এক্সপ্লোর

Dev-Rukmini-Subhasree: দেব যদি 'দেবদাস' হন, রুক্মিণী আর শুভশ্রী হবেন পার্বতী-চন্দ্রমুখী? নায়কের কথায় জল্পনা

Dev-Rukmini-Subhasree News: দেব বলেন, তিনি যদি নিজে দেবদাসের চরিত্রে অভিনয় করেন..  তাহলে তিনি চন্দ্রমুখী এবং পার্বতীর চরিত্রে রুক্মিণী মৈত্র এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে কাস্ট করতে চাইবেন

কলকাতা: পুজোর সিনেমার জন্য, ১০ বছর পরে জুটি বেঁধেছেন দেব (Dev) এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)। 'দেশু৭' (DeSu7)-এর শ্যুটিং ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। আপাতত ছবির পোস্ট প্রোজাকশনের কাজ চলছে। আর এই সিনেমার ঘোষণা হওয়ার পর থেকেই, নতুন করে চর্চায় উঠে এসেছে, দেব-শুভশ্রীর জুটি। একটা সময়ে রুপোলি পর্দায় তাঁরা ছিলেন যথেষ্ট জনপ্রিয় জুটি। পর্দার মতো, তাঁদের ব্যক্তিগত জীবনের সমীকরণও ছিল যথেষ্ট মধুর। তবে দেব-শুভশ্রীর সম্পর্ক পরিণতি পায়নি। বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। এরপরে দেব এবং শুভশ্রী ২ জনেই নিজেদের ব্যক্তিগত জীবনে ব্যস্ত। 

দেব যদি 'দেবদাস' হন, তাহলে ২ নায়িকা হবেন কে কে ?

পরিচালক রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) সঙ্গে বিয়ে করে, ২ সন্তানকে নিয়ে সুখে সংসার করছেন শুভশ্রী। অন্যদিকে রুক্মিণী মৈত্রের (Rukmini Maitra) সঙ্গে সম্পর্কে রয়েছেন দেব, দীর্ঘদিন থেকেই। তবে শুভশ্রীর সঙ্গে ছবির ঘোষণা হওয়ার পরে, নিজেদের সম্পর্ক নিয়ে আর তেমন রাখঢাক করতে চাননি দেব। তিনি স্পষ্টতই এ নিয়ে কথা বলেন যে, একটা সময়ে সম্পর্কে ছিলেন দেব এবং শুভশ্রী। তবে এখন ব্যক্তিগত জীবনে তাঁরা যথেষ্ট সুখী। সিনেমার পাশাপাশি, এখন 'দাদাগিরি'-র সঞ্চালনার গুরুদায়িত্ব ও দেবের কাঁধে। আর সেখানেই, সিনেমার প্রচারের একটি বিশেষ এপিসোডে, দেব যা বললেন.. তা অবশ্যই শিরোনাম হওয়া চলে। 

এদিন দেব কথায় কথায় বলেন, তিনি যদি 'দেবদাস' করেন এবং নিজে দেবদাসের চরিত্রে অভিনয় করেন..  তাহলে তিনি চন্দ্রমুখী এবং পার্বতীর চরিত্রে রুক্মিণী মৈত্র এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে কাস্ট করতে চাইবেন। তবে কে কোন চরিত্রে অভিনয় করবেন, তা নিজে ঠিক করে দিতে চাননি দেব। ২ নায়িকা, কে কোন চরিত্রে অভিনয় করবেন, তা তাঁদের ওপরেই ছেড়ে দিতে চান দেব। দেবের এই ক্লিপিংস সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অনেকেই দাবি করছেন, কথার কথা বললেও, সত্যি সত্যিই তাঁরা চান, দেব এমন একটি ছবি তৈরি করুন। তবে সত্যিই এই সিনেমা হওয়া সম্ভব কি না.. তা বলবে সময়। আপাতত দেব মন দিতে চান তাঁর 'দাদাগিরি' সঞ্চালনার কাজে এবং নতুন সিনেমা, 'দেশু7'-এর প্রচারে এবং সিনেমার অন্যান্য কাজে।

আরও পড়ুন: Jeetu Kamal: প্রথমবার পুজোয় কলকাতার বাইরে, বিগ বসের ঘরে পা রাখার আগে মনখারাপ জিতু কমলের

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Kareena Kapoor Khan: নেকলেসে কোরানের বাণী, করিনাকে আইনি নোটিস, অভিনেত্রীর দীপাবলির সাজ নিয়ে তুমুল বিতর্ক
নেকলেসে কোরানের বাণী, করিনাকে আইনি নোটিস, অভিনেত্রীর দীপাবলির সাজ নিয়ে তুমুল বিতর্ক
Rwitobroto Mukherjee: চোখে ৩টি অস্ত্রোপচার, সুস্থ হতে সময় লাগল ৭০ দিন! অবশেষে সবটা জানালেন ঋতব্রত
চোখে ৩টি অস্ত্রোপচার, সুস্থ হতে সময় লাগল ৭০ দিন! অবশেষে সবটা জানালেন ঋতব্রত
Ranojoy Bishnu: ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রণজয়! এখন কেমন আছেন তিনি?
ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রণজয়! এখন কেমন আছেন তিনি?
Advertisement

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget