এক্সপ্লোর

Dev: সৌমিতৃষার 'প্রধান' হওয়ার জন্য় দিনরাত কসরত করছেন দেব

Dev New Film: এই প্রথমবার সৌমিতৃষার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে দেখা যাবে দেবকে।

কলকাতা: কদিন আগেই শেষ হয়েছে ‘মিঠাই’ ধারাবাহিকের শ্য়ুটিং। তারপর কোনওরকম বিরতি ছাড়াই নতুন ছবির কাজে মন দিয়েছেন অভিনেত্রী সৌমিতৃষা। এবার তাঁকে দেখা যাবে দেবের (Dev) বিপরীতে অভিনয় করতে। ছবির নাম 'প্রধান' (Pradhan)। চলতি বছর ডিসেম্বর মাসে মুক্তি পাবে এই ছবি তাই প্রস্তুতি তুঙ্গে। কিছুদিন আগে প্রযোজক অতনু রায়চৌধুরীর (Atanu Roychowdhury) সঙ্গে মিটিংয়ের ছবি পোস্ট করেছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী 'মিঠাই'। আর আজ দেব তাঁর সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করলেন নিজের একটি ছবি। যেখানে তিনি লিখেছেন নতুন চরিত্র এখন তাঁর 'প্রধান' (Pradhan) প্রায়োরিটি। ছবিতে দেখা যাচ্ছে ট্রেডমিলে রীতিমত ঘাম ঝরাচ্ছেন দেব (Dev)। আর সেখান থেকে হাতে ফোন নিয়ে ছবি তোলেন তিনি (Dev)। তবে এই ছবির গল্প ঠিক কেমন হতে চলেছে তা এখনও জানা যায়নি।

 

">
নয়

এতদিন মিঠাই হয়ে দর্শকের মন জয় করে এসেছেন সৌমিতৃষা। এখন ছবিতে তাঁর অভিনয় সিনেপ্রেমীরা কেমন ভাবে নেবে তা জানার জন্য় অপেক্ষা করতে হবে ডিসেম্বর মাস পর্যন্ত।

আরও পড়ুন...

আর্থিক টানাপোড়েন ? আজই বাড়িতে নিয়ে আসুন এই ছোট্ট জিনিস; দ্রুত হতে পারেন ধনী !

প্রসঙ্গত, ইতিমধ্যেই বিরসা দাশগুপ্তের (Birsa Dasgupta) নতুন ছবিতে দেবের লুক ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। তাঁর ছবিতে ব্যোমকেশের (Byomkesh) ভূমিকায় দেব (Dev), সত্যবতীর ভূমিকায় রুক্মিণী মৈত্রকে (Rukmini Maitra) দেখা যাবে। 

শ্যামসুন্দর দে, তন্ময় বন্দ্যোপাধ্যায় ও দেব অধিকারী নিবেদিত, শ্যাডো ফিল্মস ও দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারস প্রযোজিত,  শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কাহিনি অবলম্বনে আসছে বিরসা দাশগুপ্ত পরিচালিত ছবি 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য'। ব্যোমকেশ বক্সীর ভূমিকায় তারকা অভিনেতা দেব। এতদিন ছবির নানা লুক ও পোস্টার এসেছিল প্রকাশ্যে। সম্প্রতি প্রথম প্রি-টিজারও মুক্তি পেয়েছে। যা বেশ পছন্দ করেছে দর্শক।

প্রথম দৃশ্যে দেখা যাচ্ছে চারিদিক অন্ধকার, বজ্রবিদ্যুতের আওয়াজ, হাতে লণ্ঠন নিয়ে দুর্গের সিঁড়ি বেয়ে একজন ধুতি পাঞ্জাবী পরে উঠে যাচ্ছেন। এরপর একে একে মশাল,  দাউ দাউ আগুন, নদীর জলে ঝাঁপ,  মানুষের চিৎকার হাহাকার, ইংরেজদের হিংসা, একাধিক রোমহর্ষক দৃশ্যের সমাহার। শেষ দৃশ্যে দেখা যাচ্ছে ধুতি, পাঞ্জাবী, চোখে চশমা, পিছন ফিরে তাকাচ্ছেন 'ব্যোমকেশ' দেব। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে

ভিডিও

Tarapith News : যুবককে ছাড়তে ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ, তারাপীঠ থানায় ব্যাপক বিক্ষোভ বিজেপির
Democratic TMC X Handle News: কোন নিয়ম ভেঙে সাসপেন্ড গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স হ্য়ান্ডল?
Jalpaiguri News : এক রোগীকে দেওয়া হয়েছে অন্য় গ্রুপের রক্ত, জলপাইগুড়ি মেডিক্যালে তোলপাড়
Indranil Khan News : ছটপুজোয় কলকাতার বিভিন্ন ঘাট পরিদর্শন করলেন মন্ত্রী ইন্দ্রনীল খাঁ
Weather Update News : এবার দানা বাঁধছে Akvan, আজ রাতেই ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget