এক্সপ্লোর

Dev: 'ফিরলাম সেখানেই, যেখান থেকে...', 'বিদ্রোহী' হওয়ার দিনেই ইঙ্গিতপূর্ণ পোস্ট দেবের!

Dev on Social Media: ইতিমধ্যেই অনুরাগীরা জেনে গিয়েছেন যে, অভিনেতা এবং প্রযোজক হওয়ার পরে, এবার পরিচালক হিসেবে সফর শুরু করেছেন দেব

কলকাতা: আজ লোকসভায় NDA-কে সমর্থনের কথা ঘোষণা করেছেন ২০ জন বিদ্রোহী তৃণমূল সাংসদ। আর তাঁদের মধ্যে, অন্যতম হলেন, দেব (Dev)। নির্বাচনের আগে যে সাংসদ প্রচারের জন্য ছুটে বেরিয়েছেন কার্যত গোটা পশ্চিমবঙ্গে। জেলায় জেলায় গিয়ে প্রচার করেছেন, রোড শো করেছেন, ভাষণ দিয়েছেন, সেই দেবই আজ বিদ্রোহী সাংসদ! লোকসভায় NDA-কে সমর্থনের কথা ঘোষণা করে দিলেন ২০ জন বিদ্রোহী তৃণমূল সাংসদ। সূত্রের খবর, রাজ্যসভাতেও তৃণমূলের ১৩ জন সাংসদের মধ্যে ৯ জনই 'বিদ্রোহী' হতে চলেছেন। তাঁদের মধ্যে অন্যতম দেব। আর সেই একই দিনে, সোশ্যাল মিডিয়ায় পরিচালক হিসেবে, ছবি পোস্ট করলেন দেব!

'বিদ্রোহী' সাংসদ হওয়ার দিনে, শ্যুটিং ফ্লোর থেকে কী বার্তা দেবের?

এই কথা ইতিমধ্যেই অনুরাগীরা জেনে গিয়েছেন যে, অভিনেতা এবং প্রযোজক হওয়ার পরে, এবার পরিচালক হিসেবে সফর শুরু করেছেন দেব। আগামী সিনেমা, 'দেশু সেভেন'-এর পরিচালনার গুরুদায়িত্ব নিজের কাঁধেই নিয়েছেন দেব। এই ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে, শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে (Subhasree Ganguly)। ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন, অনির্বান ভট্টাচার্য (Anirban Bhattacharya)। শ্যুটিং শুরুর দিন, সোশ্যাল মিডিয়ায় অনির্বাণের সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন দেব। আর এবার, পরিচালকের আসনে বসে, সাদা কালোয় একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন তিনি। 


Dev: 'ফিরলাম সেখানেই, যেখান থেকে...', 'বিদ্রোহী' হওয়ার দিনেই ইঙ্গিতপূর্ণ পোস্ট দেবের!

সোশ্যাল মিডিয়ায় দেব যে ছবি শেয়ার করে নিয়েছেন, সেখানে তিনি একটি পরিচালকের চেয়ারে বসে রয়েছেন। হাতে মাইক। সঙ্গে লিখেছেন, 'যেখানে ফিরে এলাম, যেখানে আমার শিকড়। 'দেশু সেভেন'। পরিচালকের জীবন।' এই কথা কে না জানে, এর আগে একবার রাজনীতি ছাড়তে চেয়েছিলেন দেব। সোশ্যাল মিডিয়ায় সেই কথা ঘোষণা পর্যন্ত করে দিয়েছিলেন তিনি। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অনুরোধেই তিনি আবার রাজনীতিতে ফেরেন, নির্বাচনে লড়েন। তিনি বলেন, ঘাটাল মাস্টার প্ল্যানকে বাস্তবায়িত করার জন্যই তিনি আবার রাজনীতিতে ফিরেছেন। তবে এবার, সেই সাংসদই 'বিদ্রোহী'। সাংসদ পদ ছেড়ে দেবেন তিনি? উত্তর দেবে সময়। তবে পরিচালকের আসনে এই প্রথমবার বসে, দেব কী চমক দেবেন.. সেটা দেখার অপেক্ষায় সমস্ত অনুরাগীরা। আর দেব? তিনি যে ভীষণ খুশি তাঁর নতুন সফরে.. তা বোঝাই যাচ্ছে তাঁর পোস্ট দেখে।

আরও পড়ুন: Aparajita Auddy: অরূপ বিশ্বাসকে ভাইফোঁটা দিয়ে চূড়ান্ত ট্রোলিংয়ের মুখে অপরাজিতা আঢ্য! কী জবাব দিলেন?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Advertisement

ভিডিও

Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার
Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Embed widget