এক্সপ্লোর

Dev-Anirban Bhattacharya: দেড় বছর পরে পর্দায় ফিরছেন অনির্বাণ ভট্টাচার্য, বড় ঘোষণা দেবের! রইল আরও এক চমক!

Anirban Bhattacharya Come Back: অনির্বাণকে ফেরালেন দেব। তবে শুধুই কি সুযোগ দিলেন নাকি ফেরালেন আক্ষরিক অর্থেই।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • দেব ঘোষণা করলেন, অনির্বাণ ভট্টাচার্য ফিরছেন অভিনয়ে।
  • আইনি জটিলতায় দেড় বছর ধরে অভিনয়ে ব্রাত্য ছিলেন অনির্বাণ।
  • দেব পরিচালিত 'দেশু৭' ছবিতে অভিনয় করবেন অনির্বাণ ভট্টাচার্য।
  • এই ছবিতেই পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করবেন দেব, মুক্তি পাবে পুজোয়।

কলকাতা: অবশেষে জল্পনার অবসান। তিনি দেব (Dev)। বোমা যে তিনি ফাটাবেন, এ আর নতুন কি? সময় দিয়েছিলেন ৭২ ঘণ্টা। ৭২ ঘণ্টার মধ্যে কাজে ফেরাতে হবে 'ব্যান' হয়ে থাকা পরিচালক-অভিনেতাদের। দায়িত্বভার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee)-র হাতে ছেড়েছিলেন দেব। সময় ও বেঁধে দিয়েছিলেন, ৭২ ঘণ্টা। আর তার মধ্যেই নিজের সোশ্যাল মিডিয়া পেজ থেকে ঘোষণা করে দিলেন। অভিনয়ে ফিরছেন অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)। কাজে ফিরছেন তিনি। দীর্ঘদিন ধরে যে জল্পনা ছিল, কানাঘুষোয় শোনা যাচ্ছি যে, 'দেশু7' অর্থাৎ দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhasree Ganguly)-র আগামী ছবিতে অভিনয় করতে চলেছেন অনির্বাণ ভট্টাচার্য, সেই খবরে সিলমোহর দিলেন দেব নিজেই। দেবের আগামী ছবির হাত ধরেই, প্রায় দেড় বছর পরে লাইটস-ক্যামেরা-অ্যাকশনে ফিরছেন অনির্বাণ। 

অনির্বাণ কেন ব্রাত্য ছিলেন, এই ইতিহাসটা প্রায় সকলেরই জানা। এক কথায় বলতে গেলে, ডিরেক্টরস গিল্ড আর ফেডারেশনের মধ্যে কিছু আইনি জটিলতা ও তার জেরেই অসহযোগীতার ঘোষণা ফেডারেশনের তরফে। এর ফলে, অনির্বাণ ও অন্যান্য বেশ কয়েকজন কলাকুশলী যেমন অভিনয়ের সুযোগ হারাতে শুরু করলেন, তেমন বাধা পেতে থাকলেন পরিচালনার কাজে। অনির্বাণের একটি মিউজিক ভিডিও শ্যুট করার কথা থাকলেও, নির্দিষ্ট দিনে উপস্থিত হননি টেকনিশিয়ান্সরা। এরপরে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। অভিনয় ও পরিচালনা থেকে দূরে থাকলেও, গানের দল 'হুলিগানইজম'-এর সৌজন্যে চর্চাতেই থেকেছেন অনির্বাণ। একের পর এক গান দিয়ে চমকে দিয়েছেন দর্শকদের। ও হ্যাঁ, 'ভাইরাল' ও হয়েছেন। তবে এবার, তাঁর কাজে ফেরার পালা। 

চমকের এখানেই শেষ নয়, দেব যে ভিডিওটি পোস্ট করেছেন, সেখানে অনির্বাণকে দেব আর শুভশ্রীর সঙ্গে আলোচনা করতে দেখেই উচ্ছ্বসিত হয়েছিলেন অনুরাগীরা। অবশেষে যার প্রতীক্ষা ছিল, সেটাই সম্ভব হল। অনির্বাণকে ফেরালেন দেব। তবে শুধুই কি সুযোগ দিলেন নাকি ফেরালেন আক্ষরিক অর্থেই। এখনও সিনেমার নাম ঠিক না হলেও, 'দেশু7' -কে পরিচালনা করবেন, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেললেন দেব। 'বুক মাই শো'-তে যদিও দীর্ঘদিন থেকেই এই ছবির পরিচালক হিসেবে নাম দেওয়া ছিল সুজিত রিনো দত্তের, তবে আজকের ভিডিওতে চমক দিলেন দেব। জানিয়ে দিলেন, 'দেশু7' পরিচালনা করছেন তিনিই। পাশাপাশি লিখছেন চিত্রনাট্য ও। অর্থাৎ এই সিনেমার হাত ধরেই রূপোলি পর্দায় পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন দেব। 

ছবিটি মুক্তি পাবে পুজোয়। পুজোর অবশ্য এখন অনেক দেরি.. তার আগে দেব আর কী কী চমক দেন, নজর থাকবে সেইদিকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget