নন। তিনি সিদ্ধার্থ মলহোত্রই (Sidharth Malhotra)। সাক্ষাৎকারে যখন অভিনেত্রীকে সিদ্ধার্থ মলহোত্রর সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, তখন কিয়ারা বলেন, 'সবথেকে হ্যান্ডসাম সহ-অভিনেতা'। গত বছর কার্গিল দিবসের আগে মুক্তি পায় 'শেরশাহ'। এই ছবিতে প্রথমবার পর্দায় জুটি বাঁধেন সিদ্ধার্থ এবং কিয়ারা। দুজনের অফস্ক্রিন কেমিস্ট্রির মতোই দর্শক চোখ ফেরাতে পারেননি তাঁদের অনস্ক্রিন কেমিস্ট্রি থেকেও। সেই ছবির সময়ে সিদ্ধার্থ তাঁকে কতটা সাহায্য করেছিলেন, সে প্রসঙ্গেও অভিনেতাকে প্রশংসায় ভরান।

আরও পড়ুন - Raksha Bandhan Trailer: চারবোনকে নিয়ে অক্ষয়ের 'রক্ষা বন্ধন', ভাই-বোনের মিষ্টি সম্পর্কের ছবির ট্রেলার প্রকাশ্যে

প্রসঙ্গত, কিয়ারা আডবাণী কিংবা সিদ্ধার্থ মলহোত্রর সম্পর্কের কথা বি টাউনে কান পাতলেই শোনা যায়। একাধিক সময়ে তাঁরা নানা জায়গায় পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হয়েছেন। আবার বহু অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে দেখাও গিয়েছে। কিন্তু কখনও তাঁরা প্রকাশ্যে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেননি। কিছুদিন আগেই শোনা যায়, তাঁরা সম্পর্কে ইতি টেনেছেন। কিন্তু সমস্ত গুঞ্জনকে নস্যাৎ করে 'ভুলভুলাইয়া টু' ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে একসঙ্গে আসেন সিদ্ধার্থ - কিয়ারা।

অন্যদিকে, কিয়ারা আডবাণীর হাতে রয়েছে একাধিক ছবি। 'যুগ যুগ জিও' মুক্তি পাবে আগামী ২৪ জুন। এছাড়াও তাঁকে দেখা যাবে 'গোবিন্দা মেরা নাম' ছবিতে। এই ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে ভিকি কৌশল এবং ভূমি পেড়নেকরকে। 

সেরা শিরোনাম

Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget