এক্সপ্লোর

Deepika Padukone: প্রথমবার দুয়াকে নিয়ে ক্যামেরার সামনে, সন্তানের মুখ দেখিয়ে ফেললেন দীপিকা?

Deepika Padukone News: সোশ্যাল মিডিয়ায় এখন জন্মের পরে সন্তানের ছবি ভাগ না করে নেওয়াটাই দস্তুর।

কলকাতা: এই প্রথম ক্যামেরার সামনে মেয়েকে নিয়ে প্রকাশ্যে এলেন তিনি। লাল পোশাকে ক্যামেরার সামনে এলেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। আর দুহাতে বুকে আঁকড়ে রেখেছেন একরত্তি মেয়ে 'দুয়া'-কে। সদ্য দিলজিৎ দোসাঞ্জের কনসার্ট দেখতে বেঙ্গালুরু গিয়েছিলেন দীপিকা। সঙ্গে গিয়েছিল তাঁর ছোট্ট দুয়া। আর সেখান থেকে ফেরার সময়েই বিমানবন্দরে ছোট্ট দুয়াকে নিয়ে ক্যামেরাবন্দি হলেন দীপিকা। এই প্রথম ছোট্ট দুয়াকে নিয়ে ক্যামেরার সামনে এলেন তিনি। তবে দেখালেন না মেয়ের মুখ। দুই হাতে বুকের মধ্যে আগলে রাখলেন তাঁকে। 

সোশ্যাল মিডিয়ায় এখন জন্মের পরে সন্তানের ছবি ভাগ না করে নেওয়াটাই দস্তুর। এই পথে প্রথম হেঁটেছিলেন অনুষ্কা শর্মা (Anushka Sharma)। ভামিকার জন্মের পরে সোশ্যাল মিডিয়ায় কোনও ছবি শেয়ার করে নেননি তাঁরা। এখনও পর্যন্ত ভামিকা আর পুত্র অকায়কে পাপারাৎজিদের থেকে দূরেই রেখেছেন তাঁরা। আর এবার দীপিকা পাড়ুকোনে। জন্মের পরেই কন্যাসন্তানের কোনও ছবি প্রকাশ্যে আনেননি তাঁরা। জন্মের বেশ কিছুদিন পরে, যখন খুদের নাম ঠিক হয়, সেই নাম জানানোর জন্য দীপিকা শেয়ার করে নিয়েছিলেন একরত্তির দুটি পায়ের ছবি। লাল মখমলের বাঁধনি কাপড়ের ওপর শোয়ানো সেই পায়ে জড়ির কাজ করা পাজামা পরানো ছিল। দীপিকা মেয়ের নাম রেখেছেন দুয়া। হিন্দিতে 'দুয়া' শব্দের বাংলা অর্থ আশীর্বাদ। মেয়ে যে তাঁদের কাছে আশীর্বাদের মতোই, সেই বার্তা দিতেই এই নাম রেখেছেন দীপিকা। 

প্রসঙ্গত, কীভাবে প্রেম হয়েছিল দীপিকা আর রণবীরের? রণবীর সেই শো-তে বলেছিলেন, একটি বিশেষ দিনের কথা। দিনটি ছিল ছবির ব়্যাপ আপের দিন। সেটে খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়েছিল। আর সেখানেই সবাই কাঁকড়া খাচ্ছিলেন। দীপিকা ও রণবীর কথা বলতে বলতেই কাঁকড়া খাচ্ছিলেন। হঠাৎ রণবীর দেখেন, দীপিকার দাঁতের ফাঁকে কাঁকড়া লেগে রয়েছে। সেইটা রণবীর দীপিকাকে বলেও দেন। রণবীর ভেবেছিলেন দীপিকা বোধহয় খুব অপ্রস্তুত হবেন। লজ্জায় পড়বেন। কিন্তু তা হল না। দীপিকা এক ফোঁটাও অপ্রস্তুত হলেন না। বরং রণবীরকেই বললেন, দাঁত থেকে কাঁকড়াটা বের করে দিতে। এতে উল্টে সমস্যায় পড়লেন রণবীরই। লজ্জাই পেলেন। তবুও তিনি হাত দিয়েই দীপিকার দাঁত থেকে কাঁকড়া বের করে দিলেন। তার সেই সময়ে যেন রণবীরের মতো হল তাঁর শরীরে যেন বিদ্যুৎ বয়ে গেল। সেদিন যেন নতুন করে দীপিকার প্রেমে পড়ে গিয়েছিলেন রণবীর। 

আরও পড়ুন: Allu Arjun: গোটা দেশ তাঁর প্রশংসায় পঞ্চমুখ, অথচ অল্লু অর্জুনের মুখে কোন বলি তারকার স্তুতি?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF
Suvendu-NCPI:
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার !
Suvendu Adhikari: কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget