এক্সপ্লোর

Deepika Padukone Depression: কতটা অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন? অমিতাভ বচ্চনের কুইজ শো-তে নিজেই জানালেন দীপিকা

'কৌন বনেগা ক্রোড়পতি'তে এসে নিজের জীবনের অনেক কথা বললেন দীপিকা। অবসাদে ভোগার দিনগুলো কেমন ছিল, কেমন অনুভব করতেন তিনি সেই সময়ে, সেই সমস্ত কথা বললেন।

মুম্বই: সম্প্রতি টেলিভিশনের জনপ্রিয় কুইজ শো 'কৌন বনেগা ক্রোড়পতি'তে এসেছিলেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) এবং ফারাহ খান (Farah Khan)। অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) এই কুইজ শোয়ের জনপ্রিয়তা কতটা তা বলাই বাহুল্য। সাধারণ প্রতিযোগীরা ছাড়াও অমিতাভ বচ্চনের উল্টোদিকে হট সিটে বসতে আসেন অনেক তারকারাই। তেমনই একটি বিশেষ এপিসোডে দেখা গেল দীপিকা পাড়ুকোন এবং ফারাহ খানকে। 'কৌন বনেগা ক্রোড়পতি'তে এসে নিজের জীবনের অনেক কথা বললেন দীপিকা। একসময় তিনি অবসাদের সমস্যা ভুগছিলেন। সেই সময়কার দিনগুলো কেমন ছিল, কেমন অনুভব করতেন তিনি সেই সময়ে, সেই সমস্ত কথা বললেন।

দীপিকা পাড়ুকোন বলেন, '২০১৪ সাল নাগাদ আমার অবসাদ ধরা পড়ে। অবসাদের সময়কার কথা কেউই বলতে চান না। কারণ, অবসাদ কেমন হতে পারে, সে সম্পর্কে অনেকেরই বিশেষ জানা থাকে না। আমি অনুভব করি যে, যদি আমি অবসাদের মতো অভিজ্ঞতা অনুভব করে থাকি, তাহলে আমার মতো আরও অনেকেরই তেমন অভিজ্ঞতা হয়েছে। আমার জীবনের একটা লক্ষ্য রয়েছে। আর সেটা হল, আমি যদি কোনওদিন কারও জীবন বাঁচাতে পারি, তাহলে আমার সেই লক্ষ্য পূরণ হবে।'

আরও পড়ুন - Thalaivi: কঙ্গনা নন, নিজের বায়োপিকে কাকে চেয়েছিলেন জয়ললিতা?

এবার অমিতাভ বচ্চন জীপিকা পাড়ুকোনকে সেই সময়কার অনুভূতির কথা শেয়ার করতে বলেন। দীপিকা বলেন, 'হঠাৎই আমার মধ্যে অদ্ভূত একটা অনুভূতি হতে শুরু করেছিল। কেমন যেন খালি খালি অনুভব হত। আমার কারও সঙ্গে কথা বলতে, দেখা করতে, এমনকী কাজ করতেও ইচ্ছে হত না। কোথাও বাইরে যেতে ইচ্ছে হত না। জানি না বলাটা ঠিক হচ্ছে কিনা, আমার এমনও মনে হত যে, আমি আর বাঁচতে চাই না। কারণ, বেঁচে থাকার কোনও তাগিদ বা প্রয়োজনই আমার মধ্যে কাজ করত না।'

 আরও পড়ুন - Raveena Tandon​: 'অজয় দেবগন-সুনীল শেট্টিকে দেখলেই হাসি পায়', কেন এমন বললেন রবিনা ট্যান্ডন?  

তিনি আরও বলেন, 'সেই সময়ে বেঙ্গালুরু থেকে মুম্বইতে আমার মা বাবা আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। যখন ওঁরা ফেরার জন্য বিমানবন্দরে যাচ্ছেন, আমি তখন কাঁদতে শুরু করে দিই। আমার মা বিষয়টা লক্ষ্য করেছিলেন। আমি সাধারণত কাঁদতে অভ্যস্ত নই। তাই আমি যখন কাঁদছি, তার মানে নিশ্চয়ই কোনও গোলমাল রয়েছে। আমি কাঁদছিলাম, যেন কোনও সাহায্য পাওয়ার জন্য। আমার মা সেটা বুঝতে পারেন। এরপরই মা আমাকে মনোবিদের কাছে নিয়ে যান। এবং অনেক মাস পরে আমি সম্পূর্ণ সুস্থ হই। কিন্তু, মানসিক স্বাস্থ্য এমনই যে, কোনও সমস্যা থেকে মুক্তি পাওয়ার পরও তা ভুলে যাওয়া সম্ভব হয় না। যেন সেই সব স্মৃতিগুলোকে আমরা আগলে রেখেছি। এরপরে আমি আমার লাইফস্টাইলে অনেক পরিবর্তন আনি।'

সেরা শিরোনাম

Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Govinda-Sunita Controversy: বিচ্ছেদের মামলা তুলে নিলেন নিজেই, গোবিন্দের সঙ্গে সম্পর্ক নিয়ে কী ভাবছেন সুনীতা?
বিচ্ছেদের মামলা তুলে নিলেন নিজেই, গোবিন্দের সঙ্গে সম্পর্ক নিয়ে কী ভাবছেন সুনীতা?
Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Burdwan Medical College: বর্ধমান মেডিক্যালের দেওয়ালে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
বর্ধমান মেডিক্যালের দেওয়ালে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
CJP Protest : 'আপনার হাতে ৪৮ ঘণ্টা আছে', চরম হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির ; জয়পুরের ঘটনায় রাজ্যজুড়ে বিক্ষোভের পরিকল্পনা
'আপনার হাতে ৪৮ ঘণ্টা আছে', চরম হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির ; জয়পুরের ঘটনায় রাজ্যজুড়ে বিক্ষোভের পরিকল্পনা
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Embed widget