এক্সপ্লোর

Debshankar Haldar Exclusive: ছোটপর্দা নিয়ে কোনও ছুঁৎমার্গ নেই তবে থিয়েটারে বেশি সময় দেব

Debshankar Haldar Exclusive: প্রায় ১ দশক পর ছোটপর্দায় ফিরছেন অভিনেতা। ধারাবাহিক 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার'-এর হাত ধরে ১১ বছর পরে ছোটপর্দায় ফিরছেন দেবশঙ্কর হালদার

কলকাতা: বড়পর্দা, ছোটপর্দা হোক বা মঞ্চ, বিনোদনের প্রত্যেক মাধ্যমেই অবাধ যাতায়াত তাঁর। তবে মঞ্চকে প্রাধান্য দিয়েই ছোটপর্দা থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন তিনি। প্রায় ১ দশক পর ছোটপর্দায় ফিরছেন অভিনেতা। ধারাবাহিক 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার'-এর হাত ধরে ১১ বছর পরে ছোটপর্দায় ফিরছেন দেবশঙ্কর হালদার (Debshankar Haldar)। 

দীর্ঘ ১১ বছর পরে ধারাবাহিকে ফেরার সিদ্ধান্ত নিলেন কেন? এবিপি লাইভের প্রশ্নের উত্তরে দেবশঙ্কর বলছেন, 'একটা দীর্ঘ সময় ধরে আমি ধারাবাহিকে কাজ করেছি। তবে অভিনয় জগতে থিয়েটারকে চিরকালই প্রাধান্য দিয়েছি বেশি। এখনও তাইই করব। একটা সময় মনে হত ছোটপর্দা আর থিয়েটার, দুটো কাজ একসঙ্গে চালাতে পারব না। দুটো জায়গায় কাজ করার ধরণ আলাদা। সময় আর মনকে তাল মেলাতে পারব কি না বুঝতে পারিনি। তাই ছোটপর্দা থেকে সাময়িক বিরতি নিয়েছিলাম। আগেও বহুবার ছোটপর্দায় কাজ করার অফার এসেছে। তখন পুরোদমে থিয়েটারের কাজ চলত বলেই রাজি হইনি। লকডাউনের সময় থিয়েটার বন্ধ ছিল বহুদিন। তখন চ্যানেলের তরফ থেকে এই 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার'-এর অফার আসে। গল্পটা শুনে ভালো লেগেছিল তাই রাজি হয়ে যাই। ছোটপর্দা নিয়ে আমার কখনও কোনও ছুঁৎমার্গ ছিল না, এখনও নেই। তবে এখন আবার আস্তে আস্তে স্বাভাবিক ছন্দে ফিরছে থিয়েটারের জগত। ওখানেই বেশি সময় দেব। সঙ্গে ছোটপর্দার কাজও থাকবে। '

আরও পড়ুন: '২০ বছর কাজ করেছি, প্রচুর মানুষ এখনও আমায় ছোটপর্দায় দেখতে চান'

ধারাবাহিকে দেবশঙ্কর হালদারের স্ত্রীয়ের ভূমিকায় কাজ করছেন অপরাজিতা আঢ্য। অভিনেত্রীর সঙ্গে কাজ করা নিয়ে কী কী প্রত্যাশা রয়েছে? দেবশঙ্কর বলছেন, 'অপরাজিতা ভালো অভিনেত্রী। আশা করি ও ওর নিপুণ অভিনয় দিয়ে চরিত্রটাকে নিজের মত করে ফুটিয়ে তুলবে। ওর অভিনয়ের মধ্যে মানুষ জীবনের, সংসারের ছায়া দেখতে পায়। আশা করি অপরাজিতার অভিনয় আমার কাজকে আরও ভালো করতে সাহায্য করবে।' 

১৪ ফেব্রুয়ারি থেকে শুধু হবে ধারাবাহিক 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার'। ৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে শ্যুটিং।

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Salman Khan: টাইগার শ্রফের বাড়িতে হামলার পরে, বাড়ল সলমন খানের নিরাপত্তা! আনানো হল বিশেষ অস্ত্র
টাইগার শ্রফের বাড়িতে হামলার পরে, বাড়ল সলমন খানের নিরাপত্তা! আনানো হল বিশেষ অস্ত্র
Tiger Shroff: 'গুলি চলেছে, কেমন আছেন টাইগার শ্রফ?', প্রশ্ন শুনেও উত্তর দিলেন না বোন কৃষ্ণা
'গুলি চলেছে, কেমন আছেন টাইগার শ্রফ?', প্রশ্ন শুনেও উত্তর দিলেন না বোন কৃষ্ণা
Tiger Shroff: 'ভুয়ো খবর, AI ভিডিও ছড়ালেই কড়া পদক্ষেপ', টাইগার শ্রফের টিমের তরফ থেকে এল কড়া হুঁশিয়ারি
'ভুয়ো খবর, AI ভিডিও ছড়ালেই কড়া পদক্ষেপ', টাইগার শ্রফের টিমের তরফ থেকে এল কড়া হুঁশিয়ারি
Tiger Shroff: টাইগার নন, শুটারদের টার্গেট ছিলেন অন্য কোনও হাই-প্রোফাইল ? তাহলে কেন গুলি চলল অভিনেতার গাড়িতে
টাইগার নন, শুটারদের টার্গেট ছিলেন অন্য কোনও হাই-প্রোফাইল ? তাহলে কেন গুলি চলল অভিনেতার গাড়িতে

ভিডিও

Aj Banglay | চোরবাগানে মৃত্যুমিছিল, মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী|
College Square Sarbojanin | আলোকসজ্জায় শারদ আনন্দ সম্মান পেল কলেজ স্কোয়ার সর্বজনীন
Durga Puja 2026 | মহানবমীতে মুদিয়ালি ক্লাবে কুমারী পুজো । ABP Ananda LIVE
Durga Puja 2026: Bengali Association of Minnesota-র দুর্গাপুজোয় মাতোয়ারা অনেকে | ABP Ananda
Durga Puja | তিথি মেনে শোভাবাজার রাজবাড়িতে নবমীর পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tiger Shroff Firing Case: টাইগার শ্রফকে গুলি করেই নয়া ছক! মাথা ন্যাড়া করে বারবার বাড়ি বদল, অভিযুক্তের খেল ফাঁস
টাইগার শ্রফকে গুলি করেই নয়া ছক! মাথা ন্যাড়া করে বারবার বাড়ি বদল, অভিযুক্তের খেল ফাঁস
IND vs NZ: কিউয়ি সিরিজ়ে সুযোগ পেয়েই এই সিরিজ়ে জোড়া মাইলফলক স্পর্শ করতে পারেন ভুবনেশ্বর কুমার
কিউয়ি সিরিজ়ে সুযোগ পেয়েই এই সিরিজ়ে জোড়া মাইলফলক স্পর্শ করতে পারেন ভুবনেশ্বর কুমার
Investment Schemes: মেয়ের বয়স ২৫ বছর হতেই ৭৫ লাখ হাতে আসবে, এই ক্ষেত্রে মাসে কত বিনিয়োগ করতে হবে আপনাকে ?
মেয়ের বয়স ২৫ বছর হতেই ৭৫ লাখ হাতে আসবে, এই ক্ষেত্রে মাসে কত বিনিয়োগ করতে হবে আপনাকে ?
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
Embed widget