এক্সপ্লোর

Deepika Padukone Next Film: রাজামৌলির পরবর্তী ছবিতে মহেশ বাবুর বিপরীতে দীপিকা পাড়ুকোন?

Deepika Padukone: প্রসঙ্গত, দক্ষিণী সুপারস্টার প্রভাসের সঙ্গে 'প্রজেক্ট কে' ইতিমধ্যেই সই করে ফেলেছেন তিনি। এরপরই আরও একটি দক্ষিণী ছবির জন্য তিনি তৈরি, শোনা যাচ্ছে এমনটাই।

নয়াদিল্লি: এস এস রাজামৌলি (S S Rajamouli)। নাম শুনলেই মাথায় আসে বিশাল সেট, 'লার্জার দ্যান লাইফ' গল্প বলা, এবং দুর্দান্ত অভিনেতা-অভিনেত্রীদের সমাহার। 'বাহুবলী' (Bahubali) ও 'আর আর আর'-এর (RRR) সাফল্যের পর গোটা দেশের দর্শক তাঁর পরবর্তী ছবির জন্য অপেক্ষায় রয়েছেন। বিভিন্ন সূত্র মারফত খবর, তাঁর আগামী ছবিতে দেখা যাবে মহেশ বাবুকে (Mahesh Babu)। ছবির একটা নামও আপাতত ঠিক হয়েছে। তবে তাঁর বিপরীতে কে? সেই নিয়ে জল্পনা চলছেই। সূত্রের খবর যদি বিশ্বাস করা হয়, তাহলে এবার নাকি সেই চরিত্রে দেখা যাবে এক বলিউড তারকাকে। 

এস এস রাজামৌলির পরবর্তী ছবির নায়িকা কে?

একাধিক মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এস এস রাজামৌলির পরবর্তী ছবির নাম 'এসএসএমবি২৯' (SSMB29)। যদিও এখনও কোনও নিশ্চয়তা মেলেনি এই ব্যাপারে।  ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে মহেশ বাবুকে। শোনা যাচ্ছে এই ছবিতে মহেশ বাবুর বিপরীতে দেখা যাবে বলিউড তারকা অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। 

প্রসঙ্গত, দক্ষিণী সুপারস্টার প্রভাসের সঙ্গে 'প্রজেক্ট কে' ইতিমধ্যেই সই করে ফেলেছেন তিনি। এরপরই আরও একটি দক্ষিণী ছবির জন্য তিনি তৈরি, শোনা যাচ্ছে এমনটাই। যদিও কোনও নিশ্চিত ঘোষণা এখনও হয়নি, তবে অবশ্যই অনুরাগীদের উত্তেজনার সীমা নেই।

এর আগে এক সাক্ষাৎকারে প্রবীণ লেখক কে ভি বিজয়েন্দ্র প্রসাদ বলেন, 'এটি একটি রহস্য ঘরানার গল্প, যার কাজ সামনের বছর শুরু হবে।' সত্য ঘটনা অবলম্বনে তৈরি হবে বলেও জানান তিনি। 

আরও পড়ুন: 'Bhediya' Poster: মুক্তির অপেক্ষায় 'ভেড়িয়া', প্রকাশ্যে বরুণ-কৃতীর প্রথম লুক

মহেশ বাবু বলেন, 'এই ছবি সম্পর্কে বলার সঠিক সময় এখনও আসেনি। কিন্তু এটা আমার জন্য স্বপ্নপূরণ। এস এস রাজামৌলি ও আমি একসঙ্গে বহুদিন ধরেই কাজ করতে চাইছি এবং সেটা অবশেষে হচ্ছে। এই ছবিটা নিয়ে আমি যথেষ্ট উত্তেজিত।'

অন্যদিকে, 'গোল্ডেন রেশিও অফ বিউটি' নামক প্রাচীন গ্রীক কৌশল অনুসারে দীপিকা পাড়ুকোন বিশ্বের সেরা ১০ সবচেয়ে সুন্দরী মহিলাদের মধ্যে একমাত্র ভারতীয় মহিলা হয়েছেন। এটি একটি কম্পিউটারাইজড ম্যাপিং কৌশল যা বিশ্বের সবচেয়ে সুন্দরী নারীদের নির্ধারণ করে। অন্যদিকে, প্রভাস আপাতত তাঁর আগামী মাইথোলজিক্যাল ছবি 'আদিপুরুষ' নিয়ে ব্যস্ত। ছবিতে দেখা যাবে কৃতী শ্যানন ও সেফ আলি খানকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rajpal Yadav: চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
Rajpal Yadav: চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
Bollywood News: উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!
উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!
Amit Saha: থিয়েটারের মঞ্চ থেকে প্রতিভা উঠে আসলে, টলিউডে আরও ভাল কাজ হবে: অমিত সাহা
থিয়েটারের মঞ্চ থেকে প্রতিভা উঠে আসলে, টলিউডে আরও ভাল কাজ হবে: অমিত সাহা
Rajesh Sharma: রাজেশ শর্মাকে দেখতে হাসপাতালে ইন্দ্রনীল খাঁ, কেমন আছেন অভিনেতা? কী কথা হল তাঁদের মধ্যে?
রাজেশ শর্মাকে দেখতে হাসপাতালে ইন্দ্রনীল খাঁ, কেমন আছেন অভিনেতা? কী কথা হল তাঁদের মধ্যে?

ভিডিও

Laketown Incident: শহরে ফের আরেক ভয়াবহ ঘটনা, লেকটাউনে ৬ বছরের শিশুকন্যাকে নির্যাতন
Baruipur Incident: আগামীকাল বারুইপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী
Abhishek Banerjee: কণ্ঠ-নমুনা দিতেই হবে, গলার স্বর দিতে আপনি বাধ্য, অভিষেককে নির্দেশ হাইকোর্টের
Tmc News | তৃণমূল কংগ্রেসের আরও অ্যাকাউন্ট ফ্রিজ | ABP Ananda LIVE
Chingrighata News: সোমবার সকাল ৮টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে চিংড়িঘাটা উড়ালপুল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget