এক্সপ্লোর

Deepika Padukone Daughter: অসতর্কতায় প্রকাশ্যে চলে এল দীপিকা-রণবীর কন্যা দুয়ার মুখ! কী করলেন তারকা দম্পতি?

Deepika Ranveer Daughter Face Reveled: সদ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে দীপিকার কোলে বসে থাকতে দেখা যাচ্ছে ছোট্ট দুয়া-কে

কলকাতা: মেয়েই এখন তাঁর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। মেয়ের জন্য কেরিয়ারের থেকে একটা লম্বা ছুটি নিয়েছিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। মেয়ে জন্মের প্রায় ১ বছর পূর্ণ হতে চলল, তবে এখনও কাজে ফেরেননি দীপিকা। তবে সামনেই তাঁর সিনেমার শ্যুটিং শুরু হওয়ার কথা। তবে এখনও পর্যন্ত বাড়িতেই মেয়ের সঙ্গে সময় কাটাচ্ছেন নায়িকা। এর মধ্যে কিছু কিছু ফটোশ্যুট ও বিজ্ঞাপনীর কাজ করলেও, দীপিকাকে সম্পূর্ণ সিনেমার শ্যুটিংয়ে পাওয়া যায়নি। বাইরে যাওয়ার সময় ও মেয়েকে কাছ ছাড়া করেননি দীপিকা। তবে এবার, মেয়েকে সঙ্গে নিয়ে সেই বাইরে যাওয়ার সময়েই প্রকাশ্যে চলে এল দীপিকা আর রণবীর সিংহ (Ranveer Singh) কন্যার মুখ!

সদ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে দীপিকার কোলে বসে থাকতে দেখা যাচ্ছে ছোট্ট দুয়া-কে। সেখানে স্পষ্টই বোঝা যাচ্ছে তাঁর মুখ। তবে দুয়ার ভিডিও করা হচ্ছে বুঝতে পেরেই দীপিকা ও তাঁর সহকারীরা সেই ব্যক্তিকে ভিডিও তুলতে বারণ করেন। তবে সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। বর্তমান রীতি অনুযায়ী, দীপিকা ও রণবীর তাঁদের মেয়ের মুখ প্রকাশ্যে আনেননি। মেয়ের নাম জানানোর সময় তাঁরা কেবল মেয়ের ছোট্ট দুটি পায়ের ছবি দিয়েছিলেন। কিন্তু মেয়ের মুখ এখনই প্রকাশ্যে আনতে চান না দীপিকা ও রণবীর। তারপরে, এত সাবধানতা অবলম্বন করেও প্রকাশ্যে চলে এল দীপিকা কন্যার মুখ। 

এই ভিডিও নিয়ে অনুরাগীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। অনেকে যেমন এই ভিডিও আপলোড করে দেওয়া একেবারেই পরিপন্থী। তাঁরা জানিয়েছেন, এই বিষয়ে মা বাবার সিদ্ধান্তকে সম্মান করা উচিত। মা বাবা যখন মেয়ের মুখ দেখাতে চান না, তখন কেন দুয়ার ভিডিও এইভাবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হল? প্রসঙ্গত, এভাবেই একবার খেলা দেখতে গিয়ে, ক্রিকেট মাঠে প্রকাশ্যে আসে অনুষ্কা শর্মা ও বিরাট কোহলির কন্যা ভামিকার প্রথম ছবি। সেই সময় ও তোলপাড় হয়েছিল। আর এবার প্রকাশ্যে চলে এল দুয়ার ভিডিও। তবে অনুরাগীদের একাংশ বলছেন, দুয়াকে নাকি অবিকল রণবীর সিংহের মতো দেখতে হয়েছে।

তবে এখনও দীপিকা বা রণবীরের তরফ থেকে এই বিষয়ে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।

 

 

সেরা শিরোনাম

Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget