এক্সপ্লোর

Dev Exclusive: বুম্বাদা হিরো, আমি হিরোইন: দেব

Dev Exclusive on Kacher Manush: 'এই চরিত্রটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছাড়া আর কেউ করতে পারবেন না। যদি বুম্বাদা রাজি না হতেন, তাহলে হয়তো 'কাছের মানুষ' ছবিটাই তৈরি হত না' বলছেন দেব

কলকাতা: একজন 'ইন্ডাস্ট্রি' আর অন্যজন টলিউডের প্রথম সারির নায়ক। একই ছবিতে কাঁধে কাঁধ মিলিয়ে অভিনয় যে ছবিতে, সেই ছবি নিয়ে যে দর্শকদের আগ্রহ থাকবে তাই তো স্বাভাবিক। 'জুলফিকর' থেকে শুরু করে 'কাছের মানুষ' কতটা বদলাল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ও দেব (Dev)-এর সমীকরণ? এবিপি লাইভকে (ABP Live) সেই গল্পই শোনালেন দেব। 

ছবির সিংহভাগ অংশেই একসঙ্গে পর্দাভাগ করেছেন দেব আর প্রসেনজিৎ। এর আগে 'জুলফিকর'-এ একসঙ্গে কাজ করছিলেন দুই নায়ক। ২০১৬ থেকে ২০২২, বুম্বাদার সঙ্গে কাজ করায় কতটা পার্থক্য? দেব বলছেন, 'দুটো ছবিতে কাজের মধ্যেই বিস্তর ফারাক। জুলফিকরে আমি কেবল একজন অভিনেতা ছিলাম। আমার সংলাপ ছিল না, বুম্বাদার সঙ্গে খুব বেশি দৃশ্যই ছিল না। তবে 'কাছের মানুষ'-এ আমি প্রযোজক, অভিনেতাও। আমার কাছে যখন ছবির চিত্রনাট্যটা আসে, আমার মনে হয়েছিল, এই চরিত্রটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছাড়া আর কেউ করতে পারবেন না। যদি বুম্বাদা রাজি না হতেন, তাহলে হয়তো 'কাছের মানুষ' ছবিটাই তৈরি হত না। এর আগে জুলফিকর আর ককপিট, এই দুই ছবিতেই বুম্বাদার সঙ্গে কাজ করেছি। কিন্তু এই ছবির ক্ষেত্রে আমায় দুটো চরিত্রকেই প্রমাণ করার জায়গা দিতে হবে। আমি তো আরেকটা জুলফিকর বানাতে পারব না। কিন্তু যখন ট্রেলার, গান মুক্তি পেল, মানুষ যখন দুজনকে বললেন ভালো লাগছে একসঙ্গে দেখে, তখন মনে হয়, আমার ভাবনাটা সার্থক হয়েছে।'

আরও পড়ুন: Kacher Manush Exclusive: হাতে মাত্র ৪ ঘন্টা, ৫০ হাজার লোক সরিয়ে কীভাবে হবে শ্যুটিং! গল্পে দেব-ইশা

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অভিনয়, কতটা প্রস্তুতি নিতে হয়েছিল দেবকে? প্রশ্ন শেষ না হতেই দেব বললেন, 'আসলে এই ছবিতে বুম্বাদা আর আমিই হিরো হিরোইন। বুম্বাদা হিরো.. আর আমি হিরোইন'। ইশা পাশ থেকে খুনসুটি করে যোগ করলেন, 'আমরা সবাই কিন্তু পার্শ্বচরিত্র'।

ইশার কথায় হেসে ফেললেন দেব, তারপর বললেন, 'বুম্বাদা কিছুটা আমারই মতো। এমন অনেক প্রযোজনা সংস্থা রয়েছে যাঁরা কোনও বড় প্রোজেক্ট হলে আমায় ফোন করেন, তাঁদের হয়তো মনে হয়, এই ছেলেটা খাটতে পারে। বুম্বাদাকে দেখলে বোঝা যায় কেন একটা মানুষ এত বছর ইন্ডাস্ট্রির এমন একটা সেরা জায়গায় বসে রয়েছেন। কাজের প্রতি ওনার খিদে তো রয়েছেই, তাঁর সঙ্গে রয়েছে প্রযোজক যে টাকাটা ছবি তৈরির পিছনে খরচ করে, সেটার জন্য সম্মান। এই বোধটা অনেক অভিনেতা অভিনেত্রীদের মধ্যেই থাকে না। বুম্বাদা আর আমি যে খুব ভালো বন্ধু তা বলব না, কিন্তু আমরা একে অপরকে সম্মান করি।' 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

SRFTI Chaos: 'সচেতন না হলে দেশের কাছে আমাদের ভাবমূর্তি খারাপ হবে', ফেসবুকে ক্ষোভ পরিচালক কৌশিকের
'সচেতন না হলে দেশের কাছে আমাদের ভাবমূর্তি খারাপ হবে', ফেসবুকে ক্ষোভ পরিচালক কৌশিকের
Rakul Preet Singh: রকুল প্রীত সিং, অভিনেত্রীর প্রযোজক শ্বশুরের সঙ্গে যোগ, মুম্বইয়ের ১২ জায়গা হানা আয়কর বিভাগের
রকুল প্রীত সিং, অভিনেত্রীর প্রযোজক শ্বশুরের সঙ্গে যোগ, মুম্বইয়ের ১২ জায়গা হানা আয়কর বিভাগের
SRFTI Chaos: 'অশিক্ষিত, গুন্ডা', ক্ষোভে ফেটে পড়লেন অভিনেতা ঋত্বিক, ইন্ডাস্ট্রি নীরব কেন, প্রশ্ন ঊষসীর
'অশিক্ষিত, গুন্ডা', ক্ষোভে ফেটে পড়লেন অভিনেতা ঋত্বিক, ইন্ডাস্ট্রি নীরব কেন, প্রশ্ন ঊষসীর
Sushant Singh Rajput: ফ্ল্যাটে একাই ছিলেন কিন্তু সুশান্তের মৃতদেহে একাধিক ক্ষতচিহ্ন! পা ভাঙা, চোখে আঘাত কী করে? প্রশ্ন তুলছেন দিদি
ফ্ল্যাটে একাই ছিলেন কিন্তু সুশান্তের মৃতদেহে একাধিক ক্ষতচিহ্ন! পা ভাঙা, চোখে আঘাত কী করে? প্রশ্ন তুলছেন দিদি

ভিডিও

TET Protest: নিয়োগের দাবিতে আন্দোলনে ২০২২ সালের টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ
Chaos in SRFTI: SRFTI-এ তুলকালাম, পুলিশ, ABGP, পড়ুয়াদের ৩টি আলাদা FIR দায়ের
TMC Logo Contro: উপ নির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল
UPI Merchant Payment News: ২০০০ টাকার ওপর UPI লেনদেনে চার্জ লাগবে শূন্য দশমিক ৪ শতাংশ, জানাল NPCI
TMC News: আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget