এক্সপ্লোর

Tollywood News: এক মঞ্চে দেব-জিৎ, মধ্যমণি প্রসেনজিৎ! উত্তমকুমারের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে বন্ধুত্বের ছবি দেখল টলিউড

Tollywood Update: সরকারের তরফে ৩দিন ব্যাপী যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেখানে যেমন হাজির ছিলেন টলিউডের সিংহভাগ, তেমনই উপস্থিত ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্বরাও

কলকাতা: জিতের (Jeet)-এর সিনেমার প্রিমিয়ারে এসে দেব (Dev) বলেছিলেন যে, তাঁকে আর জিৎ-কে নিয়ে একটা কিছু পরিকল্পনা করছেন বুম্বাদা, ওরফে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। পুজোর পরেই নাকি সেই পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। কিন্তু তার আগেই, এক মঞ্চে দেখা গেল, দেব আর জিৎ-কে। আর মধ্যমণি হয়ে রইলেন, প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়। উত্তমকুমারের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে ৩দিন ব্যাপী যে উৎসবের আয়োজন করা হয়েছিল, তার শেষ দিনে টলিউড যে ছবি দেখল, তা এক অন্যরকম ভাললাগার। উত্তমকুমার যেন কোন ম্যাজিকে মিলিয়ে দিয়ে গেল, গোটা টলিউডকে!

উত্তমকুমারের জন্মশতবার্ষিকীতে বন্ধুতার ছবি দেখল টলিউড

চলতি বছর উত্তমকুমারের জন্মশতবার্ষিকী। সরকারের তরফে ৩দিন ব্যাপী যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেখানে যেমন হাজির ছিলেন টলিউডের সিংহভাগ, তেমনই উপস্থিত ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্বরাও। আর অনুষ্ঠানের শেষ দিনে, উত্তমকুমারের সিনেমার গানে মঞ্চ মাতালেন টলিউডের অভিনেতা অভিনেত্রীরা। এদিন মঞ্চে দেব, জিৎ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্ত, ইধিকা পাল, কাঞ্চন মল্লিক, বিশ্বনাথ বসু, অঙ্কুশ হাজরা, ঋদ্ধিমা সেন, গৌরব চক্রবর্তী এবং অন্যান্য জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা পারফরম্যান্স করেন। তবে দর্শকাসন উচ্ছ্বসিত হয়ে ওঠে তখনই, যখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হাত ধরে মঞ্চে নিয়ে আসেন দেব এবং জিৎ-কে। উত্তমকুমারের গানে ২ জনেই কোমর দোলালেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। নেটদুনিয়া বলতে থাকে, উত্তমকুমার যেন না থেকেও, মিলিয়ে দিলেন গোটা টলিউডকে। 


Tollywood News: এক মঞ্চে দেব-জিৎ, মধ্যমণি প্রসেনজিৎ! উত্তমকুমারের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে বন্ধুত্বের ছবি দেখল টলিউড

ঝড়ঝাপটা তো কম যায়নি টলিউডের ওপর! বারে বারে মতবিরোধ থেকে শুরু করে, ভাঙনের ছবিও দেখেছে টলিউড। একটা সময়ে কান পাতলেই শোনা যে, ঠাণ্ডা লড়াই রয়েছে দেব আর জিতের মধ্যে। সেই কারণেই 'দুই পৃথিবী'-র পরে ২ প্রথম সারির নায়ককে আর একসঙ্গে দেখা যায়নি। তবে দেব এবং জিৎ সবসময়েই সাংবাদিকদের প্রশ্নের মুখে বলেছেন যে, তাঁদের মধ্যে যথেষ্ট ভাল সম্পর্ক রয়েছে, দ্বন্দ্বের খবর নেহাৎই মনগড়া। এরপরে রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) জিতের সঙ্গে সিনেমায় অভিনয় করেছেন। সেখানে তিনি জানিয়েছেন যে, দেবের সঙ্গে জিতের দ্বৈরথ থাকলে, তিনি কখনোই জিতের সঙ্গে কাজ করতে পারতেন না। তবে উত্তমকুমারের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে, এক মঞ্চে দেব এবং জিতের নাচের এই ছবি, টলিউড বন্ধুতা হিসেবেই মনে রেখে দেবে অনেকদিন। 

 

আরও পড়ুন: Bipasha Basu: সাহসী দৃশ্যে অভিনয়, সবাই বারণ করেছিলেন... তারপরেও কেন এই ছবিতে অভিনয় করার সিদ্ধান্ত নেন বিপাশা বসু?

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

Sandip Roy: সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Kareena Kapoor Khan: নেকলেসে কোরানের বাণী, করিনাকে আইনি নোটিস, অভিনেত্রীর দীপাবলির সাজ নিয়ে তুমুল বিতর্ক
নেকলেসে কোরানের বাণী, করিনাকে আইনি নোটিস, অভিনেত্রীর দীপাবলির সাজ নিয়ে তুমুল বিতর্ক
Advertisement

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget