এক্সপ্লোর

Dev-Rukmini: অবশেষে অবসর.. 'বালির শহর'-এ ছুটি কাটাতে দেব-রুক্মিণী

Dev and Rukmini on Vacation: অভিনয়ের পাশাপাশি, দেবের একটি রাজনৈতিক পরিচয়ও রয়েছে। নির্বাচনের সময় থেকে শুরু করে দেবের বেশ কিছু রাজনৈতিক ব্যস্ততা ছিল। সেই সমস্ত কাটিয়ে উঠেছেন দেব

কলকাতা: ছবি আর প্রচারের ব্যস্ততা তো ছিলই.. ছিল রাজনীতির ব্য়স্ততাও। অবশেষে মিলল অবসর। মধ্যরাতে ছুটি কাটাতে শহর ছেড়েছিলেন দেব (Dev), সঙ্গী রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। বেলা বাড়তেই অবশ্য সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট হয়ে উঠল, ছুটি কাটাতে কোনও এক 'বালির শহর'-এ গিয়েছেন তাঁরা। প্রথমে প্রকৃতির ছবি আর তার পরে নিজেদের ছবিও ভাগ করে নিয়েছেন দেব ও রুক্মিণী। 

অভিনয়ের পাশাপাশি, দেবের একটি রাজনৈতিক পরিচয়ও রয়েছে। নির্বাচনের সময় থেকে শুরু করে দেবের বেশ কিছু রাজনৈতিক ব্যস্ততা ছিল। সেই সমস্ত কাটিয়ে উঠেছেন দেব। নিজের দায়িত্ব পালন করেছেন যথাযথভাবে। পাশাপাশি পুজোয় মুক্তি পাচ্ছে দেবের নতুন ছবি 'খাদান' (Khadan)। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স ও সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় এই ছবি এবার মুক্তি পাচ্ছে খুব শীঘ্রই। দেব ছাড়াও এই ছবিতে রয়েছেন যীশু সেনগুপ্ত (Jisshu Sengupta), ইধিকা পাল (Idhika Paul) ও অন্যান্যরা। সদ্য 'টেক্কা'-র শ্যুটিংও শেষ করেছেন দেব-রুক্মিণী।

অন্যদিকে কিছুদিন আগেই মুক্তি পেয়েছে রুক্মিণী মৈত্রর নতুন ছবি 'বুমেরাং'। জিৎ-এর বিপরীতে এই ছবিতে অভিনয় করেছিলেন রুক্মিণী। এরপরে রুক্মিণী চলতি বছরে 'মহানায়ক' পুরস্কারও পেয়েছেন। সব মিলিয়ে তাঁরা দুজনেই গত কয়েকমাস ধরে খুবই ব্যস্ত ছিলেন। আর অবশেষে ব্যস্ততা কাটিয়ে ছুটি কাটাতে গিয়েছেন তাঁরা। বালির শহরে, একটি শতরঞ্জির ওপর একটি বসার জায়গায় বসে  ছবি শেয়ার করে নিয়েছেন দেব। দিয়েছেন তাঁর সেই বিখ্যাত ক্যাপশন 'এমনি'। অন্যদিকে রুক্মিণীও শেয়ার করে নিয়েছেন কালো পোশাকে একটি বালির ওপর দিয়ে হাঁটার ছবি। সঙ্গে ক্যাপশন, 'টাচ ডাউন' তবে একসঙ্গে কোনও ছবি শেয়ার করে নেননি তাঁরা।

 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

দেব আর রুক্মিণীর ছুটি কাটানোর ছবিতে অনেকেই অনেক রকম মন্তব্য করেছেন। তবে অনেকেই জানতে চেয়েছেন কোথায় গিয়েছেন তাঁরা। সেই প্রশ্নের অবশ্য কোনও উত্তর দেননি দেব বা রুক্মিণী কেউই।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by RUKMINI MAITRA 💫 (@rukminimaitra)

আরও পড়ুন: Rimi Sen: চেনাই দায়! প্লাস্টিক সার্জারি করিয়েছেন 'ধুম' অভিনেত্রী রিমি সেন? জল্পনা উড়িয়ে বললেন...

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Sumit Roy: পরপর দুদিন, গতকালের পর আজ ফের ভবানী ভবনে হাজিরা সুমিত রায়ের
Mamata Banerjee: মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে মমতা
Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget