এক্সপ্লোর

Deepika Padukone: আর লুকোচুরি নয়, 'বেবিবাম্প' নিয়েই হাসিমুখে দীপিকার ফটোশ্যুট ভাইরাল

Deepika Padukone's Baby Bump: এর আগে দীপিকার 'বেবিবাম্প' প্রকাশ্যে আসেনি বলে তা নিয়ে শুরু হয়েছিল বিভিন্ন জল্পনা। কেবল ছবি প্রকাশ্যে আসাই নয়, তাঁর শ্যুটিং করার ছবি প্রকাশ্যে আসতে অবাকই হয়েছিলেন সবাই।

কলকাতা: মা হতে চলেছেন তিনি, তার দ্যুতিই কি চোখে-মুখে? এই প্রথম, 'বেবি বাম্প' নিয়ে প্রকাশ্যে এলেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। করলেন ফটোশ্যুট, অংশ নিলেন অনুষ্ঠানেও। আর নেটদুনিয়া ভাসল দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)-এর গ্ল্যামারে। আর ৪ মাস পরেই মা হতে চলেছেন দীপিকা, দিন গুনছেন পরিবারে নতুন সদস্য আসার।

এর আগে দীপিকার 'বেবিবাম্প' প্রকাশ্যে আসেনি বলে তা নিয়ে শুরু হয়েছিল বিভিন্ন জল্পনা। তবে কেবল ছবি প্রকাশ্যে আসাই নয়, বরং তাঁর শ্যুটিং করার ছবি প্রকাশ্যে আসতে অবাকই হয়েছিলেন সবাই। দীপিকাকে শুনতে হয়েছিল কটাক্ষও। প্রকাশ্যে এসেছিল দীপিকার 'সিংহম'-এর সিক্যুয়াল শ্যুটিংয়ের ছবি। পুলিশের পোশাকে মোটেই বোঝা যাচ্ছিল না দীপিকার বেবি বাম্প। অন্যদিকে তাঁকে দেখা গিয়েছিল অনন্ত অম্বানি আর রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহ অনুষ্ঠানেও। সেখানেও বিভিন্ন পোশাকে ঢাকাই ছিল তাঁর বেবি বাম্প। বরং মঞ্চে উঠে তাঁকে নাচতে দেখেই অবাক হয়েছিলেন সবাই। তবে তারপরে কয়েক মাস পেরিয়ে গিয়েছে। দীপিকার বেবিবাম্প প্রথম প্রকাশ্যে এসেছিল নির্বাচনের দিন। 

ভোটের দিন রণবীরের হাত ধরে পাপারাৎজিদের সামনে আসতেই নজর কাড়ে দীপিকার বেবি বাম্প। সাদা ওভারসাইজ টিশার্টের ওপর দিয়ে স্পষ্ট বোঝা যাচ্ছিল দীপিকার বেবিবাম্প। রণবীর আগলে রেখেছিলেন দীপিকাকে। ভিড়ের মধ্যে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে ভোটকেন্দ্রে পৌঁছন তিনি। দীপিকার হাঁটার ভঙ্গিতেও ছিল সাবধানী ভঙ্গি। এই ভিডিও প্রকাশ্যে আসতেই উড়ে যায় সারোগেসির জল্পনাও। দীপিকাকে নতুন করে শুভেচ্ছা জানানোর ঢল নামে সোশ্যাল মিডিয়ায়। 

আর এবার, একটি হলুদ পোশাকে প্রকাশ্যে আসেন দীপিকা। একটি লেয়ার্ড গাউন পরে ফটোশ্যুট করেন তিনি। তবে পোশাকের কারণে স্পষ্ট ছিল না তাঁর বেবিবাম্প। দীপিকার চোখে-মুখে হাসির ছটাই যেন রূপটান। সোশ্যাল মিডিয়ায় তাঁর এই লুককে 'উড বি মাদার্স গ্লো' বলছেন নেটিজেনরা। হলুদ পোশাকে ঝলমলে দীপিকার এই ছবিই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

আরও পড়ুন: Chiranjeet Chakraborty: 'রাজকুমার.. রাজকুমার' ফিসফিস, মধ্যরাতে গাড়ির পাশে কার ছায়া দেখেছিলেন চিরঞ্জিৎ?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

S. Janaki Passes Away : প্রয়াত 'নাইটিঙ্গল অফ সাউথ ইন্ডিয়া' এস জানকী
প্রয়াত 'নাইটিঙ্গল অফ সাউথ ইন্ডিয়া' এস জানকী
ED Raids at Shekhar Suman Aide: অভিনেতা শেখর সুমনের সহযোগী, ‘Shekhar Tonite’-এর প্রযোজকের ঠিকানায় এবার ইডি
অভিনেতা শেখর সুমনের সহযোগী, ‘Shekhar Tonite’-এর প্রযোজকের ঠিকানায় এবার ইডি
Rajpal Yadav: চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
Bollywood News: উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!
উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!

ভিডিও

Baruipur News | বারুইপুরে নিরাপরাধকে পিটিয়ে খুন, নেপথ্যে বিরোধীদের হাত দেখছেন মুখ্যমন্ত্রী
Vietnam News | ভিয়েতনামে নৌকাডুবি, ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু | ABP Ananda LIVE
Tmc News | এক কোটি টাকা জেতা লটারি টিকিট আত্মসাৎ ! চাঞ্চল্যকর অভিযোগ Tmc বিধায়কের বিরুদ্ধে
Nirmal Ghosh | 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে 'ঋতব্রত তৃণমূল'-এ নির্মল ঘোষ ? TMC News
Darjeeling News | অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা তুলতে গিয়ে এ কী কাণ্ড ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget