এক্সপ্লোর

Devlina Kumar: বন্ধু ইমনের চ্যালেঞ্জ নিয়ে 'বালা নাচো তো দেখি' গানে পা মেলালেন দেবলীনা

আজ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন দেবলীনা কুমার। বেগুনি বেনারসিতে অপূর্ব দেখাচ্ছে তাঁকে। খোঁপায় ফুল, সোনালি সাবেক সাজে নায়িকা। 'বালা নাচো তো দেখি' -র তালে জমিয়ে নাচ করেছেন তিনি।

কলকাতা: সম্প্রতি মুক্তি পেয়েছে ইমন চক্রবর্তীর (Iman Chakraborty) গলায় ও রোশনি ভট্টাচার্যের (Roshni Bhattacharya) অভিনয়ে নতুন মিউজিক ভিডিও 'বালা নাচো তো দেখি' (Bala Nacho To Dekhi)। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে সেই গান। চ্যালেঞ্জ গ্রহণ করে সেই গানের তালে পা মিলিয়েছেন টলিউডের একাধিক তারকা। আর এবার বন্ধু ইমনের চ্যালেঞ্জ নিয়ে 'বালা নাচো তো দেখি'-র তালে পা মেলালেন দেবলীনা কুমার (Devleena Kumar)। 

আজ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন দেবলীনা কুমার। বেগুনি বেনারসিতে অপূর্ব দেখাচ্ছে তাঁকে। খোঁপায় ফুল, সোনালি সাবেক সাজে নায়িকা। 'বালা নাচো তো দেখি' -র তালে জমিয়ে নাচ করেছেন তিনি। কমেন্টে লিখেছেন, 'ইমনকে যেমন কথা দিয়েছিলাম। এই সেই রিল।'

দেবলীনাই প্রথম নন,  এই চ্যালেঞ্জ নিয়েছেন বাংলা ধারাবাহিকের অতি পরিচিত মুখ মানালি দে (Manali Manisha Dey) ও অনিন্দিতা রায়চৌধুরী (Anindita Raychaudhury)। শ্যুটিংয়ের ফাঁকে বন্ধু ইমনের নতুন গানে কোমর দোলালেন তাঁরা। নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন সেই ভিডিও। 

ফেসবুকে ভিডিও পোস্ট করে মানালি লেখেন, 'বন্ধুর গান। এবং আমরা চ্যালেঞ্জ গ্রহণ করলাম'।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে 'বালা নাচো তো দেখি' চ্যালেঞ্জ। গানের তালে হুক স্টেপ করতে হবে। সেই তালিকায় নয়া সংযোজন মানালি ও অনিন্দিতা। প্রায়ই একাধিক ট্রেন্ডিং রিলে অংশ নিতে দেখা যায় মানালি ও অনিন্দিতাকে।

এখন তো বিয়ের মরসুম। তার ওপর ফেব্রুয়ারি মানেই প্রেমের মাস। আর এমন সময়ের জন্য উপযুক্ত গান 'সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি'। আর এই সুযোগ একেবারেই হাতছাড়া করেননি ইমন চক্রবর্তী  ও রোশনি ভট্টাচার্য। গত ৩ ফেব্রুয়ারি মুক্তি পায় নতুন মিউজিক ভিডিও, 'বালা নাচো তো দেখি'।

গানটি তৈরি হয়েছে একটি বিয়েবাড়ির প্রেক্ষাপটে।  বাঙালি বিয়ের অবিচ্ছেদ্য অঙ্গ 'গায়ে হলুদ'। আর সেই অনুষ্ঠানের জন্য একটি অনবদ্য গান 'বালা নাচো তো দেখি'! সারেগামা অরিজিনালসের উপস্থাপনায় মুক্তি পায় গানটি। গানটি গেয়েছেন জাতীয় পুরস্কার জয়ী ইমন চক্রবর্তী। গানে দেখা যাচ্ছে বিয়ের কনে হলেন অভিনেত্রী রোশনি ভট্টাচার্য।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Devlina Kumar (@devlinakumar)

">

 

সেরা শিরোনাম

Robert Pattinson: দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
Hoichoi Web Series: ফিরছে 'তানসেনের তানপুরা', বিক্রম-রূপসার এবারের সফরসঙ্গী স্বস্তিকা, ইন্দ্রাশীষরা
ফিরছে 'তানসেনের তানপুরা', বিক্রম-রূপসার এবারের সফরসঙ্গী স্বস্তিকা, ইন্দ্রাশীষরা
Big Boss Bangla: একসময়ের দারুণ বন্ধু, এখন সৃজলাকে প্রাধান্য দেওয়ার জন্য আক্ষেপ করছেন দুর্নিবার!
একসময়ের দারুণ বন্ধু, এখন সৃজলাকে প্রাধান্য দেওয়ার জন্য আক্ষেপ করছেন দুর্নিবার!
Ditipriya Roy: শ্যুটিং হওয়ার পরেও দীর্ঘদিন আটকে ছবির মুক্তি, অবশেষে বড়পর্দায় দিতিপ্রিয়ার নতুন সিনেমা
শ্যুটিং হওয়ার পরেও দীর্ঘদিন আটকে ছবির মুক্তি, অবশেষে বড়পর্দায় দিতিপ্রিয়ার নতুন সিনেমা

ভিডিও

Sabina Yasmin | মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে তলব করল NIA
Intern Doctors Showcause | ডিউটি না করে কেন সাংবাদিকদের মুখোমুখি? ৩ দিনের মধ্যে জবাব তলব
Rashbehari Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ড, 'চাইগ্রাম ক্যান্টিন' নামে একটি রেস্তোরাঁয় আগুন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.১১.২০২৬) পর্ব ২:
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.১১.২০২৬) পর্ব ১: BJP-র বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠছে BJP-র মধ্যেই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Drop: রাতারাতি ১০ গ্রামে সোনার দাম কমল ২,৭০০ টাকার বেশি, ৫ হাজারের বেশি কমল রুপোর বার!
রাতারাতি ১০ গ্রামে সোনার দাম কমল ২,৭০০ টাকার বেশি, ৫ হাজারের বেশি কমল রুপোর বার!
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
PPF vs NPS: অবসরের জন্য মাসে ১০ হাজার টাকার বিনিয়োগ, পাবলিক প্রভিডেন্ট ফান্ড নাকি NPS, কোনটা আপনার জন্য বেশি ভাল হবে?
অবসরের জন্য মাসে ১০ হাজার টাকার বিনিয়োগ, পাবলিক প্রভিডেন্ট ফান্ড নাকি NPS, কোনটা আপনার জন্য বেশি ভাল হবে?
IPL 2027: নিলামের টেবিলে সবচেয়ে বেশি অঙ্ক নিয়ে নামবে লখনউ, কার ঝুলিতে সবচেয়ে কম টাকা?
নিলামের টেবিলে সবচেয়ে বেশি অঙ্ক নিয়ে নামবে লখনউ, কার ঝুলিতে সবচেয়ে কম টাকা?
Strait of Hormuz : হরমুজ প্রণালীতে ২৪ জন ভারতীয় থাকা জাহাজে পরপর হামলা, ভয়ঙ্কর ঘটনা ; ভারত বলল...
হরমুজ প্রণালীতে ২৪ জন ভারতীয় থাকা জাহাজে পরপর হামলা, ভয়ঙ্কর ঘটনা ; ভারত বলল...
Sonia Gandhi Memoir: ‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Embed widget