এক্সপ্লোর

Deepika Padukone: অন্তঃসত্ত্বা অবস্থাতেই অ্যাকশন দৃশ্যের শ্যুটিং, দীপিকার সন্তান আসছে সারোগেসির মাধ্যমে?

Deepika Padukone News: বুধবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একাধিক ছবি। সেখানে দেখা যাচ্ছে, পুলিশের পোশাকে শ্যুটিং ফ্লোরে রয়েছেন দীপিকা। টেনে বাঁধা চুল, গায়ে আঁটোসাঁটো পোশাক

কলকাতা: তিনি মা হচ্ছেন, এই খবর প্রকাশ্যে আসতেই শুভেচ্ছা বন্যায় ভেসেছিলেন। বলিউডের প্রথম সারির এই দম্পতি মা-বাবা হতে চলেছেন সেপ্টেম্বর মাসে, এই খবর নিজেরাই জানিয়েছিলেন। সেপ্টেম্বর মাসেই পরিবারে আসছে নতুন সদস্য, বাবা-মা হতে চলেছেন রণবীর সিংহ (Ranbir Singh) ও দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। তবে হবু মা দীপিকার বিভিন্ন কাজ নিয়ে বারে বারেই কটাক্ষের সম্মুখীন হয়েছেন তিনি। প্রথমে অম্বানিদের পরিবারে নাচ, আর এবার অ্যাকশন দৃশ্যের শ্যুটিং!

বুধবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একাধিক ছবি। সেখানে দেখা যাচ্ছে, পুলিশের পোশাকে শ্যুটিং ফ্লোরে রয়েছেন দীপিকা। টেনে বাঁধা চুল, গায়ে আঁটোসাঁটো পোশাক। তাঁর 'বেবিবাম্প' বোঝবার উপায় নেই। অন্যদিকে দীপিকার এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই চটেছেন নেটিজেনরা। অনেকেই বলেছেন যে দীপিকা অন্তঃসত্ত্বা অবস্থায় শ্যুটিং করছেন কিভাবে? তাও অ্যাকশন সিকোয়েন্সের? কটাক্ষের স্বীকার হতে হয়েছে অভিনেত্রীকে। তবে অ্যাকশন দৃশ্যে দীপিকার বডি ডাবল ব্যবহার হয়েছে কি না সেটা অবশ্য জানা যায়নি। 

এই প্রথম নয়, এর আগে অম্বানিদের বিবাহ অনুষ্ঠানে মঞ্চে উঠে নাচ করা নিয়েও দীপিকার দিকে ধেয়ে এসেছিল কটাক্ষ। রাধিকা মার্চেন্ট ও অনন্ত অম্বানির প্রাক বিবাহ অনুষ্ঠানে মঞ্চে পারফর্ম করেছিলেন বলিউডের একাধিক অভিনেতা অভিনেত্রী। সেই তালিকায় ছিলেন দীপিকাও। তবে নাচের ভিডিও ছড়িয়ে পড়তেই ধেয়ে আসে কটাক্ষ। প্রশ্ন ওঠে, সন্তানের পরোয়া না করে কেন মঞ্চে অনুষ্ঠান করছেন দীপিকা? যদিও সেই ভিডিওতে দেখা গিয়েছিল, রণবীরের হাত ধরে মঞ্চে ওঠেন দীপিকা, অত্যন্ত ধীরে, সামলে। নাচও করেন এক জায়গায় দাঁড়িয়ে। কেবল হাত নেড়ে, সামান্য স্টেপেই।

আজ দীপিকার যে ছবি প্রকাশ্যে এসেছে সেখানেও দেখা যাচ্ছে না দীপিকার বেবিবাম্প। এর আগেও বিমানবন্দরে দীপিকা ক্যামেরাবন্দি হয়েছিলেন রণবীরের সঙ্গে। সেখানেও তাঁর বেবিবাম্প দেখা যাচ্ছিল না। এর থেকে অনেকেই আঁচ করছেন, তাহলে কি সন্তানের জন্ম দিতে সারোগেসির সাহায্য নিয়েছেন দীপিকা? এই বিষয়ে অবশ্য মুখে কুলুপ দীপিকা ও রণবীর উভয়েরই।

অন্যদিকে, সদ্য সোশ্যাল মিডিয়ায় একটি সেলাই করা কাপড়ের ছবি শেয়ার করে নিয়েছেন দীপিকা। একটি হাতে আঁকা কাপড়ে ভরাট সেলাই করছেন তিনি। বোঝাই যায়, নতুন কিছু শিখছেন দীপিকা। ক্যাপশানে নায়িকা লেখেন, কাজটি শেষ করে তিনি গোটা কাপড়ের ছবিটিও শেয়ার করে নেবেন।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by दीपिका पादुकोण (@deepikapadukone)

আরও পড়ুন: Kinjal Nanda: বাবা হলেন টলি-অভিনেতা কিঞ্জল নন্দ, ঘরে এল পুত্র নাকি কন্যাসন্তান?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: প্রয়াত অভিনেতা সুনীল আনন্দ, কিংবদন্তি দেব আনন্দের ছেলে, বিদেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন
প্রয়াত অভিনেতা সুনীল আনন্দ, কিংবদন্তি দেব আনন্দের ছেলে, বিদেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন
Indian Cricket: বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
Durand Cup: শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
Bollywood News: তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন
তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন

ভিডিও

Weather Update Today: দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা | Rain Update | ABP Ananda
NEET Protest: নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ Supreme Court-র
Sreelekha Mitra News: রাজ্যজুড়ে আরও একাধিক থানায় শ্রীলেখা মিত্রর নামে দায়ের হল অভিযোগ
TMC News: তোলাবাজির অভিযোগে কসবার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিজনলালের ছেলে সম্রাট গ্রেফতার
Medical Council: দীর্ঘদিন ধরে পদ ফাঁকা, মেডিক্যাল কাউন্সিলে ৩ নতুন সদস্য মনোনীত করল স্বাস্থ্য দফতর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget