এক্সপ্লোর

PV Sindhu on Deepika: যদি দীপিকা পাড়ুকোন ব্যাডমিন্টন খেলতেন, তাহলে তী হত? জানাচ্ছেন পিভি সিন্ধু

দীপিকা এবং সিন্ধু দুজনেই একে অপরের প্রশংসায় পঞ্চমুখ। অভিনেত্রীর সদ্য পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে দুজনের মধ্যে কেমিস্ট্রি কতটা গভীর। 

মুম্বই : গত বেশ কয়েকটা দিন ধরে সদ্য টোকিও অলিম্পিক্স থেকে ব্রোঞ্জ পদকজয়ী পিভি সিন্ধুর (P.V Sindhu) সঙ্গে ব্যাডমিন্টন প্র্যাকটিসে মন দিতে দেখা গিয়েছে দীপিকা পাড়ুকোনকে (Deepika Padukone)। শুধু কিংবদন্তি ব্যাডমিন্টন খেলোয়াড় প্রকাশ পাড়ুকোনের মেয়ে হিসেবেই নয়, 'পদ্মাবত' নায়িকা দীপিকা পাড়ুকোন নিজেও জাতীয় স্তরে ব্যাডমিন্টন খেলেছেন। তাই এই খেলাটা যে তাঁর মজ্জাগত, তা বোঝাই যায়। তবে সম্প্রতি পিভি সিন্ধুর সঙ্গে দীপিকা পাড়ুকোনের ব্যাডমিন্টন প্র্যাকটিস করাটাকে যতই অভিনেত্রী বলে থাকুন যে তিনি 'ক্যালোরি ঝরাচ্ছেন', ততটাও সহজভাবে নিচ্ছেন না দর্শকরা। কোথাও না কোথাও পিভি সিন্ধুর বায়োপিক এবং তাঁর চরিত্রে দীপিকা পাড়ুকোনের অভিনয়ের একটা যোগসূত্র থেকেই যাচ্ছে। পাশাপাশি দীপিকা এবং সিন্ধু দুজনেই একে অপরের প্রশংসায় পঞ্চমুখ। অভিনেত্রীর সদ্য পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে দুজনের মধ্যে কেমিস্ট্রি কতটা গভীর। 

আরও পড়ুন - Deepika Padukone Update: পিভি সিন্ধুর সঙ্গে ব্যাডমিন্টন প্র্যাকটিস করছেন দীপিকা পাড়ুকোন, ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

সম্প্রতি 'ইয়া জওয়ানি হ্যায় দিওয়ানি' অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে প্রশংসায় ভরিয়ে দিলেন পিভি সিন্ধু। বললেন, 'যদি ও (দীপিকা পাড়ুকোন) আজ ব্যাডমিন্টনটা খেলত, তাহলে অন্যতম সেরা খেলোয়াড় হতে পারত।' পাল্টা সিন্ধুকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন দীপিকাও। সিন্ধুর সঙ্গে ব্যাডমিন্টন প্র্যাকটিস প্রসঙ্গে অভিনেত্রী বলেন, 'সিন্ধু আগামী বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুতি নিচ্ছে। ওর মনে হল প্র্যাকটিসের জন্য আমিই ওর সবথেকে ভালো সঙ্গী হতে পারি বলে'। 

আরও পড়ুন - Khatron Ke Khiladi 11: কে জিতলেন 'খতরো কে খিলাড়ি'র ট্রফি? মৌনী রায়ের পোস্টে ফাঁস বিজয়ীর নাম

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে সিন্ধুর সঙ্গে ব্যাডমিন্টন ম্যাচের ভিডিও পোস্ট করে দীপিকা পাড়ুকোন তাঁর অনুরাগীদের কাছে জানতে চেয়েছেন যে, কে বিজয়ী হলেন। অভিনেত্রীর এই পোস্টে কমেন্ট করে ভরিয়ে দিয়েছেন তাঁর অনুরাগীরা। তবে, বিষয়টা যে এতটা স্বাভাবিক নয়, তাও কমেন্টে বুঝিয়ে দিয়েছেন নেট নাগরিকরা। দুই তারকার একসঙ্গে ব্যাডমিন্টন প্র্যাকটিস করার মধ্যে কোথাও যেন বায়োপিকে গন্ধ পাচ্ছেন তাঁরা।

প্রসঙ্গত, টানা বেশ কয়েকদিন ধরেই দীপিকা পাড়ুকোন এবং পিভি সিন্ধুকে ব্যাডমিন্টন প্র্যাকটিস করতে দেখা যাচ্ছে। অভিনেত্রী তাঁরে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলেই সেই ভিডিও এবং ছবি পোস্ট করেছেন। পাশাপাশি কয়েকদিন আগেই পিভি সিন্ধুর সঙ্গে ডিনারে যেতে দেখা গিয়েছে দীপিকা পাড়ুকোন এবং তাঁর স্বামী রণবীর সিংহকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

S. Janaki Passes Away : প্রয়াত 'নাইটিঙ্গল অফ সাউথ ইন্ডিয়া' এস জানকী
প্রয়াত 'নাইটিঙ্গল অফ সাউথ ইন্ডিয়া' এস জানকী
ED Raids at Shekhar Suman Aide: অভিনেতা শেখর সুমনের সহযোগী, ‘Shekhar Tonite’-এর প্রযোজকের ঠিকানায় এবার ইডি
অভিনেতা শেখর সুমনের সহযোগী, ‘Shekhar Tonite’-এর প্রযোজকের ঠিকানায় এবার ইডি
Rajpal Yadav: চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
Bollywood News: উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!
উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!

ভিডিও

Nirmal Ghosh: তপসিয়ায় 'ঋতব্রত তৃণমূল' বৈঠকের মধ্যেই হঠাৎ হাজির পানিহাটির প্রাক্তন বিধায়ক
Natungram wooden dolls GI Tag: GI ট্যাগ পেল নতুনগ্রামের কাঠের পুতুল, এবার বিশ্বমঞ্চে বাংলার ঐতিহ্য
Baruipur News | বারুইপুরে নিরাপরাধকে পিটিয়ে খুন, নেপথ্যে বিরোধীদের হাত দেখছেন মুখ্যমন্ত্রী
Vietnam News | ভিয়েতনামে নৌকাডুবি, ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু | ABP Ananda LIVE
Tmc News | এক কোটি টাকা জেতা লটারি টিকিট আত্মসাৎ ! চাঞ্চল্যকর অভিযোগ Tmc বিধায়কের বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget