এক্সপ্লোর

Deepika Padukone Update: পিভি সিন্ধুর সঙ্গে ব্যাডমিন্টন প্র্যাকটিস করছেন দীপিকা পাড়ুকোন, ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

তাহলে কি পিভি সিন্ধুর বায়োপিক আসতে চলেছে? এবং তাঁর চরিত্রে অভিনয় করতে চলেছেন দীপিকা পাড়ুকোন?

মুম্বই : ব্যাডমিন্টন খেলাটা তাঁর রক্তেই বইছে। বাবা প্রকাশ পাড়ুকোন (Prakash Padukone) কিংবদন্তি ব্যাডমিন্টন খেলোয়াড়। তাই এই খেলাটায় যে তিনি কিছুটা পারদর্শী হবেন, এটাই স্বাভাবিক। তবে এবার একা নন, চলতি বছর টোকিও অলিম্পিক্স থেকে ব্রোঞ্জ পদকজয়ী তারকা ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধুর (PV Sindhu) সঙ্গে প্র্যাকটিস করছেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। যিনি ইতিমধ্যেই পরপর দুটো অলিম্পিক গেমস থেকে পদক দিতে রেকর্ড তৈরি করেছেন। ফলে 'পদ্মাবত' তারকা দীপিকার সঙ্গে পিভি সিন্ধুর এই ব্যাডমিন্টন প্র্যাকটিস নিঃসন্দেহে অভিনেত্রীর অনুরাগীদের মনে সন্দেহের বীজ রোপন করেছে। তাহলে কি পিভি সিন্ধুর বায়োপিক আসতে চলেছে? এবং তাঁর চরিত্রে অভিনয় করতে চলেছেন দীপিকা পাড়ুকোন? যদিও এই প্রসঙ্গে অভিনেত্রী কিংবা সিন্ধু কারও পক্ষ থেকেও অফিশিয়ালি কোনও ঘোষণা করা হয়নি।

আরও পড়ুন - লাইমলাইটে নয়, সাধারণ জীবনযাপনে বেড়ে উঠুক সন্তানরা, মত এষার

সম্প্রতি দীপিকা পাড়ুকোন তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে পিভি সিন্ধুর সঙ্গে ব্যাডমিন্টন প্র্যাকটিসের কিছু ছবি এবং ভিডিও পোস্ট করেছেন। পাশাপাশি ক্যাপশনে লিখেছেন যে, 'শুধুই আমার জীবনের প্রতিদিনের মতো। ক্যালোরি ঝরাচ্ছি।' 'পিকু' অভিনেত্রীর এই পোস্ট দেখে তাতে কমেন্টে ভরিয়ে দিয়েছেন নেট নাগরিক থেকে অন্যান্য তারকারাও। দীপিকা পাড়ুকোনের পোস্ট করা ছবি এবং ভিডিওতে দেখা যাচ্ছে, সিন্ধুর সঙ্গে ব্যাডমিন্টন প্র্যাকটিস করাকালীন তাঁর সঙ্গে হালি মজাও করছেন। ফলে, তাঁদের দুজনের মধ্যে বন্ধুত্ব যে কতটা গাঢ়, তাও বোঝা যাচ্ছে নিঃসন্দেহে। অভিনেত্রীর করা পোস্টে কমেন্ট করেছেন সিন্ধুও। তিনিও মজা করে লিখেছেন, 'কতটা ক্যালোরি ঝরল?'

আরও পড়ুন - Khatron Ke Khiladi 11 Grand Finale: কবে, কখন, কোথায় দেখতে পাবেন 'খতরো কে খিলাড়ি'র গ্র্যান্ড ফিনালে? জেনে নিন সমস্ত তথ্য

প্রসঙ্গত, এর আগেও দীপিকা পাড়ুকোন একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছিলেন যে, 'পোস্ট ব্যাডমিন্টন গ্লো'। ফলে তিনি যে বেশ মন দিয়েই ব্যাডমিন্টনটা খেলছেন, তা বলাই বাহুল্য। আর পাশাপাশি আবারও পিভি সিন্ধুর সঙ্গে ব্যাডমিন্টন প্র্যাকটিসের ছবি ভিডিও পোস্ট করে অনুরাগীদের মনে সন্দেহটা আরও খানিকটা উস্কে দিলেন বৈকি।

সেরা শিরোনাম

Tollywood Update: টলিপাড়ায় সুখবর, মা হতে চলেছেন জনপ্রিয় পরিচালকের অভিনেত্রী স্ত্রী!
টলিপাড়ায় সুখবর, মা হতে চলেছেন জনপ্রিয় পরিচালকের অভিনেত্রী স্ত্রী!
Aamir Khan: একা থাকতে পারতেন না, রোজ মদ্যপান করে অসুস্থ হয়ে পড়তেন! বিচ্ছেদ ভেঙেচুরে দিয়েছিল আমির খানকে
একা থাকতে পারতেন না, রোজ মদ্যপান করে অসুস্থ হয়ে পড়তেন! বিচ্ছেদ ভেঙেচুরে দিয়েছিল আমির খানকে
Hrithik Roshan: হৃতিকের থেকে সত্যিই ৪০০ কোটি টাকা খোরপোশ নিয়েছিলেন সুজান খান? প্রকাশ্যে সত্যিটা
হৃতিকের থেকে সত্যিই ৪০০ কোটি টাকা খোরপোশ নিয়েছিলেন সুজান খান? প্রকাশ্যে সত্যিটা
Rituparna Sengupta: গাউনে অস্বস্তি, পোজ দিতে গিয়েও সমস্যায় পড়লেন? সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত ট্রোলড ঋতুপর্ণা
গাউনে অস্বস্তি, পোজ দিতে গিয়েও সমস্যায় পড়লেন? সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত ট্রোলড ঋতুপর্ণা

ভিডিও

Tarapith Mandir: সরকার বদল হতেই তারাপীঠ মন্দিরে মা তারার দর্শনে এবার আসছে নয়া নিয়ম?
Chandrima Bhattacharya | মমতার হাত ছেড়ে ঋতব্রত তৃণমূল-এ চন্দ্রিমা ভট্টাচার্যও? | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্য়মন্ত্রীর জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার | ABP Ananda LIVE
Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে এবার স্বত:প্রণোদিত তদন্ত শুরু রাজ্যের স্বাস্থ্য দফতরের | ABP Ananda LIVE
Humayun Kabir | রেজিনগর থানার ভেতর ড্রোন উড়িয়ে নজরদারি পুলিশের | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget