এক্সপ্লোর

Debi CHowdhurani: উপন্যাস নয়, ইতিহাস থেকে উঠে আসবেন ভবানী পাঠক, শুভ্রজিতের ছবির প্রস্তুতি শুরু প্রসেনজিতের

Prosenjit Chatterjee: অন্যদিকে আজ সোশ্যাল মিডিয়ায় 'দেবী চৌধুরাণী' ছবির জন্য তাঁর যাত্রা শুরু করার কথা ঘোষণা করলেন 'বুম্বাদা' স্বয়ং। তবে পরিচালক জানাচ্ছেন এখনও দেরি রয়েছে শ্যুটিংয়ের

কলকাতা: একদিকে নতুন ছবির প্রচার, অন্যদিকে নতুন ছবির শ্যুটিং। 'শেষ পাতা' (Shesh Pata), জুবিলি (Jubilee)-র প্রচারের কাজ সামলে জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক শুভ্রজিৎ মিত্র (Subhrajit Mitra)-র নতুন ছবির কাজ শুরু করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenhit Chatterjee)। আজ থেকে শুরু হল তাঁর 'দেবী চৌধুরানী' (Devi Chowdhurani)-র ভবানী পাঠক হয়ে ওঠার যাত্রা।

মুম্বই থেকে মাত্র ১ দিনের ঝটিকা সফরে কলকাতা ফিরেছিলেন প্রসেনজিৎ। এর মধ্যেই ছোট্ট বৈঠক সারলেন পরিচালকের সঙ্গে। একেবারে ছকভাঙা চরিত্রে প্রসেনজিৎকে কাস্ট করছেন শুভ্রজিৎ। এই চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য শারীরিক ও মানসিক কড়া প্রস্তুতির প্রয়োজন আছে বলে মনে করেন পরিচালক ও অভিনেতা দুজনেই। 

এবিপি লাইভকে শুভ্রজিৎ বললেন, 'আমার ছবির ভবানী পাঠক উপন্যাস থেকে উঠে আসেননি। এই ভবানী পাঠক ঐতিহাসিক। ইস্ট ইন্ডিয়া কোম্পানির আর্কাইভালে ভবানী পাঠকের যে বর্ণনা পাওয়া যায়, সেখান থেকেই আমি খসড়া চিত্র তৈরি করেছিলাম। ভবানী পাঠক ছিলেন গোরক্ষপুরের বাসিন্দা। দশনামী সম্প্রদায়ের এক প্রবীণ সন্ন্যাসী ছিলেন তিনি। ভবানী পাঠক ব্রাহ্মণ সৈনিকও।' সব মিলিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের লুকে যে একটা বড়সড় চমক রয়েছে সেই ইঙ্গিতই করলেন পরিচালক।

অন্যদিকে আজ সোশ্যাল মিডিয়ায় 'দেবী চৌধুরাণী' ছবির জন্য তাঁর যাত্রা শুরু করার কথা ঘোষণা করলেন 'বুম্বাদা' স্বয়ং। তবে পরিচালক জানাচ্ছেন এখনও দেরি রয়েছে শ্যুটিংয়ের। ফ্লোরে যাওয়ার আগে প্রয়োজন বেশ অনেকটা প্রস্তুতির। যতই হোক, ইতিহাস, উপন্যাস আর আবেগের মিশেলকে পর্দায় তুলে ধরা নেহাত সহজ কাজ নয়। প্রসেনজিৎতে বলতে শোনা গেল, 'জয় ভৈরবী...আজ থেকে আমাদের যাত্রা শুরু। দেবী চৌধুরানী'

এই ছবিতে 'দেবী চৌধুরানী'-র ভূমিকায় দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)-কে। এছাড়াও ছবিতে রঙ্গরাজ-এর ভূমিকায় থাকছে নতুন চমক। বিবৃতি চট্টোপাধ্যায় (Bibriti Chatterjee) ও দর্শনা বণিক (Darshana Banik)-কে দেখা যাবে সাগর এবং নিশির চরিত্রে। এছাড়াও এই ছবিতে ব্রজেশ্বরের ভূমিকায় দেখা যাবে কিঞ্জল নন্দ (Kinjal Nanda)-কে। এখনও প্রকাশ্যে আসেনি ছবির লুক।

আরও পড়ুন: New Bengali Film: নেতিবাচক দ্বৈত চরিত্রে শ্রাবন্তী, নারীপাচারের গল্প নিয়ে রাজর্ষীর নতুন সিনেমা

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Prosenjit Chatterjee (@prosenstar)

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget