এক্সপ্লোর

Dev on Tollywood: 'হুমকি দেওয়া হয়েছিল, টেকনিসিয়ান্সদের আসতে দেওয়া হবে না! আমার কাছে সব স্ক্রিনশট রয়েছে', টলিউডে স্বাস্থ্যসাথী ক্যাম্প প্রসঙ্গে দেব

Swasthya Sathi Camp: দেব বলেন, 'বর্তমান যুগে স্বাস্থ্য ভীষণ জরুরি। একজন মানুষ যদি হাসপাতালে ভর্তি হন, তখন ৫ লাখ টাকা ৫ টাকার মতোই সহজে খরচ হয়ে যায়'

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • অভিনেতা দেব টেকনিশিয়ানদের জন্য স্বাস্থ্যসাথী ক্যাম্পের আয়োজন করেন।
  • নির্বাচনের কারণে স্বাস্থ্যসাথী ক্যাম্প আপাতত স্থগিত রাখা হয়েছে।
  • নির্বাচনের ফলাফল বের হওয়ার পর ফের ক্যাম্পের আয়োজন করা হবে।
  • দেব টেকনিশিয়ানদের স্বাস্থ্য বীমার গুরুত্ব এবং তাঁর উদ্যোগের কারণ জানান।

কলকাতা: টেকনিসিয়ান্সদের কথা ভেবেই তিনি আর্জি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)-র কাছে। সেই আবেদনে সাড়া দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তারপরেই সোশ্যাল মিডিয়ায় ঘোষণাটি করেছিলেন দেব (Dev)। টলিউডের টেকনিসিয়ান্সদের জন্য একটি স্বাস্থ্যসাথী ক্যাম্পের আয়োজন করেছিলেন অভিনেতা সাংসদ। স্টুডিওতেই আয়োজিত হয়েছিল সেই ক্যাম্প। প্রথম দিনেই অভাবনীয় সাড়া পেয়েছিল। বহু টেকনিসিয়ান্স লাইন দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন। 

এদিন কাজ কেমন চলছে, তা দেখতে স্টুডিওতে পৌঁছে গিয়েছিলেন দেব স্বয়ং। সঙ্গে ছিলেন কোয়েল মল্লিক (Koel Mallick) ও। তবে এদিন উপস্থিত ছিল না স্বরূপ বিশ্বাস। নাম করা করে দেবের গলায় কটাক্ষ ও শোনা যায় তা নিয়ে। তবে দেব বারে বারেই বলেন, তিনি আলাদা করে কোনও সুবিধা দিচ্ছেন না। তিনি কেবল ব্যবস্থা করেছেন, যাতে সমস্ত টেকনিসিয়ান্সরা একটি সরকারি সুবিধা পান। প্রথমদিনের ভিড় সামলানো যায়নি বলেই দ্বিতীয় দিন আরও একটি ক্যাম্প আয়োজন করা হয়েছিল। সেই ক্যাম্পটি ছিল সোমবার। তবে রবিবারই নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার কারণে মডেল কোড অফ কনডাক্ট লাগু হয়ে যায়। ফলে আপাতত ক্যাম্প করা বন্ধ করতে হয়েছে। সোশ্যাল মিডিয়ায় সেই খবর জানিয়েওছিলেন সাংসদ অভিনেতা। 

সোমবার সকালে একটি ফেসবুক লাইভ করেন দেব। সেখানে তিনি জানান, সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্তি দেওয়া সত্ত্বেও অনেক টেকনিসিয়ান্স জানতেন না ক্যাম্প স্থগিতের খবরটা। তাই রেজিস্ট্রেশন করতে এদিন ও ভিড় জমিয়েছিলেন অনেকে। ফেসবুক লাইভে এসে দেব আশ্বাস দেন, নির্বাচনের রেজাল্ট বেরনোর পরেই ফের স্বাস্থ্যসাথী ক্যাম্পের আয়োজন করবেন তিনি। সেই সময়ে টেকনিসিয়ান্সরা ফের সুযোগ পাবেন। তিনি আরও বলেন, বর্তমান যুগে স্বাস্থ্য ভীষণ জরুরি। একজন মানুষ যদি হাসপাতালে ভর্তি হন, তখন ৫ লাখ টাকা ৫ টাকার মতোই সহজে খরচ হয়ে যায়। তাই স্বাস্থ্য-বীমা বেশি থাকলেও ক্ষতি নেই। অনেকেরই ব্যক্তিগত স্বাস্থ্যবীমা রয়েছে। কিন্তু তারপরেও যাঁরা ইচ্ছুক বা যাঁদের স্বাস্থ্যবীমা নেই, তাঁদের জন্যই এই ব্যবস্থা করেছিলেন দেব। 

পাশাপাশি দেব জানান, একেবারে সহজ সরলভাবে তিনি গোটা ব্যবস্থাটা করতে পারেননি। বাধার সম্মুখীন হতে হয়েছে তাঁকেও। দেবের কথায়, 'এই উদ্যোগের শুরুর দিকে হুমকি দেওয়া হচ্ছিল যে, টেকনিসিয়ান্সদের আসতে দেওয়া হবে না। টেকনিসিয়ান্সদের বোঝানো হচ্ছিল, এই বীমা তাঁদের জন্য নয়। তাঁদের জন্য অন্য একটা বীমা রয়েছে। আমার কাছে সমস্ত স্ক্রিনশট রয়েছে। আমি কাউকে চ্যালেঞ্জ করছি না, তর্ক করছি না। কেবল বলতে চাই, শুধু টেকনিসিয়ান্সদের কথা ভেবেই এই পদক্ষেপ নেওয়া। আমার মনে হয়েছিল, যখন একটা সরকারি বীমা রয়েছে, সেই সুযোগ টেকনিসিয়ান্সরা কেন পাবেন না? সেই ভাবনা থেকেই এই উদ্যোগ।'

দেব আরও বলেন, 'ভাবিনি এই ভিড় দেখতে পাব। শনিবার সকাল থেকে প্রচুর ভিড় দেখেছি। নির্বাচন মিটলে মাননীয়া দিদির হয়ে কথা দিচ্ছি, আবার ক্যাম্প হবে। দিদির নির্দেশেই এই কথা বলছি। তবে কেউ এই সুবিধা নেওয়ার জন্য আপনাকে জোর করবে না। আর যাঁরা নিয়েছেন, তাঁরা যে ব্যান হয়ে যাবেন, তাঁদের কাজে আসতে দেওয়া হবে না এমন নয়। সুস্থ থাকা, সরকারের পরিষেবা পাওয়া সাধারণ মানুষের উচিত। সেখানে কাউকে দয়া করে আটকাবেন না। যাঁরা আসতে চাইছে, আসতে দিন। প্রচুর ফোন পেয়েছি... শুভেচ্ছা পেয়েছি। আমি কোনও ক্ষমতার নেশায় এটা করছি না, ভালবাসি বলে করছি। ২০ বছর ধরে টেকনিসিয়ান্সদের কষ্টটা চোখে দেখেছি। ঝড় বৃষ্টিতে একসঙ্গে শ্যুটিং করেছি। একটাই কথা, ভয় পাবেন না। আমাদের সবার একটাই স্বপ্ন.. ইন্ডাস্ট্রি কীভাবে আরও বড় হবে, সবাই নির্ভয়ে কাজ করতে পারবেন।'

সেরা শিরোনাম

Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?

ভিডিও

ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget