এক্সপ্লোর

Dev on Khadaan 2: দিন শেষে আরও চমক দেবের, 'খাদান ২' নিয়ে বড় ঘোষণা করলেন নায়ক

Dev New Film: সোশ্যাল মিডিয়ায় রাতে একটি পোস্ট করা হয় দেবের প্রযোজনা সংস্থার তরফ থেকে। সেখানে তাঁকে দেখা যায়, 'খাদান'-এর লুকে।

কলকাতা: বছরের প্রথম দিনেই ৩ ছবির ঘোষণা করলেন দেব (Dev)। সকাল থেকে সন্ধে.. গোটা দিনই দফায় দফায় নতুন ছবির ঘোষণা করলেন নায়ক। দিনের শুরুতেই তিনি ঘোষণা করেন তাঁর নতুন সিনেমা 'বাইক অ্যাম্বুল্যান্স দাদা'-র মুক্তির দিন। এরপরেই প্রকাশ্যে আনেন, নতুন বছরে আসবে 'টনিক ২'। ২০২৩ সালে মুক্তি পাওয়া এই সিনেমা যেমন জনপ্রিয় হয়েছিল, তেমনই ভাল ফল করেছিল বক্সঅফিসে। তবে দিনের শেষে আরও একটি চমক বাকি ছিল। সন্ধে রাতে দেব ঘোষণা করলেন, চলতি বছরে আসছে, 'খাদান ২' (Khadaan 2)। সুরিন্দর ফিল্মসের হাত ধরে, নতুন বছরে আসছে সুপারহিট এই সিনেমার সিক্যুয়াল। ফলে, অ্যাকশন থেকে শুরু করে ফ্যামিলি ড্রামা, সবই দর্শকদের জন্য সাজিয়ে রাখলেন দেব। 

সোশ্যাল মিডিয়ায় রাতে একটি পোস্ট করা হয় দেবের প্রযোজনা সংস্থার তরফ থেকে। সেখানে তাঁকে দেখা যায়, 'খাদান'-এর লুকে। বাসের মধ্যে বসে, নিসপাল সিং রানের সঙ্গে হাত মেলাচ্ছেন তিনি। আর ক্যাপশানে লেখা, 'বন্ধুরা.. শান্ত থাকো। আমরা 'খাদান ২' নিয়ে তোমাদের অপেক্ষা আর আগ্রহ বুঝতে পারছি। কিন্তু বিশ্বাস করো, 'খাদান ২' দেখার জন্য আমরাও ততটাই অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছি, যতটা তোমরা। যাই হোক, ভাল জিনিস আসতে একটু সময় লাগে। কিন্তু একটা কথাই বলতে চাই, এই ছবিটা নিয়ে কাজ চলছে। আপনারা আরও একটু ধৈর্য্য ধরুন, কথা দিচ্ছি আপনারা পস্তাবেন না। আমরা আরও শক্তিশালী, আরও কঠিন হয়ে ফিরছি এই বছর।'  গোটা পোস্টে কোথাও 'খাদান ২'-এর মুক্তির দিন সরাসরি না বলে থাকলেও, দেব অনুরাগীদের কাছে এই বার্তা পৌঁছে যায় সহজেই যে, এই বছরই মুক্তি পাচ্ছে, 'খাদান ২'। প্রযোজনায় থাকছে, সুরিন্দার ফিল্মস। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev Entertainment Ventures (@deventertainmentventures)

পাশাপাশি দেব ১ জানুয়ারিই জানান, আসছে 'টনিক'-এর সিক্যুয়াল, 'টনিক ২' (Tonic 2)। আজ সোশ্যাল মিডিয়ায় এই খবর শেয়ার করে নিয়েছেন দেব। অভিজিৎ সেনের পরিচালনায় ২০২১ সালে মুক্তি পেয়েছিল 'টনিক'। বক্সঅফিসে উল্লেখযোগ্য ব্যবসা করেছিল এই সিনেমা, দর্শকদের ভীষণ মনেও ধরেছিল। পরবর্তীতে বিভিন্ন সাক্ষাৎকারে বারে বারে দেবের কথায় উঠে এসেছে, 'টনিক'-এর প্রসঙ্গ। আর এবার, সেই সিনেমারই সিক্যুয়াল নিয়ে আসছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স ও অতনু রায়চৌধুরীর প্রযোজনা সংস্থা। 

সেরা শিরোনাম

Jalsa Ownership Row: বচ্চন পরিবারে দ্বন্দ্ব চরমে, বাংলো নিয়ে বিপাকে অমিতাভ, ‘জলসা’ কার? শুনানি চলছে
বচ্চন পরিবারে দ্বন্দ্ব চরমে, বাংলো নিয়ে বিপাকে অমিতাভ, ‘জলসা’ কার? শুনানি চলছে
Bollywood Actor: দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
Sandip Roy: সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget