এক্সপ্লোর

আমির, রণবীরকে দেখে শিখছেন অনিল কপূরের পুত্র

মুম্বই: শীঘ্রই বলিউডে পা রাখতে চলেছেন অনিল কপূরের পুত্র হর্ষবর্ধন। রাকেশ ওমপ্রকাশ মেহরা পরিচালিত ‘মির্জা’-তে অভিনয় করেছেন হর্ষবর্ধন। পঞ্জাবের লোকগাথা ‘মির্জা-সাহিবান’-এর প্রেমকাহিনী নিয়ে তৈরি হয়েছে এই ছবি। ৭ অক্টোবর মুক্তি পেতে চলেছে হর্ষবর্ধনের প্রথম ছবি।

বলিউডে অভিষেকের আগে অবশ্য অনিল কপূরের ছেলের মুখে বাবার নাম নেই। বরং বলিউডের অন্য দুই তারকার কথাই বলছেন হর্ষবর্ধন। তাঁর বক্তব্য, আমির খানের কাছ থেকে স্ক্রিপ্ট বাছাই করা শিখেছেন এবং রণবীর কপূরের স্বতঃস্ফূর্ততা অনুসরণ করার চেষ্টা করছেন।

২০০৮ সালে প্রথম এই ছবির প্রস্তাব পেয়েছিলেন হর্ষবর্ধন। সেই সময় চিত্রনাট্য লেখা শুরু করেন গুলজার। তখন হর্ষবর্ধনের বয়স ছিল মাত্র ১৮। তিনি কলেজ ছাত্র ছিলেন। পাঁচ বছর পরে হর্ষবর্ধনকে ছবির বিষয়ে ১৫ পাতার লেখা দেন রাকেশ। সেই লেখা পড়েই মুগ্ধ হয়ে ছবিতে কাজ করার সিদ্ধান্ত নেন হর্ষবর্ধন। সেই ছবি এবার মুক্তি পেতে চলেছে।

মঙ্গলবার রাতে ‘মির্জা’-র গান মুক্তি পেয়েছে। সেই অনুষ্ঠানে আমির ও রণবীর প্রসঙ্গে হর্ষবর্ধন বলেছেন, ‘আমাদের প্রজন্মের উপর আমির খানের বিশাল প্রভাব রয়েছে। আমরা ২০০১ থেকে পরপর দিল চাহতা হ্যায়, লগান, রং দে বাসন্তী-র মতো ছবি দেখে বড় হয়েছি। সেই সময় অভিনেতারা একসঙ্গে অনেক ছবিতে কাজ করতেন। কিন্তু আমির একটি ছবিতে কাজ করার সময় অন্য কাজে মন দিতেন না। তাঁর ছবি বাছাই করা এবং সঙ্কল্প দেখে আমি অনুপ্রাণিত। রণবীর যেরকম স্বতঃস্ফূর্ত, সেটাও আমার খুব ভাল লাগে। ওর কাছ থেকেও শিখছি আমি।’

এই ছবিতে যেমন হর্ষবর্ধনের অভিষেক হচ্ছে, তেমনই ১৭ বছর পর ফের চিত্রনাট্য লিখেছেন গুলজার। তিনি শেষ চিত্রনাট্য লিখেছিলেন ‘হুতুতু’ ছবিতে। ‘মির্জা’-তে হর্ষবর্ধনের দ্বৈত চরিত্র। একদিকে তিনি রোম্যান্টিক, অন্যদিকে যোদ্ধা। এই দুই চরিত্রেই কাজ করে খুশি হর্ষবর্ধন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dev : ২১-এর মঞ্চে 'পাগলু ডান্স' ! মমতার মঞ্চ থেকে কেন উধাও 'গায়ক দেব' ? তবে কী ক্ষমতা নেই বলে তারকাও নেই ?
২১-এর মঞ্চে 'পাগলু ডান্স' ! মমতার মঞ্চ থেকে কেন উধাও 'গায়ক দেব' ? তবে কী ক্ষমতা নেই বলে তারকাও নেই ?
Nachiketa Chakraborty : কেন ২১-এর মঞ্চে এলেন না নচিকেতা ? কে বারণ করেছে ? জানালেন নিজেই
কেন ২১-এর মঞ্চে এলেন না নচিকেতা ? কে বারণ করেছে ? জানালেন নিজেই
Arijit Singh Comeback: অবসর ভেঙে বলিউডে ফিরছেন অরিজিৎ সিং? এবার বড় তথ্য প্রকাশ্যে এল!
অবসর ভেঙে বলিউডে ফিরছেন অরিজিৎ সিং? এবার বড় তথ্য প্রকাশ্যে এল!
Jantar Mantar Protest: অনশন কর্মসূচীর পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন, এখনও উত্তরের অপেক্ষায় জাভেদ-শাবানা!
অনশন কর্মসূচীর পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন, এখনও উত্তরের অপেক্ষায় জাভেদ-শাবানা!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২১.০৭.২০২৬)। INDI-জোটকে আহ্বান মমতার।
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২১.০৭.২০২৬)। 'ভাগের মা' ২১ জুলাই, ভাগিদারির লড়াইয়ে ৪ টুকরো শহিদ তর্পণ
TMC 21st July: রাজ্যে পালাবদলের পর একুশে জুলাইয়ের মঞ্চে ভাঙা হাটে উধাও সেলিব্রিটিদের সেই চেনা ভিড়!
Mamata Banerjee : 'বিজেপির বিরুদ্ধে লড়তে চাইলে একসঙ্গে আসুন,' INDI-জোটকে আহ্বান জানালেন মমতা
Mamata Banerjee: 'গ্রেফতার হলে জেলের ভাত খান', একুশের মঞ্চ থেকে বললেন মমতা বন্দ্যোপাধ্য়ায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bus Ticket : মাসে ৫০ থেকে ৮০ হাজার বেতন ? আপনিও কি বাসের ফ্রি টিকিট পরিষেবা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
মাসে ৫০ থেকে ৮০ হাজার বেতন ? আপনিও কি বাসের ফ্রি টিকিট পরিষেবা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Crime News : জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
CJP Protest: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তেজনা, সংঘর্ষ; পুলিশ জানাচ্ছে আহত ১১৮-র বেশি কর্মী
ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তেজনা, সংঘর্ষ; পুলিশ জানাচ্ছে আহত ১১৮-র বেশি কর্মী
EPS Pension Hike : ১০০০ টাকা থেকে ৭৫০০ হবে ন্যূনতম পেনশন ? সংসদে এই বলল সরকার
১০০০ টাকা থেকে ৭৫০০ হবে ন্যূনতম পেনশন ? সংসদে এই বলল সরকার
Ritabrata on Diamond Harbour FC: শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
Kolkata Police in Bhangar: ভাঙড়ে ফের আক্রান্ত পুলিশ, পোলেরহাটে কর্তব্যরত কনস্টেবলকে মারধরের অভিযোগ
ভাঙড়ে ফের আক্রান্ত পুলিশ, পোলেরহাটে কর্তব্যরত কনস্টেবলকে মারধরের অভিযোগ
Suvendu Adhikari: চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Madan Mitra: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
Embed widget