এক্সপ্লোর

'কিশমিশ' ছবির লুক প্রকাশ, ভিন্ন রূপে দেব-রুক্মিণী

পোস্টারে জীবনের বিভিন্ন বয়সে বিভিন্ন লুকে দেখা গেল দেব-রুক্মিণীকে।

কলকাতা: মুক্তি পাওয়ার কথা ছিল গত বছর পুজোর সময়। কিন্তু করোনা অতিমারীর দাপটে থমকে যায় শ্যুটিং। তাই ২০২১-এ করোনার বিধিনিষেধ খানিক শিথিল হতেই শুরু হল দেব-রুক্মিণী জুটির পরবর্তী ছবি 'কিশমিশ'-এর শুটিং।

২ডি অ্যানিমেশনে ছবির টিজার ইতিমধ্যেই দর্শকদের মন জয় করেছে। এবার প্রকাশ পেল 'কিশমিশ' ছবিতে নায়ক-নায়িকার নতুন লুক। সম্পূর্ণ টিজারটাই স্কেচের আদলে তৈরি হয়েছিল। যদিও সেখানে নায়ক ও নায়িকার স্কেচ দেখে সকলের প্রিয় দেব ও রুক্মিণীকে চিনতে বিন্দুমাত্র সমস্যা হয় না। তবে এবার স্কেচ নয়, পোস্টার জুড়ে তাঁদেরই নতুন লুকে ছবি।

পোস্টারে জীবনের ভিন্ন বয়সে ভিন্ন লুকে দেখা যাচ্ছে নায়ক-নায়িকাকে। টিজারেই নায়ক শিকার করেছেন তিনি 'ফেলু-দা' অর্থাৎ ব্যাক বেঞ্চার। নতুন পোস্টারেও স্কুল ইউনিফর্মে দেখা গেল তাঁকে। ব্যাগের উপর আবার লেখাও রয়েছে 'ব্যাক বেঞ্চার'। এরপর স্কুলের কৈশোর পেরিয়ে লাল টি-শার্টে তরতাজা কলেজের তরুণ কৃশাণু। নায়িকা 'রোহিনী'-এর সঙ্গে উঁকি দিচ্ছেন গাড়ির জানলা থেকে। গাড়ির বনেটের উপর বসে যুবক 'কৃশাণু'। মাথা থেকে পা পর্যন্ত কালো পোশাকে নজরকাড়া হিরো। হাতে একটা স্কেচবুক গোছের কিছু। গাড়ির অপর জানলায় মধ্যবয়সী 'কৃশাণু-রোহিনী'। নায়কের গোঁফ গজিয়েছে এই লুকে।

টিজারের পর এবার অনুরাগীদের মধ্যে সাড়া ফেলেছে পর্দায় 'কৃশাণু' ও 'রোহিনী' চরিত্র দুটির লুক। পরিচালক রাহুল মুখোপাধ্যায় বলছেন, 'এই ছবিতে সবাই নতুন। নতুন পরিচালক, নতুন চিত্রনাট্য লেখক, নতুন ডিওপি, নতুন মিউজিক কম্পোজার...। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারস আমাদের যে সুযোগটা দিয়েছে সেটাকে পুরোপুরি কাজে লাগাব। এতটা ঝুঁকি সবাই নিতে চায় না। দর্শকরা এক নতুন দেব, নতুন রুক্মিণীকে দেখবেন। সবকিছুই যখন নতুন, তখন চেনা অভিনেতা অভিনেত্রীকেই নতুন মোড়কে পাবেন দর্শক।' তিনি আরও জানিয়েছেন, 'ছবিতেও এমন কার্টুন আছে। ছবির ৭০ শতাংশ শ্যুট করা হবে আর বাকি ৩০ শতাংশ করা হবে এই ২ডি কার্টুনে।

করোনার বাধা কাটিয়ে শেষ পর্যন্ত ফ্লোরে নামল 'কিশমিশ'। ‘কৃশাণু’-এর কাছে ‘ভালবাসা অনেকটা কিশমিশের মতো’ কেন সেই উত্তর জানতে অপেক্ষা করতে হতে পারে আগামী শীত পর্যন্ত। সঙ্গীত পরিচালনায় নীলায়ন চট্টোপাধ্যায়। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছবির নায়ক, দেব আজ নতুন লুকের পোস্টার শেয়ার করে লিখেছেন ‘অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর আজ থেকে "কিশমিশ" - এর যাত্রা শুরু। দেখা হবে শীতে আপনাদের নিকটতম প্রেক্ষাগৃহে’।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget