এক্সপ্লোর

Chiranjeet Chakraborty: 'রাজকুমার.. রাজকুমার' ফিসফিস, মধ্যরাতে গাড়ির পাশে কার ছায়া দেখেছিলেন চিরঞ্জিৎ?

Chiranjeet Chakraborty Interview: শীতকাল। গ্রামের দিকে একটা শো করে রাত্রিবেলা ফিরছিলেন চিরঞ্জিৎ। গাড়িতে একা বসে খাবারের অপেক্ষা করছিলেন তিনি। হঠাৎ.. 

তোর্ষা ভট্টাচার্য্য, কলকাতা: তখনও রাজনীতিতে যোগ দেননি তিনি। রুপোলি পর্দা তখন মুড়ে রেখেছিল তাঁকে, খ্যাতি, যশ, সাফল্য তখন ভাসছেন তিনি। মানুষ তাঁকে কেবল একবার ছুঁয়ে দেখতে চায়, প্রণাম করতে চায়। সেই সময়েই এক অদ্ভূত অভিজ্ঞতা হয়েছিল অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী (Chiranjeet Chakraborty)-র। সেই গল্প শুরু হয়েছিল কয়েকটি 'ছায়া' দিয়ে! ছায়া! ভূতের গল্প? সেই অদ্ভূত অভিজ্ঞতা এবিপি লাইভকে (ABP Live) শুনিয়েছিলেন চিরঞ্জিৎ। 

শীতকাল। গ্রামের দিকে একটা শো করে রাত্রিবেলা ফিরছিলেন চিরঞ্জিৎ। রাজনীতির সঙ্গে কোনও যোগাযোগ নেই তখন, কাজেই পুলিশি নিরাপত্তা নেই। রয়েছেন শুধু বাউন্সার। গ্রাম থেকে ফিরতে দেরি হওয়ায়, তখনও কিছু খাবার জোটেনি। খাবার খুঁজতে খুঁজতেই এগিয়ে যাচ্ছিলেন চিরঞ্জিৎ ও তাঁর দলবল। প্রায় সাড়ে ১২টা-১টা নাগাদ হদিশ মেলে একটা দোকানের। সেখানে পাওয়া যাবে রুটি, তড়কা আর মুরগির মাংস। বাকি সবাই দোকানে চলে গিয়েছে। গাড়িতে একা বসে খাবারের অপেক্ষা করছিলেন চিরঞ্জিৎ। হঠাৎ.. 

চিরঞ্জিৎ বলছেন, 'গাড়িতে একা বসে থাকতে থাকতে হঠাৎ দেখলাম, গাড়ির পাশে কয়েকটা ছায়া। তারা নড়ছে, ফিসফিস করে কথা বলছে। তখন মোবাইল নেই, আমার সঙ্গে কোনও সিকিওরিটিও নেই। সবাই খাবার দোকানে। কে কি উদ্দেশে এসেছে কিছুই বুঝতে পারলাম না। গাড়ির কাচ খুলে বললাম, 'কে... কী হয়েছে?' সঙ্গে সঙ্গে সবাই উধাও।  তার কিছুক্ষণ পরে, আবার সেই ফিসফাস। কারা যেন ভিড়ে মধ্যে থেকে ফিসফিস করে ডাকছে.. 'রাজকুমার.. রাজকুমার..'! ফের আবার অবাক হওয়ার পালা। সেই গাড়ির কাচ খুলে দেখতে গিয়েই দেখি, সবাই ফের উধাও।'

এরপরেই হঠাৎ দেখলাম, আমার বাউন্সার এসে পিছনের দিকে গেলেন ভিড় সরাতে। তারপরে ফিরে এসে আমায় বললেন, 'গ্রামের মানুষেরা এসেছে। আপনি একবার গাড়ি থেকে নেমে দাঁড়ান, আপনাকে একবার দেখবে। আমি গাড়ি থেকে নেমে দাঁড়াতেই অবাক। ওই শীতের রাতে, বৃদ্ধা, বাচ্চা, পুরুষ, মহিলা মিলিয়ে প্রায় ৬০ থেকে ৭০ জন দাঁড়িয়ে। সবাই আমায় দেখে হাত জোড় করে বললেন, 'আমরা ভগবান দেখলাম'। 

এখানেই থামলেন না চিরঞ্জিৎ। বললেন, 'আমি তাঁদের সঙ্গে কথা বললাম। ওদের মধ্যে কেউ কেউ এসেছে অনেকটা দূর থেকে। গরুর গাড়ি করে। শুধু আমার ছবি দেখবে বলে। 'বেদের মেয়ে জোৎস্না' ছবিটা একটা শ্রেণীর মানুষদের মধ্যে এতটা জনপ্রিয় হয়েছিল, যেটা বোধহয় শোলেও হয়নি।'

আরও পড়ুন: Rukmini Maitra: ৬ ঘণ্টা ধরে মেকআপ, চোখ সংক্রমণ.. রুক্মিণীর রোবট হওয়া সহজ ছিল না

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget