এক্সপ্লোর

Dev-Prosenjit: স্ক্রিনিং কমিটির বৈঠকে হওয়া মান-অভিমানের ইতি! 'কাছের মানুষ' প্রসেনজিতের বাড়িতে হাজির দেব

Dev at Prosenjit Chatterjee House: সেইদিনকার মিটিংয়ে, প্রসেনজিৎ আর দেবের মধ্যে যে কিছু না কিছু সমস্যা তৈরি হয়েছিল, তার প্রমাণ আজকের পোস্ট। সোশ্যাল মিডিয়ায় হঠাৎ আজ ২টি ছবি পোস্ট করেন দেব।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • ছবি মুক্তি নিয়ে দেব ও স্ক্রিনিং কমিটির মধ্যে মতপার্থক্য দেখা দেয়।
  • দেব প্রসেনজিৎ ও জিৎ-কে অসম্মানজনক মন্তব্য করেছেন বলে খবর।
  • প্রসেনজিৎ-এর পোস্টে দেবের প্রতি স্নেহ ও ভুল বোঝাবুঝি স্বীকার।
  • দেব ও প্রসেনজিৎ-এর ছবি পোস্ট করে দূরত্ব কমানোর চেষ্টা।

কলকাতা: টলিউডের অন্দরের বিতর্ক যেন শেষ হয়েও শেষ হচ্ছে না। ছবি মুক্তি নিয়ে টলিডডে বারে বারে মিটিংয়ে বসেছে স্ক্রিনিং কমিটি। উদ্দেশ্য ছিল, ছোট থেকে বড়, সমস্ত প্রযোজক যাতে সমানভাবে শো পান, কারোও ছবি যেন ক্ষতির সম্মুখীন না হয়, একসঙ্গে একাধিক ছবি মুক্তি পাওয়ার কারণে হল পাওয়া নিয়ে যেন কোনও অসন্তোষ না তৈরি হয়.. ইত্যাদি ইত্যাদি। তবে টলিউডের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে যে, স্ক্রিনিং কমিটির সঙ্গে বারে বারে মতপার্থক্য হচ্ছে দেবের (Dev)। প্রথমে তাঁর 'নোটা'-তে ভোট দেওয়া থেকে শুরু করে স্ক্রিনিং কমিটির বৈঠকে বারে বারে অমত.. সব মিলিয়ে ছবিটা যেন হয়ে দাঁড়াচ্ছিল, দেব বনাম স্ক্রিনিং কমিটি। 

তবে এমনটা নয় যে, দেব আর স্ক্রিনিং কমিটির ভিতরের এই দূরত্ব মেটানোর চেষ্টা করা হয়নি। সদ্য দেওয়া একাধিক সাক্ষাৎকারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বারে বারে এই বার্তা দিয়েছিলেন যে, টলিউডের সবাইকে একটা পরিবারের মতো থাকতে হবে। এরপরে, স্ক্রিনিং কমিটির মিটিংয়ে দেব একাধিকবার হাজির থাকলেও, ঠিক কী আলোচনা হয়েছে সেখানে বা দেব তার ছবি মুক্তি নিয়ে কোনও মধ্যস্থতায় এসেছেন কি না, তা জানা যায়নি। তবে বৃহস্পতিবার সংবাদমাধ্যমে প্রকাশ পায়, স্ক্রিনিং কমিটির মিটিংয়ে দেব নাকি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ও জিৎ (Jeet)-কে অসম্মানজনক কথা বলেছেন। 

এই কথা প্রকাশ্যে আসলেও, দেব, জিৎ বা প্রসেনজিৎ, কেউই এ নিয়ে মুখ খোলেননি। তবে খবর ছড়িয়েছিল, দেব নাকি প্রসেনজিৎকে উদ্দেশ্য করে বলেছিলেন, 'পদ্মশ্রী টদ্মশ্রী পেয়েছ, তোমার কথা শুনতেই হবে'। জিৎ যে পুজোর সময় ছবি নিয়ে আসছেন, সেটা নিয়েও নাকি কটাক্ষ করেছিলেন দেব। এই বিষয়ে দেব বা প্রসেনজিৎ কেউ মুখ না খুললেও, সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন প্রসেনজিৎ যার বার্তা ছিল, কিছু কিছু সময়ে চুপ থাকাই শ্রেয়। 

তবে সেইদিনকার মিটিংয়ে, প্রসেনজিৎ আর দেবের মধ্যে যে কিছু না কিছু সমস্যা তৈরি হয়েছিল, তার প্রমাণ আজকের পোস্ট। সোশ্যাল মিডিয়ায় হঠাৎ আজ ২টি ছবি পোস্ট করেন দেব। প্রসেনজিতের উৎসব বাড়ির বাগানে তোলা সেই ছবি। একটি ছবিতে পাশাপাশি দাঁড়িয়ে আছেন তিনি আর প্রসেনজিৎ। আরেকটি ছবিতে, দেব আর প্রসেনজিতের সঙ্গে রয়েছেন প্রসেনজিৎ পুত্র, মিশুক। সেই ছবি আবার পাল্টা নিজের সোশ্যাল মিডিয়া থেকে শেয়ার করে নিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় লেখেন, 'তুই এলি , কথা বললি, ভাল লাগল। নিজের খারাপলাগাগুলো সরিয়ে, বাড়ির ভুল বোঝাবুঝিগুলো সামলানোটাই মনে হয় বড়দের কাজ। ভাল থাক। আদর।'

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এই পোস্টে তাঁর 'কাছের মানুষ' দেবের প্রতি স্নেহ প্রকাশ পেলেও, তাঁদের মধ্যে সত্যিই যে, 'ভুল বোঝাবুঝি' হয়েছিল, সেই পোস্টেও সিলমোহর দিল বটে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget